এপ্রিল
০৪
তোমাকে নিয়ে ২ পুনঃ প্রকাশ
সময় ১২:৩৫:১৫
তোমাকে নিয়ে ২

অনেক মানুষের মাঝে ও আমরা একা হতে পারতাম, কারন আমাদের কথাগুলো ছিল অন্যরকম।
সে সময় সাপ্তাহিক যায়যায়দিন প্রথম বেরোয় আমাদের পছন্দের কলাম ছিল “ দিনের পর দিন”।
মইন আর মিলা অনেক দিন পর আমাদের সামনে এলো। আজ আমরা ও মইন আর মিলা ।
শফিক রেহমান কে আমার সে সময় অনেক ভাল লাগতো ,পরে অবশ্য তিনি অনেক বদলে গেছেন ।বদলের আরেক নাম ই তো জীবন ।
ভালোবাসা দিবস আমাদের দেশে আজ অনেক জনপ্রিয়, বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রথম জোয়ার এনেছিল সাপ্তহিক যায় যায় দিন । ১৪ই ফেব্রুয়ারী তে ভালোবাসা দিবস সংখ্যা বের হতো । সেই ৮০র দশকে ।যার স্লোগান ছিল “লেখকই যার পাঠক”।আর একটা স্লোগান ছিল খুবি মজার “যায় যায় দিন এক নিষিদ্ব নেশা”।
আমার স্মরনশক্তি যদি ভুল না করে যায় যায় দিন কে তিন বার নিষিদ্ব করা হয়েছিল।সম্পাদক কেও দেশ থেকে বের করে দিয়েছিলেন সামরিক সরকার এরশাদ ।আমাদের সাপ্তাহিক পত্রিকার জগতে নতুন এক বিপ্লব এনেছিল যায়যায়দিন । পত্রিকা হিসাবে সাপ্তাহিক যায় যায় দিন যতটা সফল দৈনিক যায়যায়দিন ততটা বিফল। অনেক ভাল লেখককের সমাগম ছিল সাপ্তাহিক যায় যায় দিন ...




Phonetic