নাচের স্কুল
ওইখানে নদীর শুকানো দাগ, কালোসংহার, মায়াসূচি খুলে একটা গাছের নিচে সবুজ সংরাগ জড়িয়ে আছে, যার ভেতর তুঁত শিল্পের পোকাদের বেদনাসমূহ নীলজরি
তারা শিরার ভেতর কাল রাতে অনেক পাখি উড়িয়েছিল, তাদের চোখের মৌচাকে মেঘলা আকাশ
নেচে নেচে আজ আমার শরীর খুঁড়ছে, পাখি বিক্রেতার মুখে মিলিয়ে যাচ্ছে ঝুমঝুম বৃষ্টির শব্দ, তারে জাগিওনা
হাতের মধ্যে দেখো বাঁশীওয়ালার ধড়, কালী মন্দিরের পাশে ঘুমানো পাগল দেখো মিটিমিটি আকাশের তারা, তাকে জাগাও, তাঁর
চুলের বাগানে
খুন হয়ে যাওয়া শেফালী ফুলের মালায় আজ রোদ উঠেছে, নদীহীন মুখের মানুষেরাও দেখো যেচে যেচে নাচের স্কুলে এসেছে, ওদেরকে তুমি নাচ শেখাও, আমি এখন ঘুমাতে যাবো বংশীবাদকের চোখে
আমাকে কেউ ডেকো না

লেখক মুক্তি মন্ডল
- মুক্তি মন্ডল -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ১৯ নভেম্বর ২০০৮, ০৯:০৯
- বিবিধ
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক