শান্তির খোঁজে..

মার্চ
০৭

Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি

সময় ১৭:১৫:১৩


মাকতাবা শামেলার কল্যানে আরবি তাফসির, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, জীবনী ইত্যাদি গ্রন্থাদি মাউসের ক্লিকের সাথেই এক্সেস করা যাচ্ছে। খোঁজা যাচ্ছে সব গ্রন্থে একসঙ্গে, কিংবা, পৃথক ভাবে। চল্লিশ, পঞ্চাশ খন্ড সম্বলিত কিতাবের পৃষ্ঠা খুঁজে কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনা এখন মুহূর্তের ব্যাপার।

বাংলায় এরকম কিছু আশা করছিলাম অনেক দিন ধরেই। অন্তত, কুরআন শরীফের শুধু অনুবাদটা যদি এভাবে পাওয়া যেত! যদি তাতে বাংলা লিখে সার্চ করে আরবী আয়াত সহ পেয়ে যেতাম, আবার আরবি লিখে সার্চ করে বাংলা অনুবাদ সহ পেয়ে যেতাম! সে আশাই করতাম এত দিন।

এর মধ্যে যে একটি সফটওয়্যারও সে রকম সুবিধা দিতে পারে নি, তা কিন্তু বলছি না। বছর পাঁচেক আগে জাকারিয়া ভাইয়ার মাআরেফুল কুরআন সফটওয়্যারটি সর্বপ্রথম সে সুবিধা নিয়ে এসেছিল। তখন ছিলাম আবুধাবীতে। যতদূর মনে পড়ে, জাকারিয়া ভাইয়ার সফটওয়্যারটির উদ্বোধন আবুধাবীতেই হয়েছিল। বিভিন্ন তাফসীর মাহফিল, ইফতার পার্টি ও বাঙালীদের সমাবেশে তার সফটওয়্যারটির সিডি পাওয়া যেত। আমার কপিটি জাকারিয়া ভাইয়ার পক্ষ থেকে 'হাদিয়া' ছিল।

সে সময় খুব খুশি হয়েছিলাম আমি। ...

  • ৮টি মন্তব্য

ফেব্রুয়ারি
২৭

ঈদে মিলাদুন্নবী কোনো ঈদ নয়

সময় ০০:৩৩:১৮

[এক]
মানুষ শুধু উৎসবের পেছনে দৌঁড়ায়। ব্যস্ত ও একঘেঁয়ে জীবনের খোলস ছেড়ে একটু বেরিয়ে আসতে চায় সে। একটু শান্তি আর সুখ লাভের জন্য ছটফট করতে থাকে সবসময়। তাই কোনো নাম-কা-ওয়াস্তে উসিলা পেলেই নেচে ওঠে তার মন। ছুটে যায় সে দিকে। মেতে ওঠে উৎসবে।

কালের কণ্ঠের গতকালের 'রাজকূট' টা বাসে বসে পড়ছিলাম। প্রচ্ছদ রচনা "রক্তের অক্ষরে লেখা শহীদের নাম ভেসে গেছে ভ্যালেন্টাইনের জোয়ারে" মনযোগ দিয়ে পড়লাম। কীভাবে শোকের কথা ভুলে গিয়ে শুধু একটু সুখের আশায় মানুষ সহজেই একটি বানিজ্যিক দিনকে গ্রহণ করে উৎসবের দিন হিসেবে -রচনাটি সে কথাই আঙ্গুল তুলে দেখিয়ে দেয় আমাদেরকে।

আমাদের অবস্থা তো এখন এমন যে, কোনো উৎসব পালন করতে তার ইতিহাসও ঘেটে দেখি না আমরা। মিডিয়া বলে ভালোবাসা দিবস, ভালোবাসতে শুরু করি আমরা। মিডিয়া বলে এপ্রিল ফুল, ফুল বানাতে ব্যস্ত হয়ে যাই আমরা। মিডিয়া প্রচার করে ঈদে মিলাদুন্নবি, ঈদ পালন করতে শুরু করি আমরা। এলাকার ছেলেরা পটকা ফোটানো শুরু করে। কোরমা-পোলাও আর শিন্নি-সেমাই রান্না হয় ঘরে ঘরে। আশ্চর্য!

আমরা কি মানুষ নই! মানুষ তো ভাবে, চিন্তা করে। তা সম্ভব না হলে কাউকে সে জিজ্ঞাসা করে। জানার ...

  • ২১টি মন্তব্য

ফেব্রুয়ারি
২৫

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৬তম বার্ষিক মারকাজী ইজতিমা '১০ সরাসরি সম্প্রচার (অডিও) করা হবে

সময় ০৯:৪৫:৩৯

২৫ ও ২৬ শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার ও শুক্রবার, ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ি মাদরাসা), ৩১২, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৬ তম বার্ষিক মারকাজী ইজতিমা '১০ ।

গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদের খতিব মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ ইজতিমায় উপস্থিত থাকবেন মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ. এর খলীফাগণ এবং দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ। ইসলামের শিক্ষা ও শান্তির বানী মানুষের কাছে পৌঁছে দিতেই প্রতি বছর এই আয়োজন।

সময়সূচী : ২৫ তারিখ সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ইজতিমা চলবে। ২৬ তারিখ ফযরের নামাযের পর থেকে বিকেল পর্যন্ত চলে মুনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতিমা।

সরাসরি অডিও সম্প্রচার : আইবি নিউজ অনলাইন ইজতিমার সরাসরি (অডিও) সম্প্রচার ...

  • ২টি মন্তব্য

ফেব্রুয়ারি
০৭

তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন এখন চলছে

সময় ২১:১৮:০৪


গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন এখন চলছে। জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনেরশেষ অধিবেশন শুরু হয় মাগরীব নামাযের পর কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর নাতে রাসূল পাঠ শেষে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সৈয়দ রেজাউল করীম, চরমোনাই এবং প্রিন্সিপাল ইরফান কবীর উদ্দীন, দারুল উলূম মেরিল্যান্ড, আমেরিকা। জামিয়া মালিবাগের নির্বাহী পরিষদের পক্ষে এরপর বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশীদ, সত্ত্বাধারী, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার।

এশার নামায আদায়ের পর আহ্বায়কের বক্তব্য প্রদান করেন এই সম্মেলনের আহ্বায়ক জামিয়া মালিবাগের ভাইস প্রিন্সিপাল মাওলানা আনওয়ার শাহ। জামিয়ার গ্রাজুয়েটদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন জামিয়ার প্রথম গ্রাজুয়েট, বর্তমানে জামিয়ার সিনিয়র মুহাদ্দিস এবং বহু গ্রন্থের প্রণেতা মাও আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া।

অনুষ্ঠানসূচি অনুযায়ী কিছুক্ষণ পর বক্তব্য প্রদান করবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী; যার বক্তব্য ...

  • ৪টি মন্তব্য

ফেব্রুয়ারি
০৫

জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন শেষ হওয়ার পথে..

সময় ২০:৫৮:২৪


জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ৩০ বছর পূর্তি উপলক্ষে খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চলছে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। উপমহাদেশের বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানীর ইমামতিতে জুমার নামায আদায়ের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলনে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন জামিয়া মালিবাগের প্রিন্সিপাল কাজী মুতাসিম বিল্লাহ; মাওলানা বেলাল বাওয়া, ইংল্যান্ড; মাওলানা তাফাজ্জল হক, সিলেট; এবং মাওলানা আরশাদ মাদানী, ভারত।

এশার নামাযের পর আরও বক্তব্য দিবেন মাওলানা আহমদ শফী, হাটহাজারী, চট্টগ্রাম; ও মাওলানা মুফতি সাঈদ পালনপুরী, ভারত।

আগামী ৭ই ফেব্রুয়ারী, রবিবার পর্যন্ত চলতে থাকা এ সম্মেলনে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন দেশি-বিদেশি আলেম-ওলামা। গত ত্রিশ বছরে যারা এই মাদরাসা থেকে মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতী ও হাফেয হয়েছেন, তাদেরকে এই সম্মেলনে বিশেষ সম্মাননা পাগড়ী প্রদান করা হবে।

অনুষ্ঠানের সকল বক্তব্য, সংবাদ ও সাক্ষাৎকার আইবি নিউজ অনলাইন ইন্টারনেটে বাংলাভাষী পাঠকদের জন্য আপডেট করছে। আশা করছি সকলেই তাতে উপকৃত হবেন। আল্লাহ আমাদের হিদায়াতের পথে ...

  • ০টি মন্তব্য

ফেব্রুয়ারি
০২

৫, ৬ ও ৭ই ফেব্রুয়ারী জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ৩০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

সময় ০০:০৯:২৯


জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা, বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। সুদীর্ঘ ত্রিশ বছর যাবত এখানে মাদ্রাসা শিক্ষার উচ্চস্তর "দাওরায়ে হাদীস" এর ক্লাস চালু রয়েছে। এ ছাড়া তাফসীর ও ইফতাসহ ইসলামী শিক্ষার সর্বোচ্চস্তরের শিক্ষাকোর্স এখানে অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া হয়। বিগত শিক্ষাবর্ষগুলোতে যে সকল ছাত্র এ মাদ্রাসা থেকে হিফযুল কুরআন, হাদীস, তাফসীর ও ফিকহ বিষয়ে ডিগ্রী লাভ করে হাফেজ, মাওলানা, মুফাসসির ও মুফতি হয়েছে, তাদেরকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা সনদ ও পাগড়ী প্রদানের উদ্দেশ্যে আসন্ন ২০১০ সালের ৫-৭ তারিখে "দস্তারবন্দী মহাসম্মেলন" শিরোনামে একটি সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইসলামের শিক্ষা নয়। ইসলামের নামে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামের সঠিক অবস্থান ব্যাখ্যা করতে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গের সামাজিক ও মানবিক অবদান জাতির কাছে তুলে ধরতে দৃঢ় প্রত্যয়ী আয়োজকগণ।

উক্ত মহাসম্মেলনে সৌদি আরব, মিশর, আমেরিকা, বৃটেন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ...

  • ৪টি মন্তব্য

জানুয়ারি
২৭

হাদীসের অথেনটিসিটি চেক করুন আপনার গুগল টক থেকেই..

সময় ১৯:৫৬:০৪

হাদীসের অথেনটিসিটি চেক করতে এক সময় কত ঘামই না ঝড়াতে হত। বড় বড় কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়েও সঠিক সিদ্ধান্তে পৌঁছানো কষ্টকর হয়ে যেত। প্রযুক্তির কল্যানে এখন হাদীসের অথেনটিসিট চেক করা কত সহজ হয়ে গেছে!

হাদীসের অথেনটিসিটি চেক করার জন্য যা যা করতে হবে:

১. প্রথমে আপনার গুগল টক -এ এই এ্যাড্রেসটি এ্যাড করে নিন: hadith@dorar.net

২. কিছুক্ষণ পরই দেখবেন "hadith@dorar.net" কে অনলাইন দেখা যাচ্ছে। তার উপর ক্লিক করুন।


৩. আপনি যেই হাদীসটির অথেনটিসিটি চেক করতে চাচ্ছেন, তা ম্যাসেজ লেখার ঘরে টাইপ করুন। অবশ্যই আরবিতে, অন্য কোনো ভাষা এটা সাপোর্ট করে না। উদাহরণ স্বরূপ আমরা "من قال لا اله الا الله" টাইপ করলাম। এরপর কীবোর্ড থেকে এন্টার বোতামটি চাপুন।


৪. কিছুক্ষণের মধ্যেই একটি ফিরতি ম্যাসেজ পাবেন। যাতে হাদীসটি বুখারী বা মুসলিম শরীফে থাকলে তা সম্পূর্ণ অংশ উল্লেখপূর্বক জানিয়ে দেয়া হবে। অন্যান্য হাদীসগ্রন্থ থেকে আরো বিস্তারিত তথ্যসহ জানতে "المزيد" এর নিচে লিংক দেয়া থাকবে।


৫. লিংকে ...

  • ১০টি মন্তব্য

জানুয়ারি
২২

ইজতেমার মাঠ থেকে সরাসরি: "ইজতেমা প্রতিদিন"

সময় ১০:২৩:২২

আমরা অনেকেই ব্যস্ততার জন্য ইজতেমার মাঠে যেতে পারি না। কিংবা, গেলেও, বেশিক্ষণ থাকতে পারি না। ইজতেমার মাঠের গুরুত্বপূর্ণ বয়ানগুলো শোনা আমাদের পক্ষে সম্ভব হয় না। এদিক সেদিক এটা ওটা করে সময় পার করে দিই আমরা। বাড়ির এত কাছে ইজতেমার মাঠ বলেই কি এত অবহেলা?!

হাজার হাজার মাইল পেরিয়ে বিদেশীরা প্রতিবছরই হাজারে হাজারে ইজতেমার মাঠে আসছেন। বয়ান শুনছেন। তাবলীগের কাজে বের হচ্ছেন। অথচ একই দেশে থেকেও আমরা যেতে পারি না। এজন্য কি আমাদের একটুও আফসোস হয় না?!

যারা বিভিন্ন কারণে ইজতেমার মাঠে যেতে পারেন না, কিংবা, গেলেও বয়ান শোনা সম্ভব হয় না, বা, গুরুত্বপূর্ণ কথাগুলো হারিয়ে ফেলেন, তাদের কথা ভেবেই এবার ইজতেমার মাঠ থেকে বের হচ্ছে 'ইজতেমা প্রতিদিন'।

চার দিনের এই পত্রিকাটির কলেবর মাত্র আট পৃষ্ঠা। এতে ইজতেমার মাঠে আগত বিভিন্ন মুসল্লীর সাক্ষাৎকার, তাদের জীবনে ইজতেমার প্রভাব, ইজতেমার গুরুত্বপূর্ণ বয়ান, প্রবন্ধ-নিবন্ধ ও মাঠের অন্যান্য খবর থাকবে।

ইজতেমার মাঠে যারা আছেন, তারা মাঠেই প্রত্রিকাটি সংগ্রহ করতে পারবেন। আর যারা মাঠে যেতে পারছেন না তাদের জন্য পত্রিকাটির গুরুত্বপূর্ণ অংশগুলো ...

  • ৬টি মন্তব্য

জানুয়ারি
২০

গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র "আল কাউসার" এখন অনলাইনে

সময় ২০:০৮:১৩


বেশ কিছুদিন ধরেই প্রয়োজন অনুভব করছিলাম সাইটটার। গত মাস দুয়েক আগে কথা হচ্ছিল আল কাউসার -এর মিডিয়া বিভাগের এক কর্মকর্তার সঙ্গে। তিনিও জানালেন যে, শীঘ্রই "আল কাউসার" পত্রিকা অনলাইনে পড়া যাবে।

অপেক্ষায় ছিলাম। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে অনলাইনে আত্মপ্রকাশ করল গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র "আল কাউসার"। এটি এমন একটি মাসিক পত্রিকা, যাকে নিয়ে এদেশের মুসলিম স্কলাররাও গর্ববোধ করেন।

কুরআন ও হাদীসের মানদন্ডে ইসলামের বিভিন্ন বিষয় গভীর বিশ্লেষণসহ উপস্থাপিত হয়ে এটিতে। এ পত্রিকাটি এখন অনলাইনে থাকায় ব্যক্তিগতভাবে আমি অনেক উপকৃত হচ্ছি এবং হবো, ইনশা'আল্লাহ। আশা করি অন্যরাও এ সাইটটি থেকে উপকৃত হবেন।

আল্লাহ তা'আলা মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার পরিচালকবৃন্দ ও শিক্ষকবৃন্দকে এর উত্তম প্রতিদান দিন। আমীন।

লিংক:

সাইট: http://www.alkawsar.com/
সাইটের উদ্বোধন উপলক্ষ্যে পত্রিকাটির সম্পাদকীয়: http://www.alkawsar.com/article/610365cb46be8d4fb75ef13c79a6c0fd

----------------------------
পূর্বে প্রকাশিত:

জানুয়ারি
০৫

গ্যাসের সমস্যা কি শুধু মধ্যবাড্ডায়? অন্য কোথাও সমস্যা থাকলে এলাকার নামসহ আওয়াজ দিন..

সময় ১২:৪৪:২৮


একটি ম্যাচের কাঠি বাঁচানোর জন্য এক ঘন্টাও চুলা জ্বালিয়ে রেখেছে মানুষ। অপচয় করেছে দেশের এই মূল্যবান সম্পদের। সচেতনতা সৃষ্টির জন্য দু'একটি টিভি এ্যাড হয়তো সরকার দেখিয়েছে, কিন্তু মানুষ স্বেচ্ছায় অচেতন হয়ে থাকতে চাইলে কে তাকে সচেতন করবে?!

গ্যাসের প্রকৃত মজুদ কতটুকু, তা কতদিন চলবে, পরবর্তী প্ল্যানিং কী - এসব প্রশ্নের উত্তর সবসময়ই ঘোলাটে। ফলে কোনোরকম পরিকল্পনা ছাড়াই বেড়েছে সি.এন.জি চালিত গাড়ির সংখ্যা। যার অবধারিত ফল - সি.এন.জি গ্যাস স্টেশনের সংখ্যা বৃদ্ধি।

মধ্যবাড্ডায় আমরা যেখানে থাকি, তার অদূরে দুটো সি.এন.জি গ্যাস স্টেশন। রোডের এপার আর ওপারে। ফলে কয়েক মাস ধরেই তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকাবাসী। ঘড়ির কাঁটা ১ ঘন্টা এগিয়ে ছিল যখন, তখন গ্যাস যেত সকাল ১১টায়, আসত দুপুর ৩ টায়। এরপর কিছুক্ষণ থাকার পর ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকত না।

ঘড়ির কাঁটা পেছানোর পর সকাল ১০টা থেকে গ্যাস যায়। দুপুরে কিছুক্ষণের জন্য আসে, আবার দ্রুত বিদায় নিয়ে রাতে একবার দেখা করে যায়। এরমধ্যেই চলছিল খাওয়া দাওয়া সবকিছু। কিন্তু গতকাল ঘটল ব্যতিক্রম।

সকাল ৭ টার সময় সেই যে গেল, দুপুরেও আর আসল না। ...

  • ৬টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫