বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


পুলিশের আইজিপির মেয়ের হাসবেন্ড নিহত; আরো ৫০ এর উপর আর্মি অফিসার নিহত হবার সম্ভাবনা

কিছুক্ষন আগে দেশে ফোন করেছিলাম আমার ছোট বোনের মোবাইলে। অনেক বার রিং হবার পর সে ধরলো। তারপর যা জানালো শুনে আমার রক্তহীম হয়ে গিয়েছে। পুলিশের আইজি আঙ্কেলের বাসায় ছিল আম্মু এবং আমার ছোটবোন। গত ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে আইজি আঙ্কেলের মেয়ের, ছেলে ছিল আর্মির ক্যাপ্টেন। গতকালের আলোচনার মিটিং-এ তিনিও অন্তর্ভুক্ত ছিলেন। তাকে মৃত অবস্থায় আজকে হস্তান্তর করা হয়েছে। তাদের বাসার অবস্থা যা শুনলাম তা আর বর্ননা করার সাধ্য নেই আমার। আমার ছোটবোন বলছে সেই মিটিং-এ যারা ছিল তাদের সবাইকে সম্ভবত মেরে ফেলা হয়েছে। লাশের সংখ্যা এখন ৫০টির মত ধারনা করছে।

এখন আর্মি কি করবে সেটা অনুমেয়। সম্ভবত পুলিশও তাদের সাথেই থাকবে এর পর থেকে। দেশ কি তবে নিশ্চিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

২৬ ফেব্রুয়ারী ২০০৯
ডাবলিন, আয়ারল্যান্ড।
১৬ টি মন্তব্য
ksarefin কে এস আরেফিন২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:১৬
কি বলেন ভাই? আমার তো খুব ভয় করছে।
ikbalchy ইকবাল২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:১৭
াaসsওoলlীeিi
dipurahman দিপু রহমান২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:১৮
সেনাবাহিনী নাকি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে!!! ওদের দেখে নাকি মনে হচ্ছে, ওনারা নিশ্চিতভাবে পিলখানা আক্রমন করতে যাচ্ছে। বাংলাভিশন খবরে বলছে।
hasanvip হাসান মাহমুদ২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২০
খুব খারাপ সংবাদ। খুবই।
আমাদের দুর্ভাগ্য বোধহয় চিরদিনের লিখন।
আর কিছু ভাল লাগছে নাহ।
raquebarshad রাকিব এরশাদ২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২০
আগে পরিস্থিতি থামাভে হবে
কিন্তু কিভাবে??
ajobdhaka আজব ঢাকা২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২২
হুমমম রক্ত .....অনেকদিন পর রক্তের স্বাধ পেল বাংলাদেশ.......
epitaxy শিবলী২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২২
কোন খবরই ঠিকমত পাওয়া যাচ্ছে না।

এদিকে গুজবে ছড়াছড়ি চারদিক।

কাল রাতে এই খবরটা টিভিতে দেখেছি। এই আইজি এমন অবস্থাতেই ডিউটি দিয়ে যাচ্ছে। এসব নিরাপত্তা ফৌজ দের দেখে একারনে অবাক লাগে। কেমন করে পারে বুকে পাথর দিয়ে কাজ চালিয়ে যেতে?
soyeb শোয়েব২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৬:৩৯
বিষয়টি অনুধাবন করতে পেরেছেন বলেছেন বলে ধন্যবাদ। আমরা পুলিশকে অকারণেই গালাগালি করি।
sujanpranto12 সুজন২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২২
mukut মুকুট ২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২৩
কি যে হবে
abhishek অভিষেক২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২৮
atmselim এ, টি, এম, সেলিম২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:৩২
দেশ আরও কিছুদিন পিছাবে তাতে কার কি ????
jakir জাকির বেপারী২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৬:০৭
সরকার কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে !
samiun সামীউন২৬ ফেব্রুয়ারি ২০০৯, ০৮:৪৭
ভাই,
আইজিপি এর সাথে কি আপনাদের আত্নীয়তা রয়েছে?
আমি উনাকে কিছুটা চিনি...খবরটা শুনে খারাপ লাগছে
onu ওনু০৫ মার্চ ২০০৯, ০৯:০৩
মাজাহার ভাইকে আমি কোনদিন দেখিনি। আমার একবন্ধু ওনার বিয়েত যাবার সময় বলে গিয়েছেলো যে দাওয়াত খেতে যাচ্ছে। তারপর ২৫ই ফেব্রয়ারী উনি যখন নিহত হলেন তারপর আমাক বলেছিল যে মাজাহার ভাই দেখতে নাকি অবিকল আমার মতো ছিল। এমনকি ওনার ডাকনাম টাও ছিল রুবেল, যেই ডাকনামটা আমারও। তারপর আপনার ফ্লিকারে ওনার ছবি দেখে আমি অবাক হয়ে পড়ি। আমার সদৃশ্য একটা মানুষ যার সাথে আমার এতমিল ছিল উনি আর নেই। কষ্টরা আরও কাদাঁয় যখন শুনেছি উনি নববিবাহিত ছিলেন। ওনার আত্তার শান্তি কামনায় দোয়া রইল।
niaz নিয়াজ মোর্শেদ চৌধুরী০৬ মার্চ ২০০৯, ০২:৩৯
মাত্র ৮৮ দিনের সংসার।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment