প্রবাসের রান্নাঘরঃ মুরগীর রোষ্ট
সময় ১৫:৫৪:২১
আমার রান্না!!
আগের পর্বঃ প্রবাসের রান্নাঘরঃ ডালশুটকি
প্রবাসের রান্নাঘর এর পক্ষ থেকে আজ কিঞ্চিৎ ভারি রান্নার ব্যবস্থা। আজ একটা লাঞ্চ উপলক্ষে বাংলাদেশের আর এক ছাত্রের সাথে যৌথভাবে রান্না করলাম মুরগীর রোষ্ট।
উপকরনঃ প্রয়োজনমত মুরগী, পিয়াজ, রসুন-আদা পেষ্ট, তেল, মরিচ, ভিনেগার
প্রথমে দরকারমত সাইজে মুরগী কেটে ধুয়ে ছিদ্রযুক্ত ডিশে রাখুন পানি ঝড়ানোর জন্য। এই সময়ে সসপ্যানে বেশ পরিমান তেল দিয়ে ওভেন চালু করে দিন। তেল বাদামী রঙে পরিবর্তিত হলে এবার মুরগীর পিসগুলি ঢালুন। লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। সব সাইডেই যাতে লালচে হয় এজন্য মাঝে মাঝে সাইড বদল করে দিন।
সব পিস ভাজা হলে মাংসগুলি নামিয়ে রাখুন। এবার বেশি করে কুচি করা পেয়াজ ঐ তেলে ঢালুন। সাথে মরিচ-লবন-আদা-রসুন পেষ্ট দিয়ে নাড়তে থাকুন।
মোটামুটি একটা পেষ্ট হলে সামান্য পরিমান ভিনেগার মিশিয়ে দিন। এরপর ভাজা পিসগুলি আলতোভাবে ঐ পেষ্টে ঢালুন। এবার মাঝে মাঝে নাড়িয়ে দিন যাতে ঐ পেষ্টগুলো ...















Phonetic