শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

এইসব নিয়ে থাকি

বলি লোহালিয়া অতিরূপকথা, তোমার প্যাঁচের ভিতরে সমাজ ও সংসার যেভাবে তরতর বেড়ে ওঠে বাঁচার নিয়মে, আমাকে সেভাবে তুমি রাখো, গাছের আদরে রাখো পাখি

দূরপ্রবাসের তীরে ফণা ধরা হাহাকার ছুড়ে ফেলি, ঢুকি মনের খোড়লে, ওখানে থাকেন যিনি, ভাব করি তার সাথে, তারে ছুঁয়ে যাই, ছুঁতে ছুঁতে যাই, দেখি ঢেউ নাচে হিয়ার বাতাসে আর নাচের মুদ্রার সাথে মেশে এসে জলের গলাও

ধানে-জলে মাখামাখি ভাটিজনপদে, হেসে ওঠে বাংলার দেহবল্লরি, এই রূপকাহিনির দেশে ভেসে যায় রাশি রাশি তরী সদা’গরি, উজানি বাতাসে ভেজা রয়ানির সুর ধেয়ে আসে, বিষণ্ন বাদামি

ঘুরি পথে পথে আর পথের পাথর বুকে এইসব নিয়ে থাকি, তা না হলে কার সাথে ভাগ করে নেব বলো কুড়ানো বেদনা, এতসব যন্ত্রণাকুসুম
১০ টি মন্তব্য
hasanvip হাসান মাহমুদ১৬ জানুয়ারি ২০০৯, ০৮:৫৫
sujanpranto12 সুজন১৬ জানুয়ারি ২০০৯, ০৯:০৬
tahmid1971 এস এম তাহমিদুর রহমান১৬ জানুয়ারি ২০০৯, ০৯:১৮
yokel ফয়সাল১৬ জানুয়ারি ২০০৯, ১০:২৫
yahyafazal ইয়াহইয়া ফজল১৬ জানুয়ারি ২০০৯, ১১:০৪
প্রাণ জুড়ালো।
suminsawon সুমিন শাওন১৭ জানুয়ারি ২০০৯, ০১:২৬
ajobdhaka আজব ঢাকা১৭ জানুয়ারি ২০০৯, ০১:২৯
সবায় এতো খুশী কেন..............
muzibmehdy মুজিব মেহদী১৮ জানুয়ারি ২০০৯, ০১:৩৯
এইসব কী?
এগুলো হাস না পরিহাস?
sonchoy নাজমুল হাসান বাবু১৯ জুলাই ২০০৯, ০১:৪৮
Pls send within 3-4 days

জনাব,
ডিঙা একটি লিটল ম্যাগাজিন। ডিঙার জূলাই ০৯ সংখ্যার জন্য আপনার কাছ থেকে যেকোন একটি মৌলিক লেখা আশা করছি। সম্ভব না হলে আমাদেরকে অবশ্যই একটি প্রতিত্তোরের মাধ্যমে জানাবেন।
আমরা আপনার ব্যস্ততাকে সম্মান করি।
ধন্যবাদ
যোগাযোগঃ
সম্পাদক
ডিঙা
মানচিত্র
৪র্থ তলা, সমবায় মার্কেট, চাষাড়া, নারায়ণগঞ্জ
e-mail: dingga@live.com
web: www.dingga-matlab.blogspot.com
sarwarchowdhury সারওয়ার চৌধুরী১৫ অক্টোবর ২০০৯, ০২:৪০
দূরপ্রবাসের তীরে ফণা ধরা হাহাকার ছুড়ে ফেলি---------সুপারব !


উত্তরাধুনিকতার উপর কিছু বাকুম বাকুম আছে আমার ব্লগে

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment