ডিসেম্বর
২২

তুষার ঝড়, বিপর্যস্হ জনপদ

সময় ০৯:২৭:১১


টরন্টো'তে তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্হ। শুক্রবার একচোট হয়ে গেলো, দ্বিতীয় দফা হলো শনিবার রাতে। প্রতিবারে ১৫~২০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। ক্রিসমাসের আগে শুক্রবার স্কুলগুলোতে শেষ দিনের ক্লাস হলো। আগের দিন স্কুলে বলে দেওয়া হয়েছিলো যে, যদিও শুক্রবার তুষার-ঝড় হবে তবুও সবাইকে স্কুলে আসতে হবে। বাচ্চা'টাকে স্কুল থেকে আনতে গেলাম বেলা সোয়া তিনটায়। যা রাস্তার অবস্হা, বর্ষাকালের ঢাকা শহরের কথা মনে পড়ে যায়। বরফে গাড়ি আটকে আছে, কোথাও লোকজন ঠেলছে, কোথাও বেলচা নিয়ে গাড়ী'র চাকা'র তলা থেকে বরফ সরাচ্ছে!
আজ রবিবারে সকালে যদিও বরফ পড়া থেমেছে, তবুও চারিদিকে সব সাদা হয়ে আছে। একান্ত প্রয়োজন না থাকলে ঘর থেকে বের হতে চায় না কেউ। মূল রাস্তাগুলো ছাড়া বাকীগুলো এখনো পরিষ্কার করা হয়নি। যে রাস্তাগুলো পরিষ্কার করা হয়েছে সেগুলোর দুপাশে বরফ উঁচু স্তুপ হয়ে রয়েছে। এখন রবিবার রাত ১০টা, এই মূহুর্তে তাপমাত্রা -১৩ ডিগ্রী সেলসিয়াস ও উইন্ড চীল সহ -২১ ডিগ্রী।
বরফ পড়া শুনতে মজার হলেও, যারা ভুক্তভোগী তারা কিন্তু মোটেই বরফ পড়া পছন্দ করেন না। সবচেয়ে মজার হলো, যখন চারিদিকে বরফ ছেয়ে থাকে তখন রাতের বেলা পুর্নিমা রাতের মত ...

  • ৫টি মন্তব্য

ডিসেম্বর
০৩

সেক্টর কমান্ডারস' ফোরাম বনাম যুদ্ধাপরাধী

সময় ০৭:৩৪:৫৪

হঠাত্‌ করেই যেন 'সেক্টর কমান্ডারস ফোরাম'এর নড়াচড়া বেড়ে গিয়াছিলো। এর চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল (অব এ কে খোন্দকার। মাস দুয়েক আগে তারা যুদ্ধাপরাধী'দের একটি তালিকাও প্রকাশ করলেন। বিভিন্ন সভা সমাবেশে তারা বক্তব্য রাখলেন যে, যুদ্ধাপরাধী'দের ভোট দেওয়া যাবে না আর তালিকাভুক্ত'দের প্রার্থী করা হলে প্রতিহত করার জন্য দেশবাশীর প্রতি আহ্বানও জানালেন।
ভোটের হাওয়ায় ছেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ালেন পাবনা-২ এলাকা থেকে। এদিকে পিরোজপুর-৩ থেকে মহাজোটের প্রার্থী হয়ে দাঁড়ালেন জনাব আবদুল জব্বার, যিনি খোন্দকার সাহেবের ঘোষিত যুদ্ধাপরাধী'দের তালিকায় রয়েছেন ৪১ নম্বরে।

এখন সেক্টর কমান্ডার্স ফোরাম বা খন্দকার সাহেবের সুর কি পাল্টে যাবে? নাকি তারা জব্বার সাহেব'কে প্রতিহত করবেন? অথবা, যেহেতু জব্বার সাহেব মহাজোটের প্রার্থী তাই এখন উনি আর যুদ্ধাপরাধী নন!
পুরো সংবাদ পড়ুন নীচের ওয়েব সাইটে:

  • ৩টি মন্তব্য

নভেম্বর
২৫

পাঁচ বছরে বোরখা বিক্রী বেড়েছে ৫ গুন

সময় ০৩:১১:০৯

ঘত ৫ বছরে বোরখ বিক্রী বেড়েছে ৫ গুন। জয় ও সিওভাক্কো'র গবেষনি সম্পর্কে পড়ুন:

  • ২২টি মন্তব্য

নভেম্বর
১৭

মরুভূমি'র বো্যিং!

সময় ২০:৫৯:৩১


...

  • ৫টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫