বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


তন্দ্রাহত হতে ভয়


অছায়ার কাছে নতজানু হয়ে পড়ে ঝড়তোলা চায়ের কাপ
আদ্যন্ত
নেমে যেতে থাকে অশরীরী

অন্ধকার ঘনালে ক্রমশ বাকহীন হয়ে পড়ে লাগোয়া দেয়াল

দেয়াল ঘড়ি - তাহার হস্তচ্যুত টুকরো হতে

হতে অন্যত্র - বিরামহীন আকাশে উঠে পড়ে

জানালার পর্দায় শিহরিত হতে থাকা এক পশলা শিশির

ঘনো হয়ে ঘনত্বে সরে আসে শেষ ফোঁটা ;


আমি আশার মাঝে বাস করি হয় পড়ি আশাহত
জোছনায় এঁকে নেই বালিয়াড়ি
তাহার
সমর্পনে ; যতটা নিভে আসে সান্ধ্য বাতি
মিহি হয়ে আসে দূরের ক্ষনে
সেই
গীতি -

তবুও তন্দ্রাহত হতে ভয় করে ; করে ভয়

নিশাচর পাখিরা যে আজ ফেরে না ঘরে ;

গুন গুন ; ফিস ফিস

অনবরত ;

বুকের মাঝে হেঁটে আসে সরুপথে অসমান কুহেলিকা
৮ টি মন্তব্য
sujanpranto12 সুজন২২ জানুয়ারি ২০০৯, ০৬:৩৪
খু্ব ভালো হয়েছে তুষার ভাই।
আজকে রাজামশাই বিজে ছিলেন।
sujanpranto12 সুজন২২ জানুয়ারি ২০০৯, ০৬:৩৫
দু:খিত নীলমানব ভাই।

আপনারটাও সুন্দর হয়েছে। ধন্যবাদ।
ajobdhaka আজব ঢাকা২২ জানুয়ারি ২০০৯, ০৬:৩৫
দারুন লিখেছেন.................
nilmanob নীল মানব২২ জানুয়ারি ২০০৯, ০৭:০৩
ধন্যবাদ ।
sharmabangla সজল শর্মা২২ জানুয়ারি ২০০৯, ০৭:৩৮
ভাল লাগলো।
shibluhoque শিবলু হক২২ জানুয়ারি ২০০৯, ০৯:২৭
ভাল লাগল।
resaat রিসাত২৩ জানুয়ারি ২০০৯, ০৩:১৯
বাপরে!!! আপনার মতো ভোকাবোলারি আমার থাকলে আমি গ্রেটেস্ট কোন কিছু হতাম,,,, শব্দ চয়নে ১০০% মার্কস,,, একটুখানি ছন্দই চাওয়া রইলো,,,,,,, আশা করি হতাশ করবেন না
nilmanob নীল মানব২৩ জানুয়ারি ২০০৯, ১২:২৫
কৃতজ্ঞতা ।

গ্রেটেস্ট হওয়ার জন্য কী ভোকাবোলারি লাগে ?? তেমন জ্ঞাত নই ।

আর ছন্দ ........ আমি অনেকটা ছন্দ বিমুখ ; বিশেষত জোর করে ছন্দসৃষ্টি হতে।
ছন্দ যদি আনমনে চলে আসে ; নিজেই নিজে ধরা দেয় -

তাহলে সেটা সবোত্তম......নতুবা নয় ।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment