জানুয়ারি
০৬
নন্দন প্রহার
কবিতা
কটিভূষণ পরার মতো কেউ কি আজ আর নেই এই ভূ-ভারতে
অরব মেখলা, মানস-সমুদ্র সন্নিহিতা, একে একে উঠে যাচ্ছে তীরে
খাঁখাঁ শূন্যতার লেজ ধরে নেই-গ্রামে নামত ঝুলে থাকবে বলে
ছিলে বাহানার ধনী, নিবিড় বাহানা তুমি কর নি অথচ
ফুটে ওঠে লালসা কাহিনি এক মনের আনাচে
ভালোবাসি নিজেকেই বেশি এই অপবাদ কাঁধে নিয়ে
একটা বসন্ত পুরো হিমালয় পাড়ি দিয়ে ফিরেছি ঘুরেছি
লামার পাহাড় ধরে গম্ভীর তিব্বতে
কটিবন্ধে গাঁথা ছিল ভোঁতামুখ অহিংস তরবারি
তুমি কতদূর যাবে ওই বাতিকসমেত কোনো আনকোরা পথে
যদি দেখ নি পথের পাশে চিরপুষ্প একাকী ফুটেছে
পুরোটা শ্রাবণ জুড়ে বিলিয়েছে গন্ধ নিরলস
পথে নাম নিও চিরপথিকের
এই নাও মৃদুবিছা প্রেমচন্দ্রহার
মৌনতার ভাষাবলি নন্দন প্রহার

Phonetic
ওয়াও। জটিল
বটে?
আসলেই খুব ভাল লেগেছে।
ধন্যবাদ রইল।
আপনাকে নানান কাগজে পাই, ব্লগে পেয়েও ভাল লাগছে।
তবে আরো বেশি বেশি করে যেন পাই......।
কবিতার জন্য ধন্যবাদ
নিয়মিত হবার চেষ্টা করব। ধন্যবাদ।
অনেকদিন পরে এলেন স্যার। শুভ নববর্ষ।
শুভ নববর্ষ
ধন্যবাদ