অশ্রু কুয়াশা
উৎসর্গঃ ফিলিস্তিন ও লেবাননের নিষ্পাপ সত্ত্বাদের...
মননে থমকে গেছে
বেঁচে থাকার সব ইচ্ছেগুলো
পাওয়া আর হারানোর বাসনা
আকাশ, সৃষ্টির অনুভূতি।
শুধু একটি বোধের ব্যথা
সে আগত শিশুর অনুভব
মাতৃজঠরে যার কাটছে দুর্বিষহ প্রহর
মায়ের মাংস পুড়ে যাওয়ার ক্ষোভ
ধ্বংসযজ্ঞে আগুন নিভানো অশ্রুঢল
রোদেলা আপনভূমে কুয়াশাচ্ছন্ন হাহাকার
গড়ে ওঠছে আরেক বিদ্রোহী সত্ত্বা-
হয়তো গতিহীন হবে অসভ্য গণহত্যা।
অপমান, নির্যাতন, বন্দীত্ব আর মৃত্যু
মরণলোকে প্রথম আলোর জ্বালা ভুলে
বুকে জমানো বারুদে এক দিয়াশলাই।
মননে থমকে গেছে
বেঁচে থাকার সব ইচ্ছেগুলো
পাওয়া আর হারানোর বাসনা
আকাশ, সৃষ্টির অনুভূতি।
শুধু একটি বোধের ব্যথা
সে আগত শিশুর অনুভব
মাতৃজঠরে যার কাটছে দুর্বিষহ প্রহর
মায়ের মাংস পুড়ে যাওয়ার ক্ষোভ
ধ্বংসযজ্ঞে আগুন নিভানো অশ্রুঢল
রোদেলা আপনভূমে কুয়াশাচ্ছন্ন হাহাকার
গড়ে ওঠছে আরেক বিদ্রোহী সত্ত্বা-
হয়তো গতিহীন হবে অসভ্য গণহত্যা।
অপমান, নির্যাতন, বন্দীত্ব আর মৃত্যু
মরণলোকে প্রথম আলোর জ্বালা ভুলে
বুকে জমানো বারুদে এক দিয়াশলাই।
লেখক মৃন্ময় আহমেদ
- মৃন্ময় আহমেদ -এর ব্লগ
- ৯ টি মন্তব্য
- ১২ জানুয়ারি ২০০৯, ০৩:৪৯
- বিবিধ
প্রিন্ট করুন
- ৯ টি মন্তব্য
-
নির্বাসিত নিশাচর১২ জানুয়ারি ২০০৯, ০৭:৩৫
ফিলিস্তিনের বর্তমান সময়টা আপনার কবিতায় ভয়ানক ভাবে উঠে এসেছে।
ধন্যবাদ আপনাকেও।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক