আমার যা ইচ্ছা লেখা কবিতার খাতা......

নভেম্বর
১৩

ফয়সালকে বাচাঁতে এগিয়ে আসুন………….

সময় ০৯:৪৬:৫১

ফয়সাল (সিভিল ইন্জীনিয়ারিং, বুয়েট), আমার বন্ধু ও ক্লাস মেট। গত ৬ই নভেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় এসিড ভর্তি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ঘে সে মারাত্বক ভাবে আহত হয়। ওই এক্সিডেন্টে এখন পর্যন্ত ১৪ জন মারা গিয়েছে। এসিডে ফয়সালের পুরো শরীর ঝলছে গ্যাছে। চামড়ার প্রায় ৬০% বার্ন। যেখানে ৫০-৫৫% বার্ন হলেই অবস্থা সিভিয়ার হয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হয়েছিলো। গতকালকে তাকে সিটি হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। তাকে বাঁচাতে হলে এখন ইমিডিয়েটলি ১০-১৫ লাখ টাকার প্রয়োজন। তাই সবার কাছে সাহায্য কামনা করছি। টার্ম শেষের গত দুই দিন বুয়েট থেকে ফান্ডিং তোলার ব্যাপারে ব্যাস্ত ছিলাম।

আজ ১৩ই নভেম্বর দুপুর একটায় বুয়েট শহীদ মিনারে ফয়সালকে বাঁচাও শিরোনামে মানব বন্ধন করা হবে।

সাংবাদিক ভাইদের এই মানব বন্ধনের খবরটা কাভার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আরো বিস্তারিত তথ্য জন্য যোগাযোগ
নকীব:০১৭১৬৪৪৯৬৪০
শামস:০১৭১৫২৬১৭৩১
মনসুরুল হুদা:০১৯১১১৩০৩৬২

সরাসরি সাহায্য করুন:
ড: আতাউর রহমান
সোনালী ব্যাংক, বুয়েট শাখা
একাউন্ট নং: #৩৩০০০৪৫৭

ফেসবুক ...

  • ২টি মন্তব্য

নভেম্বর
০৩

কিছু কথা যা না বললেই নয়..............

সময় ২০:২৭:৫৭

ফালতু প্যাচাল

১. আমি প্রথম আলো ব্লগে আমাকে কমেন্ট ব্যান ক্যানো করেছেন, তা এডমিনদের কাছে জানতে চেয়ে পোষ্ট দেই নাই। কারণ আমি মনে করে ছিলাম আমার মেইল এ্যাডড্রেসে অথবা পারসোনাল মেসেজ-এ তারা আমার কমেন্ট ব্যান প্রসঙ্গে যথপোযুক্ত কারণ ও ব্যাখ্যা দিবেন। কিন্তু এডমিনরা আমাকে কোন বার্তা জানাননি। তাহলে আমি কি ধরে নিতে পারি নিছক ব্যাক্তিআক্রোশ, ভয় কিংবা সন্দেহের ভিত্তিতে (৫৪ ধারায়) আমার কমেন্ট করার স্বাধীনতা খর্ব করেছেন মডারেটররা।

২. 'মাহাবুব মোর্শেদ বলেছেন, অন্য কেউ দুঃখপ্রকাশ, ব্যাখা প্রদান ও ভবিষ্যতে কমেন্ট অ্যাবিউজ না করার প্রতিশ্রুতি দেননি। তাই তাদের ব্যাপারগুলো বিবেচনা করার অবকাশ আসেনি।' উৎস:http://prothom-aloblog.com/users/base/divine/4
আপনাদের বিশাল নীতিমালার কোথায় এ নীতিটা আছে জানাবেন??? নাকি এই পদ্ধতি হঠাৎ কইরা আপনাদের মাথায় আসছে আর আপনারা চাপায় দিলেন।এটা কি আপনাদের ইগোইস্টিক আচারণের প্রকাশ নয়!!!!! বিচিত্র!!!!!

৩.http://prothom-aloblog.com/users/base/simunaser/2 এই পোষ্টে লেখক একটি কমেন্টের উত্তরে বলেছেন,
'এই লেখাটার জন্য আমাকে বিল দেওয়া হবে, ব্লগ সম্পাদক কতৃক এই আশ্বাস পাওয়ার পরই আমি এই পোস্টটি লিখেছি। আপনারাও আবেদন করুন। বিল পেয়ে ...

  • ০টি মন্তব্য

অক্টোবর
৩১

শক্ত মডারেশনের জন্য প্রথম আলো ব্লগকে ধন্যবাদ

সময় ২০:৪১:০৫

আমার কমেন্ট ব্যান করা হয়েছে। এটা আমার ক্ষুদ্র ব্লগিং জীবনের প্রথম ব্যান। স্বরণীয় অবশ্যই। ভবিষ্যতে নাতি পুতিদের বলতে পারবো।
ব্যান করা হয়েছে আচমকা। আমার মেইল বক্সে এ সংক্রান্তু কোন মেইল নেই। কোন কমেন্টও নেই এ ব্যাপারে। মনে হচ্ছে মিছিলে ৬৯-এর সেই টোকাইয়ের ছবিটা কথা। প্রথম লাইনে গলা ফাটাইয়া চিৎকার দিতে দিতে হঠাৎ একটা গুলি আইসা লাগলো প্রতিবাদী টোকাইয়ের বুকে।

মাইন-এর উপর পা দিছিলাম আগেই। শুধু ফাটার অপেক্ষায় ছিলাম।
ধন্যবাদ ...

  • ০টি মন্তব্য

অক্টোবর
৩১

কমেন্ট ব্যান প্রসঙ্গে......

সময় ০৯:৩০:০৬


সাম্পতিক সময়ে তিনজন ব্লগারের কমেন্ট ব্যান করা হয়েছে। কারণ হিসেবে মাহাবুব মোর্শেদ জানিয়েছেন তারা তিনজন গালাগালি করেছেন। এই পোষ্টর:http://prothom-aloblog.com/users/base/swadhinatatumi/2

আমি প্রথম থেকে দেখছি ব্লগারদের সমস্যার ব্যাপারে এডমিনরা উদাসীন। প্রথম আলো ব্লগ একটি নতুন ব্লগ তার উপর বেটা ভার্সন চলছে। ব্লগারার সমস্যা ফিল করতে পারে। এসময় যতোটা সম্ভব ব্লগারদের কাছাকাছি এডমিনদের থাকা উচিত।

উপরের লিংকের পোষ্টের পাসওয়ার্ড জনিত সমস্যার সমাধান চেয়ে লিখেছিলেন স্বাধীনতা তুমি।
এডমিনদের কোন আওয়াজ সেখানে পাওয়া যায়নি। বরং উত্তেজনা বেড়ে উঠলেও এডমিনদের কাউকে পাওয়া জায়নি। আমার মনে হয় তারা মজা দেখছিলেন। এবং পরবর্তীতে পুক করে তাদের কমেন্ট ব্যান করে দিয়েছেন।
এ ব্যাপারে এডমিনরা তাদের দায়বদ্ধতা অস্বীকার করতে পারেন না। পোষ্টের শুরুতেই এডমিন যদি স্বাধীনতা তুমি-এর সমস্যার সমাধান দিয়া দিত তাহলে এরকম টি হয় না।

এডমিনদের কথার অনেক দাম মনে হলো। আমি ইফতেখার মোহম্মদের ব্যান কেন চেয়ে পোষ্টানোর প্রায় দু ঘন্টা পনের মিনিট "ইফতেখার মোহাম্মাদ, রাজ ও স্বাধীনতা তুমির কমেন্ট ব্যান প্রসঙ্গে" পোষ্টটি পাই। ...

  • ৮টি মন্তব্য

অক্টোবর
৩০

ইফতেখার মোহম্মদকে ব্যান করা হলো কেন????

সময় ২২:৫৭:১৫

ফালতু প্যাচাল

ইফতেখার মোহম্মদ কে কেন ব্যান করা হয়েছে?????
আমি তার ব্লগে ঢুকতে পারছি না...........
একজন ব্লগার হিসেবে এইটা আমার প্রশ্ন।
আমি তার ব্লগে ঢুকতে চাই।
আপনেরা কি শুরু করেছেন.......@কতৃপক্ষ

পোষ্ট ৪-৫ মিনিট পরে ফ্রন্ট পেজে আসে কেন???
লেখা প্রি- মর্টেম করা হয় ...

  • ১৬টি মন্তব্য

অক্টোবর
৩০

বসুন্ধরা সিটিতে একদিন…

সময় ২২:৩৬:২৯

স্মৃতিকথা ফালতু প্যাচাল

আমার বাসার মোটামুটি কাছেই বসুন্ধরা সিটি। কিন্তু বেশি যাওয়া হয় না। সিনেপ্লেক্সে মাঝে মাঝে সিনেমা দেখি। তো বসুন্ধরায় গেলে ভালো লাগে আমার কত কিছিমের মানুষ!!! উগ্র কিশোর কিশোরী থাইকা বোরকাওয়ালী নানী-দাদী, কর্পোরেট লুক ভদ্রলোক থাইকা দাড়ি-টুপি ওয়ালা হুজুর। কত টাইপ, রঙ-ঢঙে বসুন্ধরায় ঘোরাঘুরি করতাছে। আমি বসুন্ধরায় আমার প্রশক দিককার দুইটা অভিজ্ঞতা শেয়ার করবো…………………

আমি আর ফেরেন্ড গেছি বসুন্ধরায়। আমি কিনুম চাড্ডি আর বানিয়াহ। আর ফেরেন্ড মে বি মোবাইল সেট বাজার রেকি করবো। প্রথমে ঢুইকাই চোখ পড়লো আমার ওমেগা ওয়াচের শো রুমের দিকে। জেমস বন্ডের ব্র্যান্ড!!! পিয়ার্স ব্রসনানের পোষ্টারে ঘড়ির ছবি দেখলাম কিছুক্ষন বাইরে দাড়ায়া। তারপর ভিতরে ঢুকলাম। উকি দিয়া ঘড়ি দেখতাছি। একটা ঘড়ি খুব চয়েস হইলো। আমার লগে লগে টাই পরা ফিটফাট সেলস ম্যানও ঘুরতাছিলো। তো তারে আমি জিগাইলাম, এইডা কত? আমি ভাবছিলাম দশ-পনের হবে…বড়জোর পন্চাশ। কিন্তু সেলসম্যান গম্ভীর মুখে কইলো দেড় লাখ। শুইনা আমি স্ট্রোক খাইলাম.কয় কি?! আবার ব্যাটার মুখের দিকে তাকায় দেখলাম শালা কি আমার সেখ সাদীর মতো দৈন্য দশা দেইখা ফাজলামো করতাছে নাকি। ...

অক্টোবর
২৮

নিরবিচ্ছিন্ন.....

সময় ১৭:০৮:২০

কবিতা

কখনো পাশে বসিনি তোমার,
হাত রাখিনি হাতে।
কখনো গান গাইনি যখন
তুমি ছিলে আমার সাথে।

লিখিনি কখনো প্রেমের কবিতা,
চেয়েছো যখন হেসে।
পথ চলিনি,
রেখে গেছি শুধু দূরত্ব নিঃশ্বাসে।

এখন ভেবে দেখি,
যা চলে গেছে ,নিয়ে গেছে সবকিছু।
মলিন স্বৃতিগুলো শুধু ফিরে এলো
অবসন্ন দেহের পিছুপিছু।

নষ্টালজিয়ায় এলোমেলো ঘরের
পরিত্যাক্ত কবিতার যত বই।
সেই সময়ের না বলা কথা,
এখন আমি পোষা পাখিটির সাথে কই।

জানি জানি,একমাত্র আমারই জন্য
আমার এই পথচলা।
শুধু মাঝেমাঝে ক্ষনিকের তরে
হৃদয়ে কান্না ...

অক্টোবর
২৭

প্রথম আলোতে প্রথম পোষ্ট...

সময় ২৩:৩৩:৫৩

ফালতু প্যাচাল


জিমেইলে হঠাৎ করে আমার ব্লগ অ্যাড পেয়ে কৌতুহলী হয়ে ক্লিক করি। সেই থেকে শুরু। আমার ব্লগ দিয়ে শুরু হলেও...পরবর্তীতে সামহয়ারইন...এবং আমার ৩-৪ মাসের ক্ষুদ্র সময়ের ব্লগিং ক্যারিয়ারে সর্বশেষ সংযোজন প্রথম আলো ব্লগ।
নীতিমালা খুব একটা পড়ে দেখিনি।ইন্টারফেস ভালো।
তবে কাউকে কোন নারী ব্লগারকে প্রেম নিবেদন করা যাবে না এই নীতির সাথে আমি একমত নই। প্রেম নিবেদন করা যাবে না কেন?? ব্লগ হচ্ছে সত্য প্রকাশের মাধ্যম। ভালোবাসার মত সত্য এখানে প্রকাশ করা যাবে না কেন??!!!!

সবাইকে জন্য শুভকামনা ...

  • ৬টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫