
বৃহত্তর নোয়াখালীর সর্বপ্রথম ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অনলাইন পত্রিকা ‘নোয়াখালী ওয়েব’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ২৫ জুলাই ২০০৯, শনিবার, দুপুরে রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবিএম মুসা এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব নাজমুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে নোয়াখালী ওয়েব'র পরিচালনাকারী প্রতিষ্ঠান 'ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিডিএফ) লিঃ এর চেয়ারম্যান জনাব আবু নাসের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্যাহ, নিয়মিত লেখক মাহমুদুল হক ফয়েজ, ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি'র সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, ফেনী সমিতি ঢাকা'র সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট মমিন উল্যা, ঢাকা বিশেষ জজ আদালতের পিপি ও নোয়াখালী ওয়েব'র আইন উপদেষ্টা এডভোকেট কবির হোসাইন, বিজেম এর নির্বাহী পরিচালক জনাব মির্জা তারেকুল কাদের, দৈনিক ...