বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

আমার স্নেহময়ী মা

গত ২০০৬ ইং ঠিক এই দিনে আমাদের ভাই -বোন সবাইকে কাঁদিয়ে চিরতরের জন্য হারিয়ে গেছেন আমার প্রিয় মা। আজ কতটা বছর হয়ে গেল মাছাড়া আছি আমরা ভাই বোনরা।এক সময় ছিল যখন মাকে ছেড়ে থাকার কথা চিন্তাই করতে পারতাম না।তারপর পড়াশুনার জন্য যখন চিটাগং চলে আসি তখন মাকে খুব মিস করতাম।ছুটিতে যখন বাসায় যেতাম , মা তখন অস্হির হয়ে যেতেন কি করবেন, না করবেন তানিয়ে!সে মাকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছি আমরা। মা আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছেন।এমন ভাবে গেলেন যে, ওনার জন্য কিছু করার সুযোগ আমরা পাইনি।সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে গিয়ে অজ্ঞান হয়ে যান।হাসপাতালে নেওয়ার সাথে সাথেই ডাক্তার মৃত ঘোষনা করেন।আমি গিয়ে মায়ের মৃতদেহ দেখেছি। সেটাই মাকে আমার শেষ দেখা।মা আমাদের প্রত্যেককে খুবই ভালবাসতেন,সবাইর পছন্দ অপছন্দের দাম দিতেন।সেই মাকে আমরা কতটুকু দিতে পেরেছি,মায়ের ভালবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি জানি না।আপনারা আমার
মায়ের জন্য একটু দোয়া করবেন ।
৬ টি মন্তব্য
sokal_ratri সকাল০৭ মার্চ ২০১০, ০৪:৪৪
দোয়া রইলো
fakir007 ফকির আব্দুল মালেক০৭ মার্চ ২০১০, ০৪:৫৫
সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে গিয়ে অজ্ঞান হয়ে যান।হাসপাতালে নেওয়ার সাথে সাথেই ডাক্তার মৃত ঘোষনা করেন।আমি গিয়ে মায়ের মৃতদেহ দেখেছি। সেটাই মাকে আমার শেষ দেখা।


আপনার মায়ের জন্য দোয়া রইল আর আপনার প্রতি সমবেদনা।
মাকে বড় মনে পড়ে যায় আজকাল.......। মা মাগো................
suhed সাহাদুল সুহেদ০৭ মার্চ ২০১০, ০৫:০০
মায়ের ভালোবাসার মূল্য দেয়া কারোর পক্ষেই সম্ভব না। অাপনার মায়ের জন্য থাকলো দোয়া। অার অাপনার জন্য থাকলো শুভ কামনা।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জীবন যেখানে যেমন
nayandhaka নয়ন ঢাকা০৭ মার্চ ২০১০, ০৫:১৬
অনেক অনেক দোয়া রইলো।
nasrinjubaer নাসরীন জুবায়ের০৭ মার্চ ২০১০, ০৫:১৮
সমবেদনা প্রকাশ করছি......
মায়ের জন্য দোয়া রইল
sharmabangla সজল শর্মা০৮ মার্চ ২০১০, ১২:১৫
আপনার মায়ের আত্মার শান্তি কামনা করছি।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment