স্বাস্থ্য বিষয়ক ৫: স্বাস্থ্যকর ভালবাসা
সময় ২০:৩৭:০৮
প্রকৃত অর্থে ভালবাসার কোন মৌসুম নেই, কোন নির্দিষ্ট দিন-মাস নেই। শীত-গ্রীষ্ম-বর্ষার জন্য ভালবাসা আটকে থাকে না। ভালবাসার অনুভব কারো মনে সঞ্চারিত হতে পারে যে কোন সময়। তবুও এই ফেব্র“য়ারী মাসে ভালবাসা বিশেষ আবেদন নিয়ে আমাদের হৃদয়কে আন্দোলিত করে। কারণ, এই মাসেরই ১৪ তারিখ পৃথিবীর তাবৎ প্রেমিক-প্রেমিকা, ভালবাসার সকল পূজারী পালন করে ভালবাসার দিন, ভ্যালেন্টাইনস ডে। এ মাসেই আমাদের দেশে ফাল্গুনের সূচনা, বসন্তের আবির্ভাব।
সর্বব্যাপী এই ভালবাসা কেবল প্রেমিক-প্রেমিকা বা কবি-সাহিত্যিকদেরই মনোযোগের কেন্দ্রবিন্দু নয়, বিজ্ঞানী ও গবেষকদেরও এর প্রতি রয়েছে প্রবল আগ্রহ। তবে তাদের আগ্রহের কারণটা ভিন্ন এবং বলতে পারেন, নন-রোমান্টিকও। মানব-স্বাস্থ্যের উপর ভালবাসার প্রভাবই তাদের প্রধান ঔৎসুক্য। তাদের গবেষণালব্ধ ফল ভালবাসার বন্ধনে আবদ্ধ ব্যক্তিদের জন্য উদ্দীপকই বটে। বিজ্ঞানীরা বলছেন, ভালবাসা স্বাস্থ্যের জন্য ইতিবাচক। তবে, এখানে ভালবাসা বলতে আকর্ষণের প্রাথমিক উদ্দামতা, মোহগ্রস্ততা বা কেবলমাত্র নর-নারীর আদিম প্রেমকে বোঝানো হচ্ছে না। ভালবাসা বলতে অন্তরঙ্গ ও উপভোগ্য একটি স্থায়ী ...



Phonetic