.............তোমার পরিচয় অজানা তবুও তুমি বহুকাল ধরে পরিচিত............

মার্চ
১৫

রক্ত তরঙ্গের কু-গন্ধ নিপাত যাক

সময় ১৪:২২:৪২

...

  • ০টি মন্তব্য

মার্চ
১২

রক্ত তরঙ্গের কু-গন্ধ নিপাত যাক

সময় ০৯:১৬:০১


রক্ত তরঙ্গের কু-গন্ধ নিপাত যাক


মেয়েটি বাঁচল না !
একদল হায়নার আক্রমণে ক্ষত-বিক্ষত মেয়েটির ফ্রোগ-ব্রা !
গোছাল চুলের বেণীতে ঝুলে থাকা গোলাপের এক-একটি পাঁপড়ি, হিংস্রতায় খসে গেছে !
ফুল শূণ্য বেণী , কু-পূর্ণ শরীরে মেয়েটি কি বাঁচতে চায় ?
মেয়েটি বাঁচতে চায় না ।
যখন ওর চোখের সামনে ভেসে আসে জঠরস্থ ঘটনার কু-গন্ধ
তখন কি করে মেয়েটি নিজেকে সামাল দিবে ?

"কুচ" অঙ্গ ! কুচকে গেছে ক্ষুরধার দাঁতের ব্যগ্র ছোবলে !
চোখের জলে ভিজে গেছে হায়নার শরীর ।
তবুও হায়না থামেনি !
মেয়েটিও থামেনি ! কান্না সাথে চিৎকারের কোন কমতি ছিলনা ।
কমতি ছিলনা উচ্চস্বরে প্রতিধ্বনিত হওয়া একটি শব্দের ,
বাঁচাও,বাঁচাও,বাঁচাও ।
দুই উরুর মধ্যবর্তী কঠিন অঙ্গের চিৎকার ,মেয়েটিকে বাঁচাতে পারল না !
মেয়েটি মরে গেল !

কু-বায়ুর প্রভাবে নিভে গেছে একটি প্রাণ !
হায়নার রক্ত তরঙ্গের কু-গন্ধ নিপাত যাক ...

  • ১০টি মন্তব্য

মার্চ
১১

স্বপ্নের শরীরে মরণ চুড়ি,,,,,,

সময় ২৩:৫১:৩২


ধীর পায়ে এসে স্বপ্নের শরীরে মরণ চুড়ি পরালে !
তোমার হস্তক্ষেপে প্রভাত লগ্নে ডুবে গেছে আমার স্বপ্নের স্বাস্থ্যবান শরীর !
সহ্য করতে না পেরে সংগোপনে কেঁদে কেঁদে চাপা কষ্টকে জলাঞ্জলি দিয়েছি ।
তবুও তোমাকে বুঝতে দেইনি ভঙ্গুর হৃদয়ের আবেগতাড়িত আকুতি ,
কারণ তোমাকে নিজের থেকেও বেশী ভালবাসি ...

  • ১২টি মন্তব্য

মার্চ
১১

কথা ছিল লিখব ইতিহাস

সময় ০৮:২৪:৪৬

কথা ছিল লিখব ইতিহাস

আমি নগ্ন পায়ে শরীরের ভারকে পুরোপুরি ছেড়ে দিয়ে
হেটে চলেছি অন্য পৃথিবীর বুকে একটু-একটু করে ।
যে পৃথিবী সুখ না দিক দুঃখ দেবেনা,
স্বপ্ন না দেখাক কিন্তু হতাশ করবে না ।
প্রেমও তারল্যে অবনত হিয়ার পুরোপুরি চিৎকার
মস্তিষ্কের পর মস্তিষ্ক,
কর্ণপটহ দিয়ে কর্ণে পৌঁছায় ।
অথচ পুরাতন পৃথিবীর বুকে,চোখে-মুখে একটুও প্রতিধ্বনিত হয় না
" চিৎকারের চারিত্রিক ধর্ম " !!

বেশী কিছু চাওয়ার নেই,বাঁচতে চাই সরল-তরলকে উপজীবী করে ।
নতুন পৃথিবীর জল-স্থল,আলো-ছায়া,তরু-তমালকে আঁকড়ে ধরে ।
নিঃশ্বাসে একটু বিশুদ্ধ অম্লজান গ্রহণ করতে চাওয়াটা কি খুব বেশী হয়ে যায় ?
বাঁচতে চাই নতুন পৃথিবীর শরীরে আমার স্বপ্নের শরীর এলিয়ে দিয়ে
পঞ্চ ইন্দ্রিয়,ফুসফুস,বৃক্ক,ধমনী,নিলয়,অলিন্দ অপরাপর দৈহিক কলকব্জা
হুংকার তোলে পুরাতন পৃথিবীকে জানিয়ে ধিক্কার ।
পুরাতন পৃথিবীর ইতিহাস হাজার বছরের কলঙ্কিত ইতিহাস !
পুরাতন পৃথিবীর ইতিহাস কামান্ধের ইতিহাস !
পুরাতন পৃথিবীর ইতিহাস হিংসার ইতিহাস !
নগ্ন শরীরে উন্মাদনার ইতিহাস ...

  • ১৮টি মন্তব্য

মার্চ
১১

প্রেমের অপরাজিত মুখ

সময় ০১:৪২:৪৪


প্রেমের অপরাজিত মুখ

জন্মের সময় নির্বোধ ছিলাম ,
বোধ যখন হল তখন থেকে তোমাকে অনুভব করি ।
এক একটা ফাগুন , একটা পুরো মাঘ কিংবা সম্মুখ দরজায় অবস্থানরত একটা প্রহরে
এ হৃদয় নিংড়ানো ভালবাসা যখন দেবীকে পূজো করে
তখন দেবী রূপী তুমি পুলকিত হও , উতলা হও , উন্মাদ হও !
আমি শুধু পুঁতির মালায় আঙ্গুল ছোঁয়াতে ব্যাস্ত থাকি ।
কারণ জীবন সংগ্রামের সুখ-দুঃখের পুঁতিতে আমি কেবল একটি মুখ খুঁজে পাই ,
" আমার প্রেমের অপরাজিত মুখ " ।

এতটাই ভালবাসি যে নিজেকে ভালবাসতে এখন সংশয় কাজ করে ।
এতটাই ভালবাসি যে আমার সত্তায় অপর সত্তা হেটে এসে ভর করে ।

এত ভালোবাসা-বাসি চলমান থাকার পরেও কি
কুঞ্চিত অগ্নি স্রাবে মনের গহিনে লুকিয়ে থাকা ভালবাসার পরাজয় সম্ভব ?
দ্বিধাহীন চিত্ত বলে ওঠে , " ভালবাসার কাছে অগ্নি এক পরাজিত সৈনিক " ।
আমাতে তুমি , তোমাতে আমি এ এক গুরু আলিঙ্গনে সাজাবো সংসার ।
আপন হতে এক হয়ে স্বপ্নপুরীতে গড়বো সুমধুর মায়াময় বন্ধন ।
মিলেমিশে অবশেষে জীবন তরী ঘেষে পাশাপাশি বসে,
আঁকড়ে ধরবো ভালবাসা-বাসির মৌন ধর্মকে।

যে ধর্ম শিক্ষা দেয়,
তোমাকে ভালবাসা যায় বেলা অবেলায় ;
হৃদয়ের গহিন ...

  • ২৬টি মন্তব্য

মার্চ
১০

লীলাময়ী,,,,,,,,,,,

সময় ২১:৩৬:০১


লীলাময়ী

নির্ঘুম তিন তিনটি দীঘল রাত
শূণ্য ফ্লাটের এক কোণে বিবস্ত্র মনে কেঁদেছি ।
চোখের কোণ ঘেষে জলের ধারা বইতে বইতে বিবর্ণ প্রায় চোখের মনি !
তবুও কেঁদেছি ।

শূন্যতাকে সঙ্গী করে যতক্ষণ টেকা যায় আমি ততক্ষণ বাঁচতে পারিনি
নিজেকে চূরমার করেছি চোখের জলের নোনা স্রোতে ।
ভেঙ্গেছি , মচকেছি , চিৎপটাং দিয়ে অশ্রুতে সর্বাঙ্গের স্নান সেরেছি
বুঝেছি বেশী ভালবাসলে কাঁদতে হয় , কাঁপতে হয় ।
স্বপ্নগুলোকে বিষবৃক্ষ মনে হয় ।
আমারো মনে হয়েছিল
স্বপ্নের নাভিতে নিজের হাতে লাগানো ভালবাসার বৃক্ষ
আমারি পুষ্টি , আমারি সার , ত্রাণ গ্রহণ করে তুষ্ট হয়ে আজকের "বিষবৃক্ষ" !
যার প্রতিটি বিষধর কাঁটায় কম্পিত আমার স্বপ্নের শরীর !
বিষে জর্জরিত ফাগুনের প্রথম প্রহরে ঘুমন্ত সুখের শরীর !

লীলাময়ী ,
তোমার বিষ তরঙ্গে কম্পিত আমার সর্বাঙ্গ , সম্ভ্রম ও কঠিন অঙ্গ !
স্বপ্নে নয় বাস্তবে একটিবারের জন্য আমাকে তোমার দৃষ্টিতে ঠাঁই দাও ।
দেখবে ভালবাসা আমাকে কতটা উন্মাদ করেছে ?
নিঃশ্বাসের কাছে নিঃশ্বাস রেখে বুঝবে ,
কতটা কষ্টে রেখেছ আমায় ?
হাতের উপর হাত বলবে ,
আমি কে তোমার ...

  • ৩৪টি মন্তব্য

মার্চ
১০

ছাইয়ের স্তূপে মুখ দেখি ; পোড়া মুখ

সময় ০৭:১১:৫১


ছাইয়ের স্তূপে মুখ দেখি ; পোড়া মুখ

জানালার সম্মুখে দাঁড়িয়ে আমি ভালবাসা খুঁজি
ইস্পাতের মত কঠিন ভালবাসা নয় ,
বৃদ্ধাঙ্গুলির মত অসচেতন ভালবাসা নয় ।
খুঁজি শুধু ফাগুনের দেহ পল্লীতে তরু-তমালের সৌন্দর্য খচিত দু-দণ্ড ভালবাসা ।
স্নেহের তারল্যে অমায়িক বিনম্রতা শোভিত একটু সুখের পূজারী আমি
পূজিত পাত্রে শেষ আশ্রয়ে আমি তোমাকে চাই
বিরহ-মিলন ক্ষণিকের মায়াময় সম্পর্কেও আমি শুধু তোমাকে চাই ।

নিশি-প্রভাত প্রতিটি কামনার রাত কাটে না যে আর একাকী আমার ।
নির্ঘুম রাত বাড়িয়েছে হাত আমি দিয়েছি মন-প্রাণ শুনেছি অনন্ত জ্বালার প্রবাদ ।

অক্লান্ত দেহে খুঁজেও পেয়েছি অবশেষে , তবে তা ভালবাসা নয় !
আমার ভুল ! খুঁজে পেয়েছি ,,,,,,,,
আমার সাথে সাংঘর্ষিক প্রতিটি চরণের করুণ চিৎকার !
শুনতে পেয়েছি তিন রাত ঘুমহীন চোখে জলধারার আকুতি ,
আমি ঘুমতে পারিনি ।
বিষে জ্বর জ্বর আমারি অন্তর , অঙ্গ সজ্জা , স্বপ্নের বাড়তি আস্ফালন
নিভে গেছে দীর্ঘায়ু !
জীবন বাতির সলতে পুড়তে পুড়তে এতটাই ছোট হয়েছে যে ,
তাকে ছুঁতে চাইলেও ছোঁয়া যায় না ,
ফেরাতে চাইলেও ফেরানো যায় না ।
তির্যক অগ্নিতে জ্বলে-পুড়ে আমার ...

  • ৩৭টি মন্তব্য

মার্চ
০৯

নারী ও পৈশাচিকতা

সময় ১৮:৩০:৩৪


নারী ও পৈশাচিকতা

প্রজন্মের পর প্রজন্ম ,
সভ্যতার পর সভ্যতা
নারীর নাভিতে পৈশাচিক পুষ্টিকর পুরুষের রতিশক্তির ক্রমাগত অপব্যবহার ,
স্পষ্ট দৃশ্যমান !
পদতল থেকে শুরু করে চুলের শীর্ষভাগ পর্যন্ত
শকুনের নগ্ন আস্ফালনে বিক্ষিপ্ত-বিলীন নারী মাতার সম্ভ্রম।
"কুচ" এর বাড়ন্ত তরঙ্গে যখন শকুনের চোখ লেগে যায়
তখনি কানে ভেসে আসে ঘুমন্ত নারীর আর্তনাদের করুণ চিৎকার ,
"কে কোথায় আছো আমাকে বাঁচাও , বাঁচাও , বাঁচাও ।
এই বুঝি টেনেটুনে ছিড়ে খেয়ে ফেলবে আমার কঠিন অঙ্গ !
আমাকে বাঁচাও ।"

করুণ আর্তনাদের পরেও নারী বাঁচে না !

নষ্ট হয় কঠিন অঙ্গ !
ক্লেদাক্ত হয় কৈশিক পর্দা !
অশ্রুধারায় নিমজ্জিত হয় বাসর রাতের স্বপ্নে বিভোর দুটি আঁখি !
তিন কাটা জমিনে ঘৃণা পর ঘৃণা জমতে জমতে একসময় নারী নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে ।
আর এই দুর্বলতাকে পুঁজি করে শকুনের পৈশাচিক ক্রিয়াকলাপ তরান্বিত হয়
শুরুর থেকে অনেক অনেক গুন বেশী আকারে ...

  • ২২টি মন্তব্য

মার্চ
০৯

ধর্ষিতার রক্তক্ষরণে ভিজে যায় কবিতার পাপড়ি

সময় ১০:৪৫:১৭

ধর্ষিতার রক্তক্ষরণে ভিজে যায় কবিতার পাপড়ি

কুচকুচে অন্ধকার
ছাদের হিম বায়ুতে মগ্ন এলোকেশী
সোনালী তরঙ্গে দগ্ধীভূত যৌবন
"কুচ" বিহারে কত শকুনের চোখ লেগে যায়
লালা পড়ে ঝরনাধারায়
এলোকেশী বোধহীন চিত্তে করে অপেক্ষা
লাল শকুনের জন্য অপেক্ষা
নিজের অজান্তেই অপেক্ষা

শকুনের খিঁচুনিতে ছিড়ে যায় কবিতার পাপড়ি
উলঙ্গ কবিতা ,
উলঙ্গ তার যৌবন
আকাশের কোলে ঢলে পড়ে চিতার আগুন
এক বিন্দু ,দুই বিন্দু করে করে স্রোতধারায় বইতে থাকে
"বিলুপ্ত সম্ভ্রমের বিক্ষিপ্ত পাপড়ি "
অন্ধকারে কবিতার চিৎকার বোধ হয় বাইতুল মোকারম পৌঁছায়
অথচ শকুনের ঠোঁটের কশাঘাতে ক্ষতবিক্ষত কবিতার ভ্রম কাটে না
"ধর্ষিতার রক্তক্ষরণে ভিজে যায় কবিতার ...

  • ২২টি মন্তব্য

মার্চ
০৭

ফ্রেম....

সময় ০৮:৫৬:৫০

সেদিন বেড়াতে গিয়ে তোমার চোখে বেশ লাগল একটি "ফ্রেম" !
আ স হ বে নী ক লা 'য় পুঞ্জীভূত স্বপ্ন রঙ্গীন ফ্রেম !
যেখানে তোমার ছবি-আমার ছবি ; একত্রে একটি ছবির সজ্জা দিবে বলে
অপলক নয়নে কিছুক্ষণ তাকিয়ে আমায় বললে ,"এই আমাকে একটি ফ্রেম কিনে দাও না।"
প্রথম পর্বে নিরুত্তর ।
দ্বিতীয়বারও নিরুত্তর থেকে
অবশেষে তৃতীয়বার বললাম ," না কিনলে কি নয় ? "
বজ্র ভেঙ্গে পড়ল প্রিয়ার প্রিয় সৌন্দর্য আভা দুই আঁখি সমেত মুখ-মাধুর্যে
বিধাতার কারুকার্যে ভাটা পড়ল উতলা চিত্তের বহমান স্রোত !
আমার কাছে কেন জানি বিষিয়ে উঠল মুহুর্ত খানি ।
আবারো বলে বসলাম ," ফ্রেম না কিনলে কি হয় ? শুধু শুধু জেদ ।"
"একে তুমি জেদ বললে !!! তাহলে তোমার কাছে ভালবাসা কি ?
গোপন সম্পর্কে জড়িয়ে দু'কাপ কফি ওষ্ঠাগত করা ,
নাকি কিছু পাবার ছলে বাতি ঘরের সলতে টেনে ধরা ? "
আমি তা বললি নি ; বলেছি মনের ফ্রেমের কাছে এ যে এক তুচ্ছ বিষয় বস্তু ।
"তোমার কাছে তুচ্ছ কিন্তু আমার কাছে নয় ; আমার কাছে রঙ্গীন , যতটুকু হলে মন ছুঁয়ে যায় এমনি অসাধারণ ।"
সেদিন কিছুক্ষণ নীরবে থেকে যখন কিনে দিতে উদ্ধত হলাম
ঠিক তখনি তুমি বেঁকে বসলে । বললে , " ফ্রেম আমার চাইনা ।"
আমি ...

  • ২৬টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫