অতি ক্ষুদ্র গল্প : চতুর্থ কিস্তি
শুরুতে বলেছিলাম, WIRED ম্যাগাজিন থেকে নেয়া অতি ক্ষুদ্র গল্পগুলোর বাংলা রূপান্তর নিয়ে মোট তিনটি পোস্ট দেব। ইতোমধ্যে তিন কিস্তি পোস্ট করা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে, ঝেড়েবেছে আরো একটা পোস্ট দেয়া যায়। কাজেই বোনাস হিসেবে রইল এই চতুর্থ কিস্তিটাও।
আগের পোস্ট তিনটি দেখতে চাইলে, এখানে ঢুঁ মারতে পারেন--
অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তি
অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি
অতি ক্ষুদ্র গল্প : তৃতীয় কিস্তি
ভেবেছি আমি ঠিক ছিলাম, ছিলাম না ?
গ্রেইমি গিবসন
স্টিভ সম্পাদকের দেয়া শব্দসীমা লঙ্ঘন করল, এবং...
স্টিভেন মেরেটস্কি
নিষ্ফলা দিন, নিষ্ফলা জীবন। মরুভূমি, হায়!
স্টিভেন মেরেটস্কি
আমরা সৌরগমন করলাম, সূর্য করল নোভাগমন।
ক্যান ম্যাকলিউড
সমাধিলিপি : তার এটা ভোজনে লাগানো উচিত নয়।
ব্রিয়ান হারবার্ট
অট্টালিকা চূড়া থেকে আলো প্রক্ষিপ্ত হলো। মানুষের গজাল পাখা।
গ্রেগরি মেগুইরি
তোমার বাড়িটা আমার : পুতুপুতু বিপ্লব।
হাওয়ার্ড ওয়ালড্রপ
বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি ; যা কখনো থামে নি।
হাওয়ার্ড ওয়ালড্রপ
প্রভু বললেন, ‘সৃষ্টিকর্ম সমাপ্ত কর’। ব্রহ্মাণ্ডের চলন রহিত হলো।
আর্থার সি. ক্লার্ক
বিক্রয়ের জন্য এই শিশু পাদুকা, অব্যবহৃত।
হেমিংওয়ে

Phonetic
হাইকু কবিতার কথা মনে পড়ে গেলো। যাই হোক, দারুণ লাগলো। আমি প্রথম কিস্তিটাও এখন পড়লাম। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ বিধান রিবেরু মনোযোগ দিয়ে পড়ার জন্য।
হাইকু কবিতাও ছোট, তবে ওর কাঠামোটা একটু ভিন্ন। সম্ভবত তিন লাইনে সতের মাত্রার হতে হয় হাইকুকে। বাংলায় হাইকুর অনেক অনুবাদ হয়েছে। কেউ কেউ নতুনও লিখেছেন। হাইকুগুলো বিন্দুতে সিন্ধু ধারণ করবার ক্ষমতা রাখে দেখেছি। এসব লাইনেরও কোনো কোনোটির সে ক্ষমতা আছে বলে ধারণা করি।
আমি এইগুলানরে গল্প বলতে নারাজ।
আপনি নাই মানতে পারেন। মানাটা বাধ্যতামূলক নয়। আমরা মানবার জন্যে চাপও প্রয়োগ করছি না। WIRED লেখাগুলোকে এ নামে চিনিয়েছিল, আমরাও একই নামে কেবল রূপান্তর করেছি মাত্র।
এটাকে ন্যানো/পিকো গল্প বলা যায়
আমার মতে "শব্দাল্প: শব্দ গল্প, কিন্তু অল্প"
।
হুমম... আপনি একটা গলপই লিখতে চাইছেন
আমরা একে নানা নামেই ডাকতে পারি। লেনিন ও মাভেরিকের খেতাবও অগ্রহণযোগ্য নয় হয়ত।
ভাল লাগলো ক্ষুদ্রগল্পগুলি।
বেশ। ধন্যবাদ।
কিস্তির চাল লক্ষ্য করছি, তবে সহজে কিস্তিমাত যাতে না হয়।
অলরেডি কিস্তিমাৎ তো মাভেরিক!
আপাতত রূপান্তর আর করতে পারব না। তবে ভবিষ্যতে এ ধরনের মৌলিক রচনার চেষ্টা চলতে পারে।
একটা অতি ক্ষুদ্র গল্পঃ
আমি ওগুলোকে গল্প মানলাম না, কিন্তু অনেকেই মানে।
ক্ষুদ্র এই গল্প ঠিক গল্প নয়, অল্প কথায় অনেক কিছু ভাবার দ্যোতনা দেয়। দ্যটস ইট।
মামুন সাহেব, আপনি এতদিন ধরে গল্পের একটা সংজ্ঞা জেনে এসেছেন, সে সংজ্ঞার সঙ্গে যখন সংঘাত দেখছেন তখন আপনি বলছেন যে এগুলোকে গল্প মানতে আপনি রাজি নন। সেটা হতেই পারে। কিন্তু আমরা ট্যাগে বলেছিই যে এটা একটা পরীক্ষানিরীক্ষা, এগুলোকে সেভাবে দেখাই হয়ত ভালো।
তবে আপনি যেটাকে ক্ষুদ্র গল্প হিসেবে এখানে প্লেস করলেন, সেটাকে আমরা এই ধারার পরীক্ষামূলক একটা গল্প হিসেবেই নিচ্ছি। আপনি এরকম আরো লিখতে পারেন।
ভালো হয়েছে গল্প।
মুজিব ভাই আমার দুটি কবিতা একটু পড়ে দেখবেন দয়া করে-
১। ভেঙ্গে ফেল সব শহীদ মিনার!
২। সাত সাগর রক্তে ভাসা বিশ্ব ধ্বংসস্তূপ