বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নানান জিনিস শিখছি দিবা রাত্র

মার্চ
১২

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা

সময় ১৯:৩৩:১৯



আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই বা তুমি এলে...

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই বা তুমি এলে...

তোমার স্মৃতির পরশও ভরা,
অশ্রুনিয়ে গাঁথব মালা,
নাই বা তুমি এলে...

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই বা তুমি এলে...

সেই সেফালি রোজসনে (?)
চুপি চুপি কথা
মন বাতায়নে সুরেরও ঘনঘটা
আধো লাজে আধো ভয়ে
আধো লাজে আধো ভয়ে

আমি কিছু বলিনিতো, তুমি কিছু জাননিতো
না বলা, না জানার ব্যাথা
রয়ে গেল মনে মনে।


জীবনের এই নিভেযাওয়া প্রদীপটুকু
নাই বা জ্বলে,
নাই বা তুমি এলে...


সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে,
ভুলে যেও ওগো সবি চিরতরে,
আমার গোপনও ব্যাথা,

আমার গোপনও ব্যাথা,
তুমি কভু জেনোনাগো
আমায় কভু চেয়ো নাগো

না জানা, না পাওয়ার কথা,
মুছে যাবে কোন ক্ষণে...

সমাধির পরে মোর,
ঝরা বকুল মালা
নাই বা দিলে
নাই বা তুমি এলে...

তোমার স্মৃতির পরশও ভরা,
অশ্রুনিয়ে গাঁথব মালা,
নাই বা তুমি এলে...

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই বা তুমি এলে...

আকাশের ঐ মিটি মিটি তারার সাথে ...

ফেব্রুয়ারি
২১

একুশ আমার অহংকার

সময় ১৩:৪৩:৫৪


একুশ মানে দমকা হাওয়া,
উড়িয়ে নেয়া ঘূর্ণিঝড়,
একুশ মানে বদলে যাওয়া
আকাশ-পাতাল-তেপান্তর।

একুশ মানে বারুদ মাখা
আমার ভাইয়ের রক্ত লাল,
একুশ মানে সালাম-বরকত,
একুশ মানে মহাকাল।

একুশ মানে মায়ের জন্য
ছিনিয়ে আনা নূতন প্রাণ,
একুশ মানে তোমার-আমার
একই সুরে ভিন্ন গান।

একুশ মানে জাগ্রত বোধ,
একুশ আমার ...

জানুয়ারি
২৪

এখন যে কোন টপ লেভেল ডোমেইন রেজিস্ট্রেশন মাত্র ৫৭৫ টাকায়

সময় ১১:৫৩:৪২


এখন যে কোন টপ লেভেল ডোমেইন যেমন: .com .net .org .info .biz মাত্র ৫৭৫ টাকায় রেজিস্ট্রেশন করা যাবে।

সাথে থাকছে:

ডিএনএস সার্ভিস
(SOA,A,AAAA,MX,CNAME,SRV & NS রেকর্ড কন্ট্রোল)
ডোমেইন ফরওয়ার্ডিং
মেইল ফরওয়ার্ডিং
প্রাইভেসি প্রোটেকশন
ডোমেইন ফেট প্রোটেকশন
ইজি টু ইউজ কন্ট্রোল প্যানেল
বাল্ক টুলস

এছাড়াও লিনাক্স হোস্টিং শুরু মাত্র ২২৫ টাকা ও উইন্ডোজ হোস্টিং মাত্র ৪৫০ টাকা (বাৎসরিক)
প্রোফেশনাল ওয়েবসাইট ডিজাইন মাত্র:৪৫০০ টাকা।
জুমলা,ওয়ার্ডপ্রেস,ভিবুলেটিন এবং যে কোন কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন্সটলেশন মাত্র ১০০০ টাকা।
ডেডিকেটেড সার্ভার মাত্র ৬৯০০ হাজার টাকা (মাসিক)।

আপনি কি DNS সার্ভার, নেইম সার্ভার সম্পর্কে ডিটেইলস জানতে আগ্রহী?
বিস্তারিত জানতে: ০১৬৭-২৭১০০২৮
ইমেইল: admin@mateors.com
ওয়েবসাইট: ...

জানুয়ারি
০৭

আমার ২টি ইমেইল এরই Password হ্যাক হইছে...

সময় ১৭:২৪:৪৬

আমার ২টি ইমেইল এরই পাসওয়াডর্ হ্যাক হইছে.... কাজেই যারা যারা আমার ইমেইল থেকে বাজে মেসেজ পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দু:খিত ও লজি্জত ।

প্রসঙ্গ আমার ওয়েব হোস্টিং এবং ডোমেইনের বিজনেসের প্রয়োজনে প্রায়ই টাকা পয়সা অনলাইনে ট্রানেজকশন করতে হয়....এর আগেও আমার একবার একাউন্ট হ্যাক হয়েছিল এবং ডলার লস্ট ও হয়েছিল সব ট্রানেজকশনের মুল হল আমার এই ইেমইল দুটো সো বুঝতেই পারছেন আমার ইমেইল পাসওয়াডর্ টা হ্যাকারদের জন্য লোভনীয়....

এখন আমি অফিসে অনেক ঝামেলায় থাকা সত্বেও তৈয়ব ভাইয়ের কাছ থেকে মেসেজ পেয়ে বাধ্য হয়ে মানুষের পিসি থেকে লিখছি....

এখনও আমার পাসওয়াডর্ িরকভার করতে পারি নাই...

জানুয়ারি
০১

HAPPY NEW YEAR সবাইকে ইংরেজী নববর্ষে শুভেচ্ছা।

সময় ১৫:৫৫:২৮


অনেকদিন ব্লগে আসা হয়না....আজ এসে অনেক কিছু চোখে পড়ল...যাইহোক ভালই হল...সবাইকে HAPPY NEW YEAR এর শুভেচ্ছা তো দেয়া যাবে :-) সবাইকে ইংরেজী নববর্ষে ...

ডিসেম্বর
১৬

বিজয়ের এই দিনে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা

সময় ০৮:৫১:০৩


এখনো কি আপনার চোখে বিজয়ের আনন্দাশ্রু আছে? ৭১'র সেই দিন গুলির কথা কি আপনার চোখে ভেসে উঠে? বিজয়ের গান শুনলে আবেগে আপনার মন আপ্লুত হয়? মুক্তি যোদ্ধা দেখলে আপনার মনে শ্রদ্ধাবোধোদয় হয়? ৭১ এ বর্বর বাহিনীর নির্মম হত্যা আপনার রক্তে বিদ্রোহের উদ্রেক করে, শরীরের রক্ত গরম হয়? উপরের সব প্রশ্নের উত্তর যদি হ্যা হয় তবেই আপনার জন্য এই মাস বিজয়ের মাস।

সবাই কে অনুরোধ আজকের দিনে শপথ নিন, দেশকে সত্যিকারের ভালবাসব, দেশের সম্মান জীবনের বিনিময়ে হলেও রাখার চেষ্টা করব, আর মহান সেই মানুষ গুলোকে সারাজীবন সম্মান করে যাব যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতার গল্প রচনা করতে ...

ডিসেম্বর
১১

এবার ঘুরে আসুন মহাকাশে (মহাকাশে পর্যটনের প্রস্তুতি)

সময় ২১:০৫:৫৯


২০১১ সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দিতে চলেছে স্যার রিচার্ড ব্র্যানসনের ‘ভার্জিন গ্যালাকটিক স্পেসলাইনার’৷

‘‘আগামী ছুটিতে কোথায় বেড়াতে যেতে চান? ইউরোপ-আমেরিকা – নাকি ঘরের কাছেই থাইল্যান্ড বা সিঙ্গাপুর?’’ আর মোটামুটি ১৮ মাস অপেক্ষা করলে কিন্তু আরও একটা নতুন প্রশ্ন করতে পারবেন – ‘‘কি, এবারে কি পৃথিবীতেই থাকছেন, নাকি মহাকাশে ছুটি কাটাতে যাচ্ছেন?’’

মহাকাশে পর্যটনের প্রস্তুতি

মহাকাশ যাত্রার ইতিহাসে সোমবার, ৭ই ডিসেম্বর, ২০০৯ – এই তারিখটি হয়তো স্মরণীয় হয়ে থাকবে৷ এদিন ব্রিটেনের শিল্পপতি স্যার রিচার্ড ব্র্যানসন মহাকাশ পর্যটকদের জন্য এমন এক সম্ভাবনার দরজা খুলে দিলেন, যা অদূর ভবিষ্যতে বাণিজ্যিক আকারে চালু হতে চলেছে৷ এর আগে বিশেষ করে আমেরিকার মহাকাশফেরি অথবা রাশিয়ার সোইয়ুজ মহাকাশযানে চেপে মহাকাশ ঘুরে এসেছেন হাতে গোনা কয়েকজন পর্যটক৷ তবে তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়েছে৷ টিকিট কেটে, রকেটে চেপে মহাকাশ ঘুরে আসার কোন ব্যবস্থা এতদিন ছিল না৷ সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে ‘ভার্জিন গ্যালাকটিক স্পেসলাইনার’ নামের কোম্পানি ২০১১ সাল নাগাদ ...

ডিসেম্বর
১১

DHAKA GOVT. ALIA MADRASAH ঠিকানা ‍‍বলতে পারেন ?????????? ‍‍

সময় ১৮:১৯:১২


আগামী কাল 5TH TEACHERS' REGISTRATION EXAMINATION 2009 আমার বোনের Venue: GOVT. ALIA MADRASAH, DHAKA, কিন্তু সমস্যা হল এটা ঠিক কোন জায়গায় তা জানিনা....গুগলেরে মাধ্যম জানলাম যে এটা পুরাতন ঢাকায়, লালবাগের কাছে...‍কেউ কি সঠিক ঠিকানা‍‍ বলতে ...

নভেম্বর
১৪

অবশেষে চাঁদে পানির সন্ধান মিলেছে

সময় ২০:২৩:২০



"ইয়েস উই ফাউন্ড ওয়াটার" এভাবেই নাসার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এন্থনি কলাপ্রিট (Anthony Colaprete) নানা জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে গত শ্রক্রবার (১৩-১১-২০০৯) জানিয়েছেন চাঁদে পানি পাবার বহুল আকাঙ্খিত খবরটি।

চাঁদে পানির সন্ধান পাবার সাথে সাথে ভবিষ্যতে মানুষের আরেকটি আবাস্থল গড়ে উঠার পরিকল্পনাও শুরু হয়েগেছে। কয়েকদিন আগেও যেটা ভাবাই যেত না আজ সেটা হাতের মুঠোয়।

বিস্তারিত

কি বিচিত্র আমাদের এই ...

নভেম্বর
১৩

আপনি কি মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলেন? তবে আপনার জন্যই এই পরীক্ষা।

সময় ২১:০৫:০৩


এই মাসের ২ তারিখে একটি মেইল পাই, মেইলটি ভয়াবহ রকমের সতর্ক করেছে আমাকে।
মেইলের পুরো মেসেজটি হুবহু বাংলা করে আপনাদের সাথে শেয়ার করছি।

সেখানে একটি পরীক্ষার কথা বলা হয়েছে:

উপকরণ:
#২টি মোবাইল ও একটি ডিম।
#৬৫ মিনিট ২টি মোবাইলের সাথে একটিভ কানেকশন।
নিচের ছবিটির মতকরে:


#এবার ২টি মোবাইলের যে কোন একটি থেকে অপরটিতে কল করুন এবং কমপক্ষে ৬৫ মিনিট অপেক্ষা করুন।
# প্রথম ১৫মিনিটে কোন পরিবর্তন পরিলক্ষিত হবে না।
# ২৫ মিনিটের মাথায় ডিমটি আস্তে আস্তে গরম হতে শুরু করবে।
# ৪৫ মিনিট পর ডিমটি গরম হবে এবং
# ৬৫ মিনিট পর ডিমটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে।


পরিশেষে (দৃষ্টি আকর্ষণ):
মোবাইলের ইমিডিয়েট রেডিয়েশন পাওয়ার যদি ডিমের প্রোটিনকে পরিবর্তন (ডিম থেকে সিদ্ধ ডিম) করতে পারে, তাহলে এবার ভাবুনতো এটি আপনার ব্রেইনের প্রোটিন অংশকে কি ক্ষতি করতে পারে? আপনি যখন দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলেন???

আমি যদিও বিষয়টি পুরোপুরি পরীক্ষা করে দেখিনি তারপরও বিষয়টি আমাকে সাবধান করেছে।
আপনি কি এই বিষয়টিকে সত্য বলে মনে ...

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫