কাবা শরীফে মাদার মেরির ছবি : বিভ্রান্তি ও বাস্তবতা
কাবা শরীফে মাদার মেরির ছবি। তাও আবার নবীজী স: তা সযতনে সংরক্ষণ করতে বলেছেন। ব্যাপারটা সাংঘাতিক রকম আজব লেগেছিল। কিন্তু প্রিয় লেখক হুমায়ুন আহমেদের লেখা- তাই গলধ:করণ করেছিলাম কোনরকম। অবশেষে দীর্ঘ রিসার্চে ব্যাপারটা ক্লিয়ার হল। আসলে বর্ণনাটাই বানোয়াট।
যাহোক। গতকাল ইনকিলাবে এ দিয়ে দালিলিক একটা লেখা ছেপেছে। সবার সাথে তা শেয়ার করছি। হয়ত লেখাটি পড়ে নবীজী স: সম্পর্কে ভুল ধারণা থেকে সবাই রক্ষা পাবেন। আল্লাহ সহায় হোন।
দেখুন, আমি গান শুনি, সিনেমা দেখি- ভাল কথা। নামাজ পড়ি না তাও ওকে। আমার বিশ্বাস যদি সত্য হয়, ঈমান যদি ঠিক থাকে, আশা করা যায় আল্লাহ তবু ক্ষমা করবেন। কিন্তু তাই বলে আমাদের প্রিয় নবীজী স: গান শুনেছেন, সিনেমা দেখেছেন- এ ধরনের প্রমাণ করার চেষ্টা করা উচিৎ নয়। যখন হাজারো বণর্না দ্বারা কোন কিছু প্রমাণিত হয়, তখন কোন দুর্বল বা বানোয়াট বর্ণনা দিয়ে তার বিপরীতটা প্রমাণ করার প্রয়াস চালানোও উচিৎ নয়। এতে যারা যারা বিভ্রান্ত হবেন, তাদের সকলের দায়ভার ভুল প্রমাণকারীর উপর বর্তাবে। যতদিন লেখাটি থাকবে ততদিনই এমন চলবে।
কাজেই ইসলামের স্পশর্কাতর বিষয়গুলোর ক্ষেত্রে আরো সতর্ক হওয়াটাই কাম্য। হ্যাঁ, পালন করা না করা একান্তই ব্যক্তির নিজস্ব ব্যাপার। আশা করি আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করবেন।
http://www.dailyinqilab.com/november12/pdf/ad.pdf
ইনকিলাব > ১২ই নভেম্বর > ফিচার > আদিগন্ত > পৃষ্ঠা নং: ৪-৭

Phonetic
ভাই ইউসুফ সুলতানকে আল্লাহ্ সর্বোত্তম প্রতিদান দিন। এবং আপনাকেও এই লিংটি শেয়ার করার জন্য।
একটা প্রশ্নই মনে-মননে ঘুরপাক খাচ্ছে- ক'বে বাংলাদেশের মুসলমানগণ মুক্ত হবেন এ ধরনের মিথ্যাশ্রয়ী হীনচিন্তার সাহিত্যিকদের কবল থেকে..।।
এ ধরনের একটি লেখাই খুঁজছিলাম পত্রিকার পাতাগুলোতে ভ্রান্ততথ্য উপস্থাপকের ঐ উপস্থাপনটি দেখার পর থেকে।
ফজলে এলাহি বলেছেন ২০০৮/১১/১৩ ১৩:১০:৫৫
"ভাই ইউসুফ সুলতানকে আল্লাহ্ সর্বোত্তম প্রতিদান দিন। এবং আপনাকেও এই লিংটি শেয়ার করার জন্য।"
আল্লাহুম্মা আমীন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তো আপনি কি বুঝলেন সেটা তো বললেন না। আরেক খানে পাঠাইয়া দেন কেনো?
আমি তো বললামই, "অবশেষে দীর্ঘ রিসার্চে ব্যাপারটা ক্লিয়ার হল। আসলে বর্ণনাটাই বানোয়াট।" খেয়াল করেননি মনে হয়..
লেখকের নাম দেখলাম ইঊসুফ সুলতান- আপনিই কি সেই ইঊসুফ সুলতান নাকি? তাহলে এখানেই পোস্ট করে দেন না।
লেখাটা চমতকার হয়েছে।
ধন্যবাদ
যেহেতু এক জায়গায় ছাপানো হয়ে গিয়েছে, তাই এখানে আবার পোষ্ট করতে চাচ্ছি না। আবার তা কোন নিয়ম-নীতির বেড়াজালে পড়ে যায় কিনা..!!
যাহোক। ধন্যবাদ আপনাকেও।
আপনার সাথে আমিও একমত্। উনারা নিজেরাও ধর্ম কর্ম করবেন না। আবার এমন কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলে যাতে মানুষও নিরুৎসাহিত হয়। যে বিষয়ে হুমায়ন আহম্মেদ লিখেছেন তাও বিতর্কিত। আমাদের দেশীয় সংস্কৃতির কি অবস্থা জানতে আমার ব্লগ ঘুরে আসুন। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি ব্লগে তুলে আনার জন্য। এই টপিকটি নিয়ে সা.ইনে বেশ আলোচনা হয়েছিলো। ওখানে লিংখটা রেখে আসলাম।
অনেক ধন্যবাদ আপনাকে। সা.ইনের সেই পেইজটার লিংক এখানে দিলেও আমিও দেখতে পেতাম।
দারুন তথ্য জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ইঊসুফ ভাই
আমারা আপনার কাছে আর তথ্য বহুল পোস্ট আশা করছি
ধন্যবাদ ইঊসুফ ভাই
আপনাকেও ধন্যবাদ। ইনশা'আল্লাহ সামনে লিখব। পড়ালেখা, পরীক্ষা, ব্যস্ততা সব মিলিয়ে সময় খুব কমই পাই। এই অল্প সময়ে গবেষণামূলক লেখা হয় না। তাই অন্যের লেখা পড়ে, মজার কমেন্ট করেই সময় পার করি। দু'আ করবেন।
আপনাকে ধন্যবাদ ইঊসুফ ভাই। এমন ১টা গুরুত্বপু্র্ন বিষয় সবার সামনে তুলে ধরার জন্য কারন কিছু লোক না জেনেই নিজের খেয়াল খুশি মত যেখানে সেখানে কথা বলে থাকে এবং দুনিয়াবি বাহবা কুড়ায়। আল-কুরআন ও আল-হাদিস এর অপব্যখ্যা করে । মহান আল্লাহতাআলা এদের হাত থেকে আমাদের রক্ষা করুন . আমিন.....................
আমীন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সুম্মা আমীন।
ভাই ইউসুফ সুলতান, আপনিই যে লেখক তা কিন্তু আমিও খেয়াল করিনি। জেনে খুব ভালো লাগলো। আপনার দ্বীনী গবেষণার আরো আরো সাফল্য কামনা করছি।
প্লিজ, এখানে আপনার পিসি থেকে একটা ইউনিকোড ভার্সন তুলে দিন। কেননা, ইনকিলাবে পিডিএফ এ দেয়া আছে, তাই অন্য কোথাও খুব সহজে প্রব্ন্ধটি ব্যবহারে সুযোগ সীমিত। আশা করছি আবেদনটি বিবেচনা করবেন।
আর আমার জানামতে অন্য কোথাও ছাপা লেখা ব্লগে দেয়াতে কোন বাধা নেই, যদিও কর্তৃপক্ষ এতে উৎসাহিত করে না। তথাপি নিজের লেখা হলে বোধ হয় এটুকু ছাড় কর্তৃপক্ষ দেবেনই।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর সুন্দর কমেন্টের জন্য। অচিরেই লেখাটির ইউনিকোড ভার্সন এখানে পেষ্ট করব, ইনশা'আল্লাহ।
এখানে ইউনিকোড ভার্সনটি পোষ্ট করা হল।
ধন্যবাদ।
হাজারবার ধন্যবাদ ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ।