একুশ ও শব্দহীন আমি
সময় ০২:০১:৫৪
অনুভব
প্রাণময় সুর
সর্বত্র এমন ছুঁয়ে যায়
বর্ণ-স্বর-ধ্বনি
কবিতা বলেই ভালোবাসি
বৃষ্টিস্নাত শুদ্ধি
আপনভূমের স্বরলিপি
সর্বোত্তম বোধ
মা, মাটি এবং মাতৃভাষা।
শব্দহীন থাকি
সর্বক্ষণ হৃদঙ্গম ...
প্রাণময় সুর
সর্বত্র এমন ছুঁয়ে যায়
বর্ণ-স্বর-ধ্বনি
কবিতা বলেই ভালোবাসি
বৃষ্টিস্নাত শুদ্ধি
আপনভূমের স্বরলিপি
সর্বোত্তম বোধ
মা, মাটি এবং মাতৃভাষা।
শব্দহীন থাকি
সর্বক্ষণ হৃদঙ্গম ...
সীমান্ত ভাবনা দুমড়ে গেছে
পলকে ধূলিস্নাৎ
অবাক হইয়ো না হে মৃন্ময়-
নির্জনতায় স্তব্দতা নীরব রয়
অদৃশ্য সমীরণে কতো রণন!
তপ্ত মরুতে জল ওড়ে বেড়ায়
ক্লান্ত হয়ে খুঁজে শীতল প্রশান্তি।
অসীম আকাশ গহীন সমুদ্দুরে
আছড়ে পড়ে, নাহ্! ব্যথা নেই।
শুধু স্বচ্ছ কাচের দেয়ালে ফাটল
অজানা ভবিষ্যৎ
সসীম জীবনে তুমুল আলোড়ন!!
মহাশক্তির আশীর্বাদিত অনুভব-
বিশালত্ব মরমে কোনো দুঃখ নেই
মনন তাই আকাশ সমুদ্র ...
উৎসর্গঃ ফিলিস্তিন ও লেবাননের নিষ্পাপ সত্ত্বাদের...
মননে থমকে গেছে
বেঁচে থাকার সব ইচ্ছেগুলো
পাওয়া আর হারানোর বাসনা
আকাশ, সৃষ্টির অনুভূতি।
শুধু একটি বোধের ব্যথা
সে আগত শিশুর অনুভব
মাতৃজঠরে যার কাটছে দুর্বিষহ প্রহর
মায়ের মাংস পুড়ে যাওয়ার ক্ষোভ
ধ্বংসযজ্ঞে আগুন নিভানো অশ্রুঢল
রোদেলা আপনভূমে কুয়াশাচ্ছন্ন হাহাকার
গড়ে ওঠছে আরেক বিদ্রোহী সত্ত্বা-
হয়তো গতিহীন হবে অসভ্য গণহত্যা।
অপমান, নির্যাতন, বন্দীত্ব আর মৃত্যু
মরণলোকে প্রথম আলোর জ্বালা ভুলে
বুকে জমানো বারুদে এক ...
সোনালি রোদ্দুরে হীমশূল ফোটে
বেশ লাগে জ্বালা, অন্য আবেশ-
স্বপ্নাঙ্গনে সকল ক্লান্তি উবে যায়
অনুভবে এক রাশ প্রশান্তি পাই।
অথচ,
অন্তরালের পর্দায় সময় ঋণগ্রস্ত
বাহিরে অমূল্য সময় দিশেহারা।
অবহেলার অপনয়ন নিয়মনীতি
অসহ্য!
জন্মের প্রতি আমার এ অত্যাচার।
নতমস্তকে নতজানু হই, হে ঈশ্বর!
ক্ষমা চায় এ হীণ, চায় উন্নত চিত্ত।।
- জানুয়ারি ৩ ...
১.
হঠাৎ করেই কতোকিছু-
হঠাৎ করেই মন খারাপ
হঠাৎ করেই ভালো লাগা
ভালোবাসি হঠাৎ করেই...
হঠাৎ আছে বলেই এই বেঁচে থাকা
আবার হঠাৎ করেই মৃত্যুর আলিঙ্গন ।।
২.
হঠাৎ করেই আবার মনে পড়ে-
ফেলে আসা কিছু সময়,
যা হঠাৎ করেই দিয়েছিলো আনন্দ
কখনো বা দুঃখ।
মনে পড়ে প্রিয় কিছু কথা -
যা শুনা হয়নি ...
আলতো ছোঁয়া লাগে স্বপ্নহারা পৃথিবীতে
স্বপ্ন দেখায় ভীষণ অস্থিরতা- তোলপাড়
রক্তে ক্রীতদাস হাসির সুখী সময় কাটে
ডেকে ওঠে কতো নামজানা অচেনা পাখি!
চলা থেমে যায়, ভাসে ফেলে আসা বেলা
বিবাগী মনে ঘরে ফেরার তাড়া, বড্ড ভুল!
বেসেছি ভালো আপন ফিনিক্স মনন সত্ত্বা
ছাইয়ের ধূসরতায় তবুও কেনো স্মৃতিস্তর?
জীবনের আয়োজন মেনে নিয়ে এই অভিব্যক্তি-
নব্য নব্য অগম অভিসারে স্মৃতিকাতর ...
Phonetic
Probhat
Inscript
Unijoy
Bijoy
English
Virtual