এক আঙড়া প্রজ্জ্বলন
এক শ’ একটা বস্তুভার উচ্চে উঠিয়ে জেনেছি অহঙই মূল্যবান এ ক্যাকটাস বনে, অনিদ্র কাঁটার আঘাতে যত রক্তক্ষরণ, নিজস্ব নিভৃতে পোষে পাতার ক্লান্তিকে
সাহসের নাম পর্বতশিখর, ভয়েরে সমুদ্র বলি, কল্লোলগুলো স্থিতিনাশী, কেতকি ফলের কাছে করুণা ভিক্ষা চেয়ে তিল তিল বেঁচে থাকার এ প্রার্থনাবাণী শুনিয়ে গেল বুঝি প্রহরপ্রতিমা
পরাহ্ণে আলোই ঈশ্বরী দেবী, ঘুমের ছায়ায় ছায়ায় বনের গরিমা সব পাতার গহনে যে রূপ ধরে রাখে, তারে দিতে পারে মূর্ত ক্ষমতা, তার বাণীগুলি ছড়ে’ থাকা অমোঘতা ভেঙে ডিমে কেন্দ্রিত জাগৃতি করে প্রভাবন, ধরে অনুকাল আকৃতি
নিঃস্ব রাত্রিকে করি জয়-জুলুমত, শরীরে থোকা থোকা ঝুলে থাকে লাল-লাল ফোলা-ফোলা নিদ্রাকুসুম
সাহসের নাম পর্বতশিখর, ভয়েরে সমুদ্র বলি, কল্লোলগুলো স্থিতিনাশী, কেতকি ফলের কাছে করুণা ভিক্ষা চেয়ে তিল তিল বেঁচে থাকার এ প্রার্থনাবাণী শুনিয়ে গেল বুঝি প্রহরপ্রতিমা
পরাহ্ণে আলোই ঈশ্বরী দেবী, ঘুমের ছায়ায় ছায়ায় বনের গরিমা সব পাতার গহনে যে রূপ ধরে রাখে, তারে দিতে পারে মূর্ত ক্ষমতা, তার বাণীগুলি ছড়ে’ থাকা অমোঘতা ভেঙে ডিমে কেন্দ্রিত জাগৃতি করে প্রভাবন, ধরে অনুকাল আকৃতি
নিঃস্ব রাত্রিকে করি জয়-জুলুমত, শরীরে থোকা থোকা ঝুলে থাকে লাল-লাল ফোলা-ফোলা নিদ্রাকুসুম
লেখক মুজিব মেহদী
- মুজিব মেহদী -এর ব্লগ
- ২০ টি মন্তব্য
- ০৭ জানুয়ারি ২০০৮, ০১:৫৯
- বিবিধ
প্রিন্ট করুন
- ২০ টি মন্তব্য
-
lenin০৭ ডিসেম্বর ২০০৮, ০২:০৮
"এক শ’ একটা বস্তুভার উচ্চে উঠিয়ে জেনেছি অহঙই মূল্যবান এ ক্যাকটাস বনে"
দারুণ। -
শামস শামীম০৭ ডিসেম্বর ২০০৮, ০৩:০৭
'সাহসের নাম পর্বতশিখর, ভয়েরে সমুদ্র বলি, কল্লোলগুলো স্থিতিনাশী, কেতকি ফলের কাছে করুণা ভিক্ষা চেয়ে তিল তিল বেঁচে থাকার এ প্রার্থনাবাণী শুনিয়ে গেল বুঝি প্রহরপ্রতিমা''
আপনার কবিতা বরাবরই ভালো লাগে। -
মাভেরিক০৭ ডিসেম্বর ২০০৮, ০৩:৩৭
এখন হাঁটতে গেলেই দেখব প্রাণের প্রাচুর্য দেখব, চারপাশে, আরো বৃহৎ দেদীপ্যমান।
-
নীল মানব০৭ ডিসেম্বর ২০০৮, ০৫:২৩
এক শ একটা বস্তুভার উচ্চে উঠিয়ে জেনেছি অহঙই মূল্যবান এ ক্যাকটাস বনে,
অনিদ্র কাঁটার আঘাতে যত রক্তক্ষরণ, নিজস্ব নিভৃতে পোষে পাতার ক্লান্তিকে
অসামান্য কবি , অসামান্য বল্লেন । -
lenin১৬ ডিসেম্বর ২০০৮, ১১:৩৬
আমর যে পোস্টটির কারণে ব্যান করা হলো তুলে দিচ্ছি এখানে: (লেনিন)
সবাই দয়া করে মতামত জানান:?
সবাই দয়া করে আমার কথাগুলোর প্রতি সমর্থন বা দ্বিমত জানাবেন:
১. কোনোভাবেই সম্মানিত ব্লগারদের সতর্ক না করে ব্যান করা চলবে না। প্রয়োজনে, মেইল বা ফোনে যোগাযোগ করে সতর্ক করা যেতে পারে।
২. যারা পরীক্ষিত ব্লগার তাদের ব্যাপারে উক্ত ১নং এর কোনোক্রমেই ব্যত্যয় করা চলবে না।
৩. কেবলমাত্র যারা scrtip kiddy, cracker, pervert, প্রতারণামূলক বা অকথ্য গালাগাল করতেই ব্লগে আসে তাদের তৎক্ষণাৎ ব্যান করতে হবে। কিন্তু, সম্মানিত ব্লগার আবেগে কখনো গালি ব্যবহার করে ফেললে, তাকে যথাবিহিত সম্মানপূর্বক সতর্ক করতে হবে। এমনকি তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে তা পোস্ট করে সবার মতামত চাইতে হবে। এব্যাপারে আমি আগেও পোস্ট করেছিলাম।
৪. ব্লগ সঞ্চালক বা মডারেটরগণ প্রায়ই ব্লগারদের দৃষ্টিকটূভাবে সতর্ক করে থাকেন। অনেক সময় দেখা যায় প্রযুক্তি জ্ঞান নেই এমন ব্লগার এবং ব্লগ-সঞ্চালকের তা অনুধাবন করার ক্ষমতা না থাকাতেই ভুল সংঘটিত হয়েছে।
৫. হিজিবিজি লেখা, আজে-বাজে ছবি বা অনর্থক পোস্ট যা অনেক সময় নতুন ব্লগার করে থাকে, সেসব প্রথম পাতায় দেয়া যাবেনা।
৬. মেসেজ বক্সে অনেক মেসেজ 'পঠিত' করা যায়না বা মোছা যায়না। ঠিক করতে হবে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
সাহসের নাম পর্বতশিখর
চমৎকার