রবিবার ২৬ মে ২০১৩, ১২ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


ওয়ার্ড ফাইলকে পিডিএফ করে আপলোড করার পদ্ধতি

আমরা অনেকেই ওয়ার্ড ফাইলকে পিডিএফ করার পদ্ধতি জানিনা, কিন্তু এটি জানা খুবই দরকার। প্রায় সময়ই বড় বড় ওয়ার্ড ফাইলগুলো পড়তে ঝামেলা হয়, সেটা পিডিএফ আকারে থাকলে পড়তে অনেক সুবিধা হয়। আজকের এই পোষ্টে যেকোন ওয়ার্ড ফাইলকে পিডিএফ-এ রূপান্তর করার পদ্ধতি নিয়ে লিখছিঃ

ধাপ ১: প্রথমেই এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন, যেটি দিয়ে আপনি ওয়ার্ড ফাইলকে পিডিএফ বানাবেন।

ধাপ ২: তারপর সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করুন।

ধাপ ৩: সফটওয়্যারটি ইন্সটল করার পর সেটি একটি প্রিন্টার হিসেবে আপনার পিসিতে show করবে, Control Panel এর Printers এ গেলেই দেখতে পাবেন doPDF v6 নামের একটি আইকন দেখাচ্ছে। আপনি আপনার যেই ওয়ার্ড ফাইলটি পিডিএফ বানাতে চান, সেই ফাইলের Print option এ গিয়ে Printer হিসেবে doPDF v6 কে select করুন।

ধাপ ৪: আপনার পুরো ওয়ার্ড ফাইলটি একটি পিডিএফ ফাইলে পরিণত হয়ে স্বয়ংক্রিয়ভাবে open হবে, আপনার original word file টি যেখানে save করেছেন, সেখানেই পিডিএফ ফাইলটি save হয়ে যাবে।

বিঃদ্রঃ আপনি যদি অনেকগুলো ওয়ার্ড ফাইল একটিমাত্র পিডিএফ ফাইলে পরিণত করতে চান, সেটিও খুব সোজা। প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে, আপনি একটি ওয়ার্ড ফাইলের মধ্যে সবগুলো ওয়ার্ড ফাইল নিয়ে আসুন ক্রম অনুযায়ী, যেই ক্রম অনুসারে আপনি সাজাতে চান। তারপর নতুন যে ওয়ার্ড ফাইলটি তৈরী হল, সেটিকে উপরোক্ত ধাপগুলো অনুসরণ করলেই সেটি পিডিএফ এ পরিণত হয়ে যাবে।

পিডিএফ ফাইল আপলোড করার পদ্ধতিঃ

ফাইল আপলোডের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন: www.esnips.com, www.mediafire.com ইত্যাদি। আমি সাধারণত mediafire-এই আপলোড করি। এখানে ফাইল আপলোড করতে হলে আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ই-মেইল আইডি হবে এখানে আপনার user id , পাসওয়ার্ড আপনি ইচ্ছেমত দিতে পারেন। তারপর আপনি যেকোন ফাইল সহজেই আপনার ঐ একাউন্ট এর মাধ্যমে আপলোড করতে পারবেন। আপলোড করার পর আপনি আপলোডকৃত সেই লিংক শেয়ার করতে পারবেন সবার সাথে।
২৬ টি মন্তব্য
mahmud মাহমুদ০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:২৩
আপনার আইকন দেখছি উম্মাদ। এককালে উম্মাদ পত্রিকাটির জন্য সারা মাস অপেক্ষা করতাম। এখন আর পড়া হয়না।
nayeemewudhk নাঈম০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৩০
হাহাহা........উম্মাদ আমার প্রিয় ফান ম্যাগাজিন, তাই এই ছবি প্রোফাইল ছবি হিসেবে দিয়েছি।
sujanpranto12 সুজন০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:২৫
সরাসরি প্রিয় পোষ্ট।
nayeemewudhk নাঈম০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৩০
ধন্যবাদ সুজন ভাই।
fuad05 দেবদাস০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:২৫
নাঈম ভাই, খুব ঝামেলার মনে হচ্ছে! আমি তো ডাইরেক্ট এ্যাডোবী এক্রোবেট ৭ প্রফেশনাল থেকে ক্রিয়েট পিডিএফ অপশন থেকে খুব সহজেই করে ফেলি। অফিস ২০০৭ ইউজারদের জন্য আরোও সহজ অপশন আছে ম্যানুতে। আমি সেখান থেকেও করতে পারি।

পোষ্টের জন্য ধন্যবাদ।
nayeemewudhk নাঈম০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৩২
আমি আসলে এই পদ্ধতিটিই জানি, তাই সবার সাথে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু পদ্ধতিটি খুবই সোজা মনে হয়েছে। সফটওয়্যারটি ইন্সটল করলে সেটি প্রিন্টার হিসেবে প্রদর্শন করে। প্রিন্ট কমান্ডে এটি সিলেক্ট করলেই কেল্লা ফতে
nasrinjubaer নাসরীন জুবায়ের০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৩৩
ধন্যবাদ আমি পিডিএফ রাইটা দিয়ে করি...
fuad05 দেবদাস০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৩৬
গুড
sabbir_mahmud আরশী০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৫৬
এতো কিছু ব্যবহার না করে... Fine Print PDF Factory এই সফ্‌টয়্যারটি কাজে লাগান, যে কোন কিছু
আপনি সাধারন প্রিন্টার এর মতো প্রিন্ট করুন PDF ফরম্যাটে।
nayeemewudhk নাঈম০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:৩৪
Fine Print PDF Factory টা দেখলাম গুগল এ সার্চ দিয়ে দেখলাম, এটা সম্ভবত ফ্রি-ওয়্যার না, আমি যেটার কথা বলেছি ওটা কিন্তু ফ্রি।
tusharahasan তুষার আহাসান০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:৫৮
প্রিয়তে রাখলাম।
nayeemewudhk নাঈম০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:৩২
ধন্যবাদ।
sami সামি০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৬:০৭
প্রিয়তে‍ নিলাম
afruj আফরোজ০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৭:৪৮
প্রিয়তে রাখলাম..
nayeemewudhk নাঈম১১ ফেব্রুয়ারি ২০০৯, ১০:৩৯
smc প্রতীপ০৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৮:২৫
কাজের পোস্ট। ফেভারিট করলাম।
ronysiddiki বিডি বাইকার০৯ ফেব্রুয়ারি ২০০৯, ১০:২৭
ধন্যবাদ নাইম। আমি একটা সফটওয়্যার দিচ্ছি, ব্যবহার করে দেখেন।

http://www.mediafire.com/?9gneyjm9yhm
ajobdhaka আজব ঢাকা১০ ফেব্রুয়ারি ২০০৯, ০২:৩৭
ধন্যবাদ কাজে লাগবে..........
jakir জাকির বেপারী১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:৫৫
ভালো পোষ্ট +
computer নির্বাসিত নিশাচর১১ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:৩৮
খুবই কাজের ...........
aisajib আমিনুল ইসলাম সজীব১৩ ফেব্রুয়ারি ২০০৯, ১০:৫৯
এমন কিছু বলেন যাতে কোন ডাউনলোড/ইন্সটলের ঝামেলা না করা লাগে
sumonazad সুমন আজাদ১৯ ফেব্রুয়ারি ২০০৯, ০৯:৩৭
জানি।
রাখলাম সংগ্রহে।
আপনাকে ধন্যবাদ।
yahyafazal ইয়াহইয়া ফজল২০ ফেব্রুয়ারি ২০০৯, ১০:০৩
ভাল জিনিস। নি:সন্দেহে কাজ দেবে।
duranto দুরন্ত২১ ফেব্রুয়ারি ২০০৯, ০৭:১৮
খুবই কাজের জিনিস দিয়েছেন। ভালো লাগলো।
someone সামওয়ান১৩ মার্চ ২০০৯, ০৭:২৪
এতো ইজি ব্যবহার না করলে বুঝতে পারতাম না । ধন্যবাদ আপনাকে ।
shyamolshoron শ্যামল শরণ১৮ মে ২০০৯, ১০:১৪
Foxit PDF printer দিয়েও করা যায়।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment