মাননীয় আইনমন্ত্রী জবাব দিবেন কি..?
সময় ১৫:৩৭:৫০
গতকাল বা গতপরশু মনে হয় আমাদের মাননীয় আইনমন্ত্রীর একটি বক্তব্য পড়ে খুব ইচ্ছে হচ্ছিল আমার প্রিয় বল্গারদের সাথে কখন এটা নিয়ে আলোচনা করব, তাই সময় পেয়েই বিষয়টি সবার সামনে নিয়ে এলাম।
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন জিয়ার শাসন আমল যেহেতু অবৈধ ঘোষনা করা হয়েছে তাই সে সময় সম্পাদিত সকল কার্য অবৈধ এবং সে সকল পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে আইন, স্থাপনা, নাম এবং সে সময় সম্পাদিত সকল কর্মই পরিবর্তন যোগ্য। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, সে সময় যে সব খাল খনন করা হয়েছে তার কি হবে? সে গুলাকি আবার ভরাট করা হবে? যদি করা হয় তার টেন্ডার কে পাবে..?
ব্যাপারটি রাজনৈতিক দৃষ্টকোন থেকে দেখে রাজনৈতিক প্যাচাল না করার জন্য অনুরোধ ...



Phonetic