অতি ক্ষুদ্র গল্প : তৃতীয় কিস্তি
রূপান্তর
অতি ক্ষুদ্র গল্প : প্রথম ও দ্বিতীয় কিস্তিতে মোট ২০টি (১০+১০) গল্প পোস্ট করা হয়। এ কিস্তিতে আরো ১০টি পোস্ট করা হলো। গল্পগুলো WIRED ম্যাগাজিনের মুদ্রণ ও ওয়েব সংস্করণ থেকে নেয়া।
স্বর্গেরও পতন হয়। বিস্তারিত ১১-এ দেখুন।
রবার্ট জর্ডান
তিনি তার মৃত্যু সংবাদ পড়লেন স্বীকারোক্তিসহ।
স্টিফেন মেরেজোকি
হারানো, আবার খুঁজে পাওয়া। খুব খারাপ।
গ্রেইমি জিবসন
তবে সে তৃতীয়বারের মতো চেষ্টা করেছিল।
জেমস পি ব্লে লক
লেখাটায় শব্দ খরচ হয়েছে মাত্র ছয়টা।
গ্রিগরি মেগোইরি
টেনে আলখাল্লা খোলা হলো। প্রধান, ক্রমশ মলিন।
জন হোয়েডন
আমি মৃত, তোমার কথা মনে পড়ছে খুব। ...চুমো ?
নেইল গেইমান
ডরোথি বলল, গুল্লি মারি, আমি এখানেই থাকব।
স্টিফেন মেরেজোকি
আমি বিশ্বাস করতে পারি না যে সে আমায় গুলি করতে পারে।
হাওয়ার্ড সায়কিন
আমরা চুমালাম, সে গলে গেল। এবার ঝেঁটাও।
জেমস পেট্রিক কেলি

Phonetic
লেখাটায় শব্দ খরচ হয়েছে মাত্র ছয়টা। কঠিন গল্প, হুমম, রূপক নির্ঘাত।
হবেও বা।
তবে মনে করিয়ে দিই যে WIRED কর্তৃপক্ষের শর্ত ছিল প্রস্তাবিত বিশেষ সংখ্যার জন্য গল্পটি লিখতে হবে মাত্র ছয় শব্দে (প্রথম কিস্তি দ্রষ্টব্য)।
মনে আছে। এটার ইংরেজিটা তাহলে কী ছিল? Only six words have been spent- এই রকম?
There were only six words left
আপনার বাক্যটাও যথার্থ।
সময় এখন এই গল্প চাইছে, লিখুন!
- লেনিন
এখন দরকার শ্লোগান, রাজাকার নাকি বাংলাদেশি?
আপনার দু'টোই ছয় শব্দের। লাইনেই আছেন।
আর মাত্র ছয়টা শব্দ বাক িছিল!!!!
গুড.
বাকি ছিল....
বাকি থাকা শব্দগুলো মিজান লিখে ফেললেন।
কী কাণ্ড!
কফি হাউজে একসময় পাল্লা দিয়ে লিটল ম্যাগ বেরুতো প্রতিদিন- অবশেষে প্রতিঘন্টায়; আরো ভয়াবহ, কতো ছোটো সাইজ করা যায়- ইঞ্চি খানেক!
সাহিত্য নিয়ে যে কতকিছু ঘটে, দেখে আহাম্মক বনে যাই। সাহিত্যের জন্যইতো।
আসলেই, দেখুন তো কাণ্ডটা!
কতভাবেই না নতুন কিছু করতে চাওয়া হচ্ছে নানাদিকে, যার সব খবরাখবর রাখাই সম্ভব নয়। আর এসব চাওয়ায় মোটের উপর বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে সাহিত্যেরই।