বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বাংলার বিভিন্ন অঞ্চলের ৩২ বিখ্যাত খাবার

বগুড়ার দই নিয়ে আগে নেটে সার্চ দিলে ছবিই পাওয়া যেত না, এখন দেখি অনেক অনেক ছবি আসছে বগুড়ার দই-ফেসবুকের এই পেজের জন্য। দই এর ছবি খুজতে গিয়ে পেলাম দেশের বিভিন্ন অঞ্চলের ৩২ বিখ্যাত খাবারের নাম, তাই শেয়ার করলাম।

১. বগুড়ার দই
২. টাঙ্গাইলের চমচম
৩. ব্রাহ্মণবাড়িয়ার তালের বড়া
৪. বাঘাবাড়ির ঘি
৫. নওগাঁর প্যারা সন্দেশ
৬. নাটোরের কাচাগোল্লা
৭. মুক্তাগাছার মণ্ডা
৮. মাদারীপুরের গুড়
৯. কিশোরগঞ্জ-নেত্রকোণার বালিশ মিষ্টি
১০. ময়মনসিংহের আমিরতি
১১. কুমিল্লার রসমালাই
১২. নোয়াখালীর নারকেল নাড়– ও ম্যাড়া পিঠা
১৩. চট্টগ্রামের শুটকি
১৪. সিলেটের পাঁচলেয়ার চা
১৫. সিলেটের চুঙ্গাপুড়া
১৬. সাতক্ষিরার সন্দেশ
১৭. যশোরের জামতলার মিষ্টি
১৮. যশোরের খেজুরের নোলন গুড়ের প্যারা সন্দেশ
১৯. যশোরের খেজুর রসের ভিজা পিঠা
২০. মাদারীপুরের রসগোল্লাতো
২১. মৌলভীবাজারের পাঁচ লেয়ার চা
২২. রাজশাহীর তিলের খাজা
২৩. শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও
২৪. চিটাগাং এর মিষ্টি পান
২৫. সিলেটের সাতকড়ার আচার
২৬. সিরাজদিখানের পাতক্ষীরা
২৭. রাজবাড়ির শংকরের ক্ষীরের চমচম
২৮. নওগাঁর রসমালাই
২৯. পাবনার প্যারাডাইসের প্যারা সন্দেশ
৩০. পাবনার শ্যামলের দই
৩১. সিরাজগঞ্জের শাহজাদপুরের পানিতোয়া
৩২. পুরান ঢাকার বাকেরখনি

সুত্রঃ সামহোয়ার ইন ব্লগ এবং |প্রিয় অস্ট্রেলিয়া |
৭৮ টি মন্তব্য
rajeen রাজিন০৫ এপ্রিল ২০১০, ০৭:৪৬
দারুন দারুন

যশোরের জেলখানার মোড়াও কিন্তু বিখ্যাত
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:০২
তাই নাকি
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৭:৫৭
দারুন মুকুট ভাই।
১/২/৪/৬/৭/৮/৯/১০/১১/১২/১৩/১৫/২২/২৪/২৫/২৬/৩১/৩২ আমার কমপ্লিট।

এই পোস্টটা প্রিয়তে রাখলাম। সুযোগমতো বাকিগুলো শেষ করবো ইনশাল্লাহ।
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:০২
এসব ঠিক না নোমান ভাই, একা একা খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ মিলাদ দিয়ে খান
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৮:১০
....মেহেরপুরের সাবিত্রী নামে একটা মিষ্টান্ন আছে। ভূবন ভোলানো স্বাদ।
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৮:১১
কুষ্টিয়ায় মহিষের দুধের দই।
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:১১
হায় হায়, কিছুই জানি না। যেগুলো খেয়েছেন, এগুলোর বিস্তারিত তথ্য+ছবি নিয়ে পোষ্ট দেন, একা একা খাওয়ার এইটা হলো জরিমানা
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৮:১৫
আসল পোড়াবাড়ির চমচম
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:২১
হায় হায়, স্বপ্নে আজ আবার পোড়াবাড়ির চমচমে হানা না দিই
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী০৫ এপ্রিল ২০১০, ০৮:০৪
মুকুট ভাই,

ঢাকার এই খাবার গুলো কই?
-----------------------------------------
১. পুরান ঢাকার হাজীর বিরিয়ানী।
২. বেইলি রোডের ফকরুদ্দিনের কাচ্চি।
৩. ধানমন্ডির মামা হালিম।
----------------------------------------
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:০৬
ইলিয়াছ ভাই এটা কপি পেষ্ট। বগুড়ার দই এর ছবি খুজতে গিয়ে পেলাম। এগুলোর সবগুলো জানতাম না, তাই এখানে শেয়ার করলাম।
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী০৫ এপ্রিল ২০১০, ০৮:১৫
মুকুট ভাই ঘেটে ঘুটে আরো সব মজাদার খাবারের নাম বের করে পরবর্তী আপডেট পোষ্ট দিবেন। তা হলে একটি সংগ্রহে রাখার মতো পোষ্ট হবে।
হাজীর বিরিয়ানীর ছবি দিলাম...
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:২২
ইলিয়াছ ভাই< ধন্যবাদ< চমৎকার আইডিয়া। তাহলে আপনারা যে যা পারেন বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবারের নাম দেন, পরে আপডেট করা যাবে মাঝে মাঝে।
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী০৭ এপ্রিল ২০১০, ০৫:৩৯
আমি ঢাকাইয়া না, তারপরও ঢাকার আরো যে খাবার গুলো আমাকে আকৃষ্ট করেছে.....
৪. ঘরোয়ার খিঁচুড়ী-মতিঝিল।
৫. শওকতের কাবাব-মিরপুর বেনারশী পল্লী।
৬. কিংস বেকারীর- মালাই রোল-গুলশান-১।
৭. নোয়াখালী হোটেলের-গরুর গোস্ত ভূনা-পল্টন।
৮. আবুলের-মালাই চা- বায়তুল মোকারম/পল্টন ওভারব্রীজের নীচে।
৯. নন্দন রেস্তোরার- কপি মিক্সড চা- মহাখালী।
১০. ধানসিঁড়ির-মুরগীর রাব-বি-কিউ টিকিয়া-গুলশান-২।
সব মজার খাবার
shimu ‍িশমু০৭ এপ্রিল ২০১০, ০৫:৪৪
৭. নোয়াখালী হোটেলের-গরুর দুধের চাও অনেক মজা । আমি অফিসের পাশে প্রায়ই খাওয়া হয়
nayandhaka নয়ন ঢাকা০৫ এপ্রিল ২০১০, ০৮:১৭
চাঁদপুরের রুপালি ইলিশও বিখ্যাত!
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:২২
আরো জানান
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী০৭ এপ্রিল ২০১০, ০৫:১০
ইলিশ মাছের ছবি আসছে না...
shimu ‍িশমু০৭ এপ্রিল ২০১০, ০৫:৫২


রুপালী ইলিশ এখন যার দাম আকাশ ছোয়া
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী০৭ এপ্রিল ২০১০, ০৭:৫২
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৮:২১
আদি ও আসল মুক্তাগাছার মন্ডা
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:২৩
নোমান ভাই, আমরা সবাই চেষ্টা করলে ১০০তে নিয়ে যেতে পারব। শুরু করুন সবাই।
samsulalammehedi মেহেদী০৫ এপ্রিল ২০১০, ০৮:২৩
খেয়াল কী মুকুট ভাই দেশে পাঠাই দিবেন নাকি আমারে?
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:২৪
চলে দেশে যাই
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৮:২৩
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৮:২৪
আদি ও আসল মুক্তাগাছার মন্ডা
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:২৫
মুক্তাগাছার মন্ডা, ওয়াও
noman নিষাদ০৫ এপ্রিল ২০১০, ০৮:২৫
বাসায় যাই। পরে ছবি খুঁজে আরো দিব ক্ষন।
mukut মুকুট ০৫ এপ্রিল ২০১০, ০৮:২৮
ধন্যবাদ নোমান ভাই< আমরা ইচ্ছা করলেই বেশ পোক্ত একটা লিষ্ট করতে পারব। দেখা যাক কি হয়।
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৬ এপ্রিল ২০১০, ০১:১৮
ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখি!
mukut মুকুট ০৬ এপ্রিল ২০১০, ০৭:১৭
ধন্যবাদ সাইদ ভাই< আরো জানলে আপডেট করুন, আমার ইচ্ছা আরো লম্বা লিষ্টের
sayeedahamed হরবোলা০৬ এপ্রিল ২০১০, ০১:৩৯
মুকুট ভাই,

অনেক ইসপেসাল খাওয়নের নাম জানলাম। জিব্বায় পানি আয়া পরছে।
আমরা পুরান ডাকার (ঢাকার) মানুষ কোলাম (কিন্তু) কই বাখরখানি।

আর পুরান ডাকার হাজির বিরানী, সোনামিয়ার দই, চক বাজারের ইফতার, নান্না মিয়ার তেহারী..

মুকুট ভাই, আপনার পোস্টে মন্তব্য করতে গিয়ে েিধ পেয়ে গেছে। রাত দেড়টা বাজে। লোডশেডিং। বলেন তো এখন কি করি!!!!!!

সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।
mukut মুকুট ০৬ এপ্রিল ২০১০, ০৭:১৭
ধন্যবাদ হরবোলা ভাই, প্লিজ আরো যুক্ত করুন, আরো লম্বা লিষ্ট করতে চাই।
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ০৬ এপ্রিল ২০১০, ০৬:১২
চিটাগং এর 'মেজবান'........ এটা এক নাম্বারে থাকতে হবে। জিহ্বার পানির ইমো
mukut মুকুট ০৬ এপ্রিল ২০১০, ০৭:১৮
এইটা সম্ভবত সিরিয়াল আর কিছু না, আমি কোন ক্রমও বদলাই নি, যা পেয়েছি হবহু কপি-পেষ্ট।
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী০৭ এপ্রিল ২০১০, ০৪:৫৮
চট্টগ্রামের বিখ্যাত মেজবান.....
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী০৭ এপ্রিল ২০১০, ০৭:৫৩
noman নিষাদ০৬ এপ্রিল ২০১০, ০৭:৪৩
পুরানঢাকার বাখরখানি ...
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৩:৪৭
জোশ। সবাই দিক, ১ সপ্তাহ পর আপডেট করবো
mmaasum মাসুম আহমদ০৬ এপ্রিল ২০১০, ১২:০৩
সিলেটের চুঙ্গাপুড়ার কথা শুনিনি অথচ আমার বাড়ি সিলেট । এটার কি আর কোন নাম আছে??
mukut মুকুট ০৬ এপ্রিল ২০১০, ০৭:১৪
আমিও জানি না ভাই
noman নিষাদ০৬ এপ্রিল ২০১০, ০৭:২৩
চুঙ্গাপুড়ার আরেক নাম বাঁশ পিঠা বা বাঁশ পোড়া পিঠা।
আপনার বাড়ি সিলেটে হলে অবশ্যই মনে করতে পারবেন, বাঁশকে রেললাইনের মতো করে পোড়ান দেয়া হয়
kabirony কবিরনি০৬ এপ্রিল ২০১০, ১২:০৩
কুষ্টিয়ার তিলে খাজা
mukut মুকুট ০৬ এপ্রিল ২০১০, ০৭:১৫
ধন্যবাদ কবিরনি ভাই, সবাই এগিয়ে আসলে আমরা আরো বেশি লিষ্ট করতে পারবো, সবার প্রতি অনুরোধ রইলো
alrahim আলরাহিম০৬ এপ্রিল ২০১০, ১২:০৬
আমার জিবে পানি আসতাছে কেন মুকুট ভাইয়া?
mukut মুকুট ০৬ এপ্রিল ২০১০, ০৭:১৫
skytouch121 পথে-প্রান্তরে০৬ এপ্রিল ২০১০, ১২:১৬
জানলাম অনেক কিছু । ধন্যবাদ শেয়ার করার জন্য।
mukut মুকুট ০৬ এপ্রিল ২০১০, ০৭:১৫
আপনাকেও ধন্যবাদ, পারলে আরো আপডেট করুন
asmarshad আ,শ,ম,এরশাদ০৭ এপ্রিল ২০১০, ০৩:৪৩
চট্টগ্রামের জামাল গুটার পিঠা
সুস্বাধু ধুতরা ফলের জুস।
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৩:৪৭
ধুতরা ফলের জুস??????????????
min শারমিন আসমা০৭ এপ্রিল ২০১০, ০৮:২৭
আচ্ছা এই আইটেম দুইটা কই পাবো? আমার অপছন্দের লোক গুলোকে ধরে এনে খাওয়াবো
mridulsu ফনিমনসা০৭ এপ্রিল ২০১০, ০৩:৪৫

মুকুট ভাই, জিভের রস পড়া তো বন্ধ হয় না .......
সুইডেনে এই খাবারগুলো এখন কই পাই ........।
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৩:৪৮
আহারে আমারও একই কাহিনী।
asmarshad আ,শ,ম,এরশাদ০৭ এপ্রিল ২০১০, ০৩:৪৯
১।চট্টগ্রামের লইট্টা মাছ,
২।বাটা মাছ,
৩। মানিকপুর-- চকরিয়ার মহিষের দই
৪।মহেশখালীর পান।
৫ টেকনাফের সুপারী
৭। বাঁশখালীর লিচু তরমুজ
৮।লাইল্লার হাটের বাখর খানি।
৯। অঞ্চলিক বিখ্যাত খাবার
১০। রাঙ্গামাটির জুম রেস্তোরার বাঁশের ভেতর তৈরী খাবার।

ছবি--তুষার কন্যা আপা
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৩:৫৬
ধন্যবাদ এরশাদ ভাই। সবাই এগিয়ে আসলে আমরা আশা করছি চমৎকার একটা লিষ্ট বানাতে পারব। আঞ্চলিক হলেও সমস্যা নাই, জনপ্রিয় হতে হবে
mridulsu ফনিমনসা০৭ এপ্রিল ২০১০, ০৩:৫৬
এরশাদ ভাই, আপনারগুলো তো রান্না করা খাবার না। আর এমন খাবার হলে আমি কিছু বলি .

দিনাজপুরের লিচু
চাপাইনবাবগঞ্জের আম
জয়পুরহাটের আলু
পাঁচবিবির (জয়পুরহাট) কচুর লতি
বরিশালের চাল
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৩:৫৮
ধন্যবাদ< যে যা পারেন অবশ্যই সঠিক হওয়া চাই< পূর্নাঙ্গ লিষ্ট করা সম্ভব সবাই এগিয়ে আসলে।
asmarshad আ,শ,ম,এরশাদ০৭ এপ্রিল ২০১০, ০৩:৫৯
চট্রগ্রাম গণি বেকারীর বেলা বিস্কুট উইথ নোনতা চা।
sajalchakraborty হাজারি০৭ এপ্রিল ২০১০, ০৪:০৩
রাউজান ফকির হাটের প্যারা
নভেল্টি'র সন্দেশ
এবিপি'র পরটা
সাধুর ভাসান মিস্টি
পতেঙ্গার তরমুজ
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৪:০৫
এরশাদ ভাই, ধন্যবাদ

হাজারী ভাই, জায়গার নাম দিন সাথে
sajalchakraborty হাজারি০৭ এপ্রিল ২০১০, ০৪:০৭
জামানের চা (আন্দর কিল্লা)
ইকবালের সন্দেশ(দেওয়ান বাজার)
বোম্বাইয়াওয়ালার ক্ষীর(এনায়েত বাজার)
চন্দনাইশের গুরা আলু
sajalchakraborty হাজারি০৭ এপ্রিল ২০১০, ০৪:১৪
কর্নফুলির বাইলা
পাইলি পাইলা, ন পাইলি ......মারাইলা....
কর্নফুলির সাদা ফাঁইস্যা মাছ
বর্মা রাজু হোটেলের ঝাল মাংস
kabirony কবিরনি০৭ এপ্রিল ২০১০, ০৭:২৩
লইটা মাছের ফ্রাই খাইতে মন্চায় কক্সবাজারে হোটেলে খাইছিলাম। সুপার জিনিষ
rangeela রঙের মানুষ রঙ্গীলা (সুজা)০৭ এপ্রিল ২০১০, ০৩:৫১
সিলেটের সাতকড়া দিয়ে গরুর মাংস। এই মুহুর্তে মনে পড়ছে না।
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৩:৫৬
ধন্যবাদ রঙিলা ভাই
pabits ছেলেবেলা০৭ এপ্রিল ২০১০, ০৪:০৩
ফরিদপুরের খেঁজুরের গুড়।
mukut মুকুট ০৭ এপ্রিল ২০১০, ০৪:০৬
ধন্যবাদ, এইতো বাড়ছে সংখ্যা।
jakir জাকির বেপারী০৭ এপ্রিল ২০১০, ০৪:০৬
১. বিক্রমপুরের আলুর দম একবার খাইলে বার বার খেতে মন চায়
২. বিক্রমপুরের কাজীর ঝাউ সাথে ১৬ রকম ভর্তা
৩. বিক্রমপুরের বৌয়া না খেলে আজীবন পস্কাতে হবে
asmarshad আ,শ,ম,এরশাদ০৭ এপ্রিল ২০১০, ০৪:০৯
১।মিসকিন শাহ মাজার এর সামনে চট্রগ্রাম বিহারী হোটেল ( চট্টগ্রাম কলেজের সামনে)মাংস রান্না ভুনা
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৯ এপ্রিল ২০১০, ১২:৫৪
"মেঘলা"
hiractg হীরা-সিটিজি০৭ এপ্রিল ২০১০, ০৫:০৪

খাই খাই পোষ্ট.....

sharmabangla সজল শর্মা০৭ এপ্রিল ২০১০, ০৫:৩০
১৪ এবং ২১ একই জিনিস।
shimu ‍িশমু০৭ এপ্রিল ২০১০, ০৫:৩৮
শেষ মুহুর্তে লগ ইন করলাম আপনার পোষ্ট দেখে ।
বেচারাম দেউরির (পুরান ঢাকার নান্নার বিরিয়ানী )



জামালপুরের বুড়ির দোকানের মিষ্টি ও খুব বিখ্যাত ।ক'দিন পর জামাল পুর যাচ্ছি চেষ্টা করব ছবি দেয়ার
৭. মুক্তাগাছার মণ্ডা
৯. কিশোরগঞ্জ-নেত্রকোণার বালিশ মিষ্টি
১০. ময়মনসিংহের আমিরতি
১১. কুমিল্লার রসমালাই

১৬. সাতক্ষিরার সন্দেশ
১৭. যশোরের জামতলার মিষ্টি
১৮. যশোরের খেজুরের নোলন গুড়ের প্যারা সন্দেশ
২৩. শেরপুরের (জামালপুর) ছানার পায়েস, ছানার পোলাও
২৯. পাবনার প্যারাডাইসের প্যারা সন্দেশ
৩০. পাবনার শ্যামলের দই
৩২. পুরান ঢাকার বাকেরখনি
এগুলো টেস্ট করা হইয়া গেছে , আহা কি স্বাদ। জব্ব্র একটা পোষ্ট দিছেন মুকুট ভাই।
shimu ‍িশমু০৭ এপ্রিল ২০১০, ০৫:৪২
মুকুট ভাই খাবারের ধরন অনুযায়ী লিস্ট করলে মনে হয় ভাল হয় এতে ঘুজতে সুবিধা হবে। বিভিন্ন অঞ্চলে মিশটি জাতীয় খাবার ছাড়াও বিখ্যাত অনেক খাবার আছে যা অন্য অঞ্চলের মানুষ জানে না ।
al_berunie আদনান আল বিরুনী০৭ এপ্রিল ২০১০, ০৫:৪৪
ছবি সহ দেন.........

কয়েকটা খেয়েছি.......তেমন কিছুই মনে হয় নাই
shaonimtiaz শাওন ইমতিয়াজ০৭ এপ্রিল ২০১০, ০৭:৩৩
ব্যপক, তেমন খাওয়া হয়নি।
min শারমিন আসমা০৭ এপ্রিল ২০১০, ০৮:২৫
শুধু দেখতেছি, খাবোনা??
জানাশোনার ভিতর যা যা ছিল তা লিষ্টে চলে আসছে।
mukut মুকুট ০৮ এপ্রিল ২০১০, ০৬:৪০
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এমন অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য। আজ একটু পরে এ বিষয়ক আপডেট পোষ্ট আসছে। আশা করি সবাই এগিয়ে আসবেন।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment