শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

আশীর্বাদিত অনুভব

সীমান্ত ভাবনা দুমড়ে গেছে
পলকে ধূলিস্নাৎ
অবাক হইয়ো না হে মৃন্ময়-
নির্জনতায় স্তব্দতা নীরব রয়
অদৃশ্য সমীরণে কতো রণন!
তপ্ত মরুতে জল ওড়ে বেড়ায়
ক্লান্ত হয়ে খুঁজে শীতল প্রশান্তি।
অসীম আকাশ গহীন সমুদ্দুরে
আছড়ে পড়ে, নাহ্‌! ব্যথা নেই।

শুধু স্বচ্ছ কাচের দেয়ালে ফাটল
অজানা ভবিষ্যৎ
সসীম জীবনে তুমুল আলোড়ন!!
মহাশক্তির আশীর্বাদিত অনুভব-
বিশালত্ব মরমে কোনো দুঃখ নেই
মনন তাই আকাশ সমুদ্র সমীরণে।।
৮ টি মন্তব্য
sadid_hasan না বলা কথা১৮ জানুয়ারি ২০০৯, ০১:০৯
দারুন লিখেছেন।
mreenmoy মৃন্ময় আহমেদ২২ জানুয়ারি ২০০৯, ০১:৩৬
ধন্যবাদ।।
ajobdhaka আজব ঢাকা১৮ জানুয়ারি ২০০৯, ০১:২৬
ভালো লাগলো............
mreenmoy মৃন্ময় আহমেদ২২ জানুয়ারি ২০০৯, ০১:৩৭
ভালো লাগাটুকু নিলাম।
sumonazad সুমন আজাদ১৮ জানুয়ারি ২০০৯, ০১:৫৫
ভাল লাগলো।
mreenmoy মৃন্ময় আহমেদ২২ জানুয়ারি ২০০৯, ০১:৪২
ধন্যবাদ।
bdgirl মুনিয়া১৯ জানুয়ারি ২০০৯, ০৩:৫৩
"বিশালত্ব মরমে কোনো দুঃখ নেই
মনন তাই আকাশ সমুদ্র সমীরণে।।"

দারুণ লাগল কথাগুলো।
mreenmoy মৃন্ময় আহমেদ২২ জানুয়ারি ২০০৯, ০১:৪২
ধন্যবাদ মুনিয়া।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment