প্রতিবন্ধীদের জীবন কি জীবন নয়?
সময় ১২:০৮:১১
প্রতিবন্ধী বলে তার ভিতর কোন হতাশা বা কোন দুঃখ ছিল না। আমি খুব কাছে থেকে তাকে দেখেছি কি অদ্ভুত রকম অনুভূতি। সারাক্ষন হাসিটা যেন মুখে লেগেই থাকতো। হাঁটতে হাঁটতে গান গেয়ে বেড়াতো। তার এই ভঙ্গিমা দেখে অনেকেই হাসতো কিন্তু খারাপ ব্যবহার করতো না। ছেলেটি ছিল আমাদের গ্রামের। সে কথা বলতে পারতো না, কানেও শুনতো না।
আমি একদিন গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম। হঠাৎ তার সাথে দেখা। ইশারা দিয়ে বললাম কেমন আছিস? উত্তরে বলল ভাল আছি। আমি বুঝতে পারলাম খুব খুশি! কেন এত খুশি জিজ্ঞাসা করলাম আমার গ্রামের এক বন্ধুকে? বন্ধুটি বলল, আরে বলিস না প্রেমে পড়েছে। আমি বললাম কি বলিস প্রেমে পড়েছে? মেয়েটি কে? উত্তরে সে বলল কে আর হবে। বর্তমান মেম্বার সাহেবের মেয়ে। আমি আর একটু অবাক হলাম। যাক শুনে ভালই লাগলো। পরদিন বিকালে সামনে পেয়ে ইশারায় বুঝালাম চল রাস্তার মোড়ে গিয়ে বসবো। সে ও ইশারায় বলল ঠিক আছে। বিকাল পুরুটা সময় তার সাথে কাটালাম। আমার খুব ভাল লাগলো তার সাথে আড্ডা দিয়ে। খুব রোমান্টিক ছিল সে। তার প্রেমের বর্ণনা দিল আমার কাছে ইশারা ইঙ্গিতে। হায়রে প্রেম মানে না বাধা, মানে না ধনী-দরিদ্র। এর পর দিন আমি চলে আসি শহরে। এভাবেই ...



Phonetic