বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


দেবী

ছেঁড়া তারের একতারা
বেজে ওঠার যে আকুতিটুকু বিঁধে দিচ্ছিলো হৃদয়ে
কবেইতো হয়েছিলো তার শবদাহ
এখন তার আর কোন অবশেষ নেই
ভ্রান্তি নেই, অস্থিরতা নেই,
আর কোন আকুতি নেই ...
শিখিনি তাই লিখতে গিয়েও লিখিনি।

ভুলে যাই ...
প্রায়ই ভুলে যাই
ঈশ্বর কে যখন ঘৃণা ছূঁড়ে দেই,
দেবীর আলিঙ্গনের উষ্ণতা তখন
ভুলিয়ে দেয় আমার যত ক্লান্তি
আমি বার বার বেঁচে যাই।
৮ টি মন্তব্য
heeronmoy হীরণ্ময়১৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:২১
চালিয়ে যা ।
তুই আমার চাইতেও ভাল লিখবি
munabbir মুনাব্বির১৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:২৩
heeronmoy হীরণ্ময়১৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:২৫
munabbir মুনাব্বির১৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৪১
কিছু মনে লই নাই
aruddho অরুদ্ধ সকাল১৭ ফেব্রুয়ারি ২০১০, ০৯:৪৮
দেবী নিয়ে আমিও একটা কবিতা লিেখছিলাম সেটা ভালো হয়নি
আপনারটা ভালো হয়েছে
ধন্যবাদ
munabbir মুনাব্বির১৯ ফেব্রুয়ারি ২০১০, ১২:১৯
ধন্যবাদ নিন। আপনারটার লিঙ্ক দিন পড়ি।
mahafuzkanak মাহাফুজুর রহমান১৭ ফেব্রুয়ারি ২০১০, ১১:২৮
"ভুলে যাই ...
প্রায়ই ভুলে যাই
ঈশ্বর কে যখন ঘৃণা ছূঁড়ে দেই,
দেবীর আলিঙ্গনের উষ্ণতা তখন
ভুলিয়ে দেয় আমার যত ক্লান্তি
আমি বার বার বেঁচে যাই।"


বার বার বেঁচে গিয়ে
বার বার ক্লান্ত হতে চাই
ফিরে যেতে চাই মৃত্যুর দুয়ারে
আমি জানি আমি মরবনা
দেবীর আলিঙ্গনের জিয়ন কাঠিতে
আমি বার বার বেঁচে যাব
তারপর আবার ক্লান্ত হব।

আপনার কবিতা পড়ে কয়টি লাইন মনে আসাতে লিখে দিলাম।ভালো লেগেছে আপনার কবিতা।
munabbir মুনাব্বির১৭ ফেব্রুয়ারি ২০১০, ১২:১০
বাহ্‌। ধন্যবাদ

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment