মেহেদী আকরামের কথন

জানুয়ারি
৩১

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠান যত খুশি

সময় ১৯:২৯:১৬

মুঠোফোন

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠানোর বিভিন্ন ওয়েবসাইট আছে। এগুলোতে বিভিন্ন রকমের সীমাবদ্ধতাও আছে। তবে সীমাবদ্ধতা কাটিয়ে যদি ইচ্ছামত ফ্রি এসএমএস করা যায় তাহলে কেমন হয়! এসএমএস ডট ভায়া নেট থেকে তেমনইভাবে একটু চালাকি করে ইচ্ছামত এসএমএস পাঠানো যায়।
প্রথমে http://sms.vianett.com সাইটে রেজিস্ট্রেশন করলে পরীক্ষামূলকভাবে ১০টি এসএমএস ফ্রি করা যায়। রেজিস্ট্রেশন করলে ইমেইলে পাসওয়ার্ড আসে, তা দিয়ে লগইন করে Send BulkSMS এ গিয়ে এসএমএস করা যাবে। প্রাপকের কাছে প্রেরক হিসাবে সরাসরি নিজের নাম পাঠানো যাবে Sender address এ নাম লিখে।
এভাবে একাধিক ইমেইল (এক মোবাইল নম্বর ব্যবহার করা যাবে) ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ইচ্ছামত এসএমএস পাঠানো যাবে। কিন্তু একাধিক ইমেইল ঠিকানা খোলাতো ঝামেলার। তবে একটি জিমেইলের মাধ্যমে লক্ষাধিকবার রেজিস্ট্রেশন করা যাবে একটু চালাকি করে। সেই চালাকির পদ্ধতি পাবেন www.shamokaldarpon.com/?p=240 ...

  • ১০টি মন্তব্য

ডিসেম্বর
২৮

হিরেন বুট সিডি: গোস্ট দ্বারা কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল

সময় ১৮:০১:১৬

কম্পিউটার

নরটন গোস্ট দ্বারা সহজেই উইন্ডোজসহ অনান্য সফটওয়্যার ইনস্টল করা যায় মাত্র করেক মিনিটে। এজন্য গোস্টের সফটওয়্যার প্রয়োজন। হিরেন বুট সিডিতে নরটন গোস্টসহ মিনি এক্সপি থাকাতে সহজেই (গ্রাফিক্যাল মুডে) এই কাজটি করা যায়।
প্রথমে কম্পিউটারে (C: ড্রাইভে) উইন্ডোজ ইনস্টল দিন এবং উইন্ডোজ চালু করে প্রয়োজনীয় পরিবর্তন করে দরকারী সকল সফটওয়্যার ইনস্টল করুন। এবার হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে রিস্টার্ট করুন। বুট মেনু আসলে থেকে Mini XP নির্বাচন করে এন্টার চাপুন তাহলে মিনি এক্সপি লোড হবে।
ডেক্সটপ থেকে HBCD Menu চালু করে Menu থেকে Backup>Ghost 32* চালু করুন। কোন সতর্ক বার্তা আসলে OK করে About বার্তাতেও Ok করতে হবে। তাহলে নরটন গোস্ট চালু হবে।
ইমেজ তৈরী করতে নরটন গোস্টের মেনু থেকে Local>Partition>To Image নির্বাচন করে Ok করুন। এখন যে ড্রাইভের (C ইমেজ তৈরী করতে চান সেটি নির্বাচন করে Ok করুন এবং অন্য একটি ড্রাইভে নাম লিখে সেভ করুন। এখন ফাইলটি কমেপ্রস সংক্রান্ত (No | Fast | High) ম্যাসেজ আসবে (এখানে No করলে কমেপ্রস হবে না কিন্তু কম সময় লাগবে, Fast করলে দ্রত কম্পেস হবে এবং কিছুটা ধীর গতিতে কাজ করবে এবং High করলে অধিকতর কমেপ্রস ...

  • ৫টি মন্তব্য

ডিসেম্বর
০৭

রাজকীয় ভঙ্গিতে এলো গুগল অভিধান

সময় ১৫:৪১:৫৭

কম্পিউটার


অভিধান বা ডিকশনারি শব্দের সাথে আমরা সবাই পরিচিত। অনলাইনে বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষার অভিধান রয়েছে। সবকিছুকে ছাপিয়ে সমপ্রতি অবমুক্ত হলো গুগল অভিধান। বর্তমানে গুগলের এই অভিধান ইংরেজীসহ ২৮টি ভাষাতে ব্যবহার করা যাবে। এই সব ভাষা থেকে ইংরেজী এবং ইংরেজী ভাষা থেকে অনান্য ভাষাতে শব্দের অনুবাদ জানা যাবে। সার্চের সাথে সাথে (Search Dictionary বাটনে ক্লিক করলে) শব্দের অর্থতো আসবেই সাথে অডিও (উচ্চরণ), সমজাতীয় শব্দসমষ্টি (Related phrases) এর অর্থ এবং লিংক, অন্য কোন ভাষাতে শব্দের আছে কি না (যদি থাকে), প্রতিশব্দ, পদ (Part of Speech), ছবি (যদি থাকে) এবং ওয়েব সংজ্ঞা (Web definitions) ইত্যাদি দেখা যাবে। আর গুগল একাউন্টে লগইন অবস্থায় অভিধানে সার্চ করলে হিস্টোরিতে সার্চ করা শব্দগুলো সংরক্ষিত থাকবে এবং পছন্দের শব্দগুলোকে তারকা চিহ্নিত করে রাখা যাবে।
আশার কথা হচ্ছে গুগল অনুবাদে (Google Translator) বাংলা ভাষা না থাকলেও গুগল অভিধানে বাংলা ভাষা যুক্ত হয়েছে। ফলে বাংলা ভাষাভাষিদের জন্য বেশ কাজে দেবে। আর এসব ফলাফল দেখাবে ইউনিকোডে। সাইটির ঠিকানা হচ্ছে www.google.com/dictionary।
যাদের কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করা নেই তারা বাংলা ফলাফল দেখতে পারবেন না। ...

  • ৭টি মন্তব্য

জুলাই
১৮

নতুন ফায়ারফক্সে পুরানো এ্যাড-অন্স ব্যবহার

সময় ১১:৫৫:০০

কম্পিউটার

যারা মজিলা ফায়ারফক্স ৩.৫ ইনস্টল করেছেন তারা পুরাতন এ্যাড-অন্স নিয়ে বেশ বিপদে আছেন। ফায়ারফক্স ৩.৫ সংস্করণে পুরাতন কিছু এ্যাড-অন্স সমর্থন করে না। এর মধ্যে গুগল গিয়ার, গুগল টুলবারও রয়েছে যদিও পরবর্তিতে গুগল তাদের এ্যাড-অন্সগুলো হালনাগাদ করেছে। তবে যেসকল এ্যাড-অন্সগুলো হালনাগাদ করা হয় নাই সেগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করা যায় না। কিন্তু ফায়ারফক্সের এক্সটেনশন চেকিং বন্ধ করে রাখলে পুরাতন এ্যড-অন্স ব্যবহার করা যাবে। এজন্য নতুন ট্যাবে গিয়ে about:config লিখে এন্টার করে এবং I’ll carefull, I promise! বাটনে ক্লিক করুন। এবার যে কোন যায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে New এ ক্লিক করে Boolean এ ক্লিক করুন। এবার New boolean value তে extensions.checkCompatibility লিখে এন্টার করুন এবং false নির্বাচন করে ওকে করুন। এবার কাঙ্খিত এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। যদি এ্যাড-অন্সের সাইটে থেকে সরাসরি এ্যাড-অন্সটি ইনস্টল করা না যায় তাহলে অন্য ব্রাউজার দ্বারা এ্যাড-অন্সটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এপদ্ধতিতে যারা পরশমনি এ্যাড-অন্সটি ইনস্টল করেছেন তারা অনান্য পত্রিকা ফায়ারফক্সে পড়তে পারলেও প্রথমআলো পড়তে পারছেন না। কারণ ...

  • ৪টি মন্তব্য

মে
২৬

এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ইমপোর্ট করা

সময় ১৭:২৪:০৬

কম্পিউটার


বিভিন্ন কারণে এক ইমেইলের মেইল অন্য মেইলে নেবার প্রয়োজন হয়। জনপ্রিয় মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু, জিমেইল, হটমেইল ইত্যাদির মধ্যে মেইল ট্রান্সফারের উপায় দিবো।
অন্য মেইল থেকে জিমেইলে: পপ৩ সমর্থিত মেইল ঠিকানাগুলো থেকে জিমেইলে মেইল আনা যায়। এজন্য যে ঠিকানা থেকে মেইল আনতে চান সেই মেইলে লগইন করে পপ সক্রিয় করুন। এবার জিমেইল লগইন করে Settings থেকে Accounts ট্যাবে গিয়ে Add a mail account you own এ ক্লিক করুন। এবার টেক্সট বক্সে পুরাতন ইমেইল ঠিকানা লিখে Next Step বাটনে ক্লিক করুন। এখানে ইউজার, পাসওয়ার্ড, পপ সার্ভার, পোর্ট ঠিকমত লিখে (সয়ংক্রিয়বাবে চলে আসবে) Add Account এ ক্লিক করুন। এবার Yes, I want to be able to send mail as.... অপশন চেক রেখে Next Steps বাটনে ক্লিক করুন। এখানে একাউন্টের নাম লিখে Next Steps বাটনে ক্লিক করুন। এবার Send Verification বাটনে ক্লিক করলে পুরাতন মেইল ঠিকানাতে ভেরিফিকেশন কোড মেইল আসবে। উক্ত ভেরিফিকেশন কোড এখানে লিখে Verify বাটনে ক্লিক করলে একাউন্টটি উক্ত যুক্ত হবে এবং আগের মেইলের মেইলগুলো চলে আসবে। এভাবে আপনি আরো পপ৩ সমর্থিত মেইল ঠিকানার মেইল জিমেইলে আনতে পারবেন। এভাবে মেইল ঠিকানা যুক্ত হবার ফলে জিমেইল থেকে উক্ত ঠিকানা ব্যবহার করে মেইল পাঠাতেও ...

এপ্রিল
২০

সয়ংক্রিয়ভাবে ফাইল ব্যাকআপ রাখা

সময় ১৫:২৪:১০

কম্পিউটার

বিভিন্ন কারণে কম্পিউটারের ফাইল নষ্ট বা হারাতে পারে। ভুলক্রমে মুছে যাওয়া, হার্ডডিক্স ক্রাশ করা বা ভাইরাস সংক্রান্ত কারণে কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেলে বেশ বিপদেই পরতে হয়। কিন্তু আপনি যদি সময়মত ফাইলগুলো সিডি/ডিভিডিতে, নেটওয়ার্ক কম্পিউটারে বা অনলাইনে ব্যাপআপ করে রাখেন তাহলে সুবিধাই হয়। আর এ ব্যাপকআপ রাখার কাজটি যদি সয়ংক্রিয়ভাবে কোন সফটওয়্যার করে দেয় তাহলে কেমন হয়! মাত্র ৪.০৬ মেগাবাইটের ফ্রিওয়্যার কমোডো ব্যাপআপ সফটওয়্যারটি দ্বারা আপনি এই সুবিধা পেতে পারেন। সফটওয়্যারটি http://backup.comodo.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
এবার সফটওয়্যাটি চালু করে backup মেনু থেকে New Backup এ গিয়ে Backup Mode নির্বাচন করে Source, Destination, Schedule ঠিক করুন এবং সেভ করুন। এভাবে একাধিক ব্যকআপ তৈরী করা যাবে। এবার দেখুন সিডিউলমত আপনার গন্তব্য ফোল্ডারে নির্বাচন করা ফোল্ডারের তথ্য যাচ্ছে কি না। এভাবে আপনি লোকাল ডিক্স, নেটওয়ার্ক ড্রাইভ/ফোল্ডার, এফটিপি বা সিডি/ডিভিডিতে ফাইল ব্যাকআপ করতে পারবেন। এছাড়াও ফাইলগুলোকে কমেপ্রস করে ব্যাকআপ করা যাবে।

পূর্বে প্রকাশ সমকাল ...

এপ্রিল
১৩

উইন্ডোজ থেকেই উবুন্টু চলবে

সময় ২২:৫১:৫৪

কম্পিউটার


লিনাক্স ডিস্টোর জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু। কিন্তু এই উবুন্টুকেকি আমার আরেক জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজে চলতে পারি? হ্যা, ইনস্টলতো দুরের কথা কোন লাইভ সিডি বা ভার্চুয়াল মেশীন ছাড়াই উইন্ডোজ থেকে সরাসরি উবুন্টু চলানো যাবে। পোর্টেবল বা বহনযোগ্য অপারেটিং সিস্টেম হিসাবে এটি উইন্ডোজের পরিবেশেই চলবে। সাধারণত উইন্ডোজ ব্যবহারকারীদের লিনাক্স ভীতি আছে। এধরণের ব্যবহারকারীদেরকে লিনাক্সের সাথে পরিচয় করিয়ে দেবার এটা একটা দারুন মাধ্যম। এতে উবুন্টুর সকল সুবিধা না থাকলেও ব্যবহারকারী কোন রকম ঝুকি ছাড়াই উবুন্টু সম্পর্কে ব্যাপক ধারনা পেতে পারবে। শুধুমাত্র উইন্ডোজে চালানোর উপযোগী ৪৩৮ মেগাবাইটের বহনযোগ্য এই অপারেটিং সিস্টেম http://portableubuntu.sourceforge.net থেকে সেল্ফ এক্সট্র্যাক্টটিং ফাইল Portable_Ubuntu.exe ডাউনলোড করে আনজিপ করুন। আনজিপ করার পরে ১.৮১ গিগাবাইট যায়গা নেবে। এবার run_portable_ubuntu ডস ফাইলটি চালু করলেই উইন্ডোজের উপরেই উবুন্টুর ডক চালু হবে। উবুন্টুর বাকী কাজ এভাবে উইন্ডোজের উপর থেকেই চলবে। বহনযোগ্য এই উবুন্টুর ডিফল্ট উইজার হিসাবে pubuntu এবং পাসওয়ার্ড হিসাবে ১২৩৪৫৬ ব্যবহার করা হয়েছে। তো ভয় ...

মার্চ
১৮

পরিবর্তন করুন সিডি/ডিভিডি ড্রাইভের নাম

সময় ১৭:৫০:৫৯

কম্পিউটার

উইন্ডোজ অপারেটিং এ হার্ডড্রাইভ বা ফ্লাশ ড্রাইভের নাম বা লেবেল পরিবর্তন করা যায় কিন্তু অনান্য ড্রাইভের নাম পরিবর্তন করা যায় না। তবে ড্রাইভ রিনেমার সফটওয়্যার দ্বারা সহজেই Floppy Drive, CD Drive, DVD Drive, Virtual CD/DVD Drive ধরনের নাম পরিবর্তন করা যায়। মাত্র ২১ কিলোবাইটের ফ্রিওয়্যার, পোর্টেবল এই সফটওয়্যারটি http://code.google.com/p/driverenamer থেকে ডাউনলোড করে ...

মার্চ
০৮

অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

সময় ১০:৫০:৩২

কম্পিউটার


উইন্ডোজ ভিসতার সাথে বাজারে আসে মাইক্রোসফটের নতুন অফিস ২০০৭। অফিস ২০০৭ এ এসেছে ম্যানু এবং টুলবারের পরিবর্তে রিবোন। আর সাধারণত ব্যবহারকারীরা রিবোনে অনেক কিছুই খুজে পান না। ফলে অফিস ২০০৭ ব্যবহার করা অনেকের জন্য বিরক্তিকর এবং বেশ কষ্টদায়ক। আর অফিস ২০০৭ এ পূর্বের সংস্করণের মত ম্যানু ব্যাবহার করার কোন ব্যবস্থা নেই। তবে ইউবিটম্যানু সফটওয়্যার দ্বারা অফিস ২০০৭ এ রিবোনের পাশাপাশি ম্যানু এবং টুলবার আনা যাবে ফলে ব্যবহারকারীদের একটু সুবিধাই হবে। মাত্র ২৬০ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি (এ্যাডঅন্সটি) http://www.ubit.ch/software/ubitmenu-languages থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এবার অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) খুলে দেখুন Menu নামে নতুন একটি ট্যাব আসছে। এবার ম্যানু ট্যাবে ক্লিক করলে তার ভিতরে অফিস ২০০৭ এর পূর্বের সংস্করণের মত ম্যানু এবং টুলবার আছে। এখন থেকে আপনি রিবনের পাশাপাশি ক্লাসিক ম্যানুর মাধ্যমে অফিস ২০০৭ ব্যবহার করতে পারবেন। তবে এই ম্যানু বা টুলবার পরিবর্তন করতে পারবেন না।

মার্চ
০৩

বিডিআর বিদ্রোহ এবং কিছু সাধারণ প্রশ্ন

সময় ১৫:৫৫:১১

অনান্য

দেশে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেল। মারা গেল সেনাবাহিনী, বিডিআর জওয়ান, এবং সাধারণ কিছূ মানুষ। এখন পর্যন্ত এটা মোটামুটি পরিস্কার যে সব বিডিআর এর সাথে জড়িত নয়। এবং যে বিডিআর জওয়ানরা নিহত হয়েছে তারা বিদ্রোহী নয়। এটাও পরিস্কার হয়েছে যে বেঁচে যাওয়া সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে সাহায্য করেছে অনেক বিডিআর জওয়ানরাই। অর্থাৎ কিছু সংখ্যক বিডিআর জওয়ান এঘটনার জন্য প্রত্যেক্ষভাবে দায়ী। সাবই নয়।
বিডিআর বিদ্রোহের প্রথম দিয়ে মিডিয়া এবং সাধারণ মানুষ বিডিআরের দাবীর প্রতি সমর্থন জানিয়েছে কিন্তু এতো বড় হত্যাকান্ডের পর সবাই স্বাভাবিকভাবে ডিগবাজি দিলো।
এখন আমার প্রশ্ন হলো যে বিডিআর জওয়ানরা নিহত হয়েছে (ধরে নেয়া হচ্ছে বিদ্রোহীদের হাতে) তারাতো সেনা কর্মকর্তাদের বাঁচাতে বা বিদ্রোহ করতে রাজী হয়নি বা এমন কিছু।
সুতারাং এরাওতো বীর। দেশের জন্য এরাওতো জীবন দিলো।
১) তাদেরকে কেন রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হলো না (সংবাদ মাধ্যমের দৌরত্বে যতটুক জানতে পেরেছি)?
২) এদের কথা মিডিয়া, সরকার বা সেনাবাহিনী কিছু বলছে না (এবাতো সেনাবাহিনীর অথীনে ছিলো)?
৩) এদের পরিবারের ভবিষ্যত কি (নিহত সেনা ...

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫