শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি

নভেম্বর ২০০৬-এ আমেরিকা থেকে প্রকাশিত WIRED ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ওটি ছিল তাদের মতে Very short stories-এর একটি সংকলন। ম্যাগাজিনটির ওই বিশেষ মুদ্রণ সংস্করণে অন্তর্ভুক্ত ১০টি লেখার বাংলা রূপান্তর আমার গত পোস্টে প্রকাশিত হয়। ওই পোস্টটিরই দ্বিতীয় কিস্তি আজ প্রকাশিত হলো। এ কিস্তিতে অন্তর্ভুক্ত ১০টি লেখা মুদ্রণ ও আন্তর্জাল উভয় সংস্করণ থেকে গৃহীত। যাঁরা এ বিষয়ক আমার প্রথম পোস্টটি দেখেন নি বা/এবং গল্পগুলোর রচনা ও বাংলায় রূপান্তরণের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেতে চান, তাঁরা দয়া করে অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তিতে ঢুঁ মারলেও মারতে পারেন।

মহাশূন্যে সংঘর্ষ, কক্ষসমূহ বিদীর্ণ, বিদায়, ভালোবাসা।
ডেভিড ব্রিন

বুশ সত্য বলল, নরক ঘনীভূত হলো।
উইলিয়াম গিবসন

ইরাকে গিয়ে ফিরেছে প্রতি তিনজনে একজন।
গ্রেইমি গিবসন

এটায় চলবে (অলস লেখক শুধালেন) ?
কেন ম্যাকলিওড

আমরা সীমা অতিক্রম করলাম, তারা আমাদের মেরে ফেলল।
হাওয়ার্ড ওয়ালড্রপ

লেইয়া : বাচ্চাটা তোমার। লিউক : দুঃসংবাদ।
স্টিভেন মেরেজোকি

তার পুরুষাঙ্গ ভেঙে গেছে, সে এখন গর্ভবতী।
রাডি রাকার

বাঁচাও! পড়েছি পাঠাভিযানের ফাঁদে!
মার্ক লেইডলো

শিশুর রক্তের ধরন ? প্রায়শ মানবসুলভ।
ওরসন স্কট কার্ড

সময়সীমা শেষ, পাঁচ শব্দ যথেষ্ট...?
ডেভিড ব্রেইন
৭ টি মন্তব্য
sharmabangla সজল শর্মা২৮ নভেম্বর ২০০৮, ০১:৩৮
এবারও ভাল লাগলো।
muzibmehdy মুজিব মেহদী২৮ নভেম্বর ২০০৮, ০১:৪৫
যাক, পরের কিস্তি পোস্ট করার রাস্তা প্রশস্ত হচ্ছে।
lenin lenin২৮ নভেম্বর ২০০৮, ১২:৫৪
ইন্টারেস্টিং আগেরটি তো আগেই ফেভারিটে। বিশেষত হেমিংওয়ের কারণে(আমার বাবার প্রিয় লেখক)
muzibmehdy মুজিব মেহদী২৮ নভেম্বর ২০০৮, ০১:৪৪
হেমিংয়ের বাইরেও কারো কারোটা ভালো লেখা বটে।

এটা বললে কি আপনার বাবা নাখোশ হবেন?
lenin lenin২৮ নভেম্বর ২০০৮, ০১:৫৬
নাখোশ হবার কোনো কারণ নেই কেননা তাঁর প্রিয়'র তালিকা বড় বেশ। সবার নামই আমি জানিনা।
songbird হলুদ পাখি২৯ নভেম্বর ২০০৮, ১১:২৬
যদ্দুর জানি এই পরীক্ষেনিরীক্ষেগুলো জেন থেঅলজে ইন্সাপায়ার্ড।

সেদিন একটা সাংঘাতিক জিনিস নজরে এলো, পোমোলেব্ল-আঁটনেওয়ালারা আপনাকেও ছাড়েনি!

http://www.blogandearn.in/blogs/postmodern-bangla-poetry
muzibmehdy মুজিব মেহদী০১ ডিসেম্বর ২০০৮, ০৪:৩৬
এগুলো সরাসরি জেন ইন্সপায়ার্ড আমার কিন্তু তা মনে হয় না। তবে জেনের যে বাস্তববোধ, তার সঙ্গে এগুলোর এক ধরনের সাযুজ্য আছে বৈকি! কিন্তু এই লক্ষণ থাকলেই তাকে জেনপ্রভাব বলাটা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনি কি এ দুয়ে আরো কোনো লক্ষণে সাযুজ্য শনাক্ত করতে পারেন?

হ্যাঁ, আপনার দেয়া লিংক বাহিত হয়ে আমিও দেখলুম ঘটনাটা। লেখাটা পড়ে মনে হলো এরা হাওয়া ৪৯ প্রকাশনীর ইংরেজি উত্তরাধুনিক কবিতা কালেকশনের ভূমিকাটাই ছেপেছে। এরা কি হাওয়ার আত্মীয়?

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment