বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মার্কা নয়,আসুন ব্যাক্তি দেখে ভোট দেই

উপরের শিরোনাম দেখে হয়তো ব্লগারবৃন্দ আমার উপর ব্যাপক বিরক্ত হতে পারেন,ভাবতে পারেন ব্যাটা,তা কি আর জানিনা?এতদিন ধরেতো এগুলো নিয়েই ব্লগে দিন গুজরান করছি!অধৈর্য হবেন না,বাঙ্গালীতো আমরা তাই একটু ভয় পাই!দুই দলের সমালোচনায় চায়ের কাপে ঝড় তুলি,রাজনীতির নিন্দায় গোধ্ঠীসুখ অনুভব করি,কিন্তু ভোটের দিন ভোটটা দেই ঠিকই হয় নৌকায় নচেৎ ধানের শীষে!আর যদি হই কট্টরপন্থী তাহলেতো সোনায় সোহাগা,দাড়িপাল্লা ছাড়া কথাই নাই!তারপরও এবারের নির্বাচনটা মনে হচ্ছে একটু ভিন্নধর্মী হবে।প্রতিটি দলের প্রতিটি প্রার্থীই যে খারাপ তা কিন্তু নয়,গোবরেও যে পদ্মফুল ফোটে!যাই হোক,আমার লেখার মুল বিষয় এটা নয়।আমি শুধু বলতে চাই আমরা বিএনপি-আওয়ামী লীগ যাই করিনা কেন,অন্তত এবার আর মার্কার দিকে না তাকাই,প্রার্থীদের ব্যাক্তিগত যোগ্যতাকে মূল্যায়ন করি,ভেবে দেখি ইনি আমার সাংসদ হলে কেমন হবে?এরপর বুঝে শুনে ভোটাধিকার প্রয়োগ করি.আর সবাইকে আমার একেবারে অযোগ্য মনে হলে না ভোটতো আছেই!তবে না ভোটের যথাযথ প্রয়োগের ব্যাপারটা আমাদেরকেই দেখতে হবে।সবাইকে একই বিষয় নিয়ে বিরক্ত করার জন্য আবারো ক্ষমাপ্রার্থী।ধন্যবাদ।ও ভালো কথা আমার এই লেখা জামাতে ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
১৬ টি মন্তব্য
ajobdhaka আজব ঢাকা২৬ ডিসেম্বর ২০০৮, ০১:১৩
ভালো লিখছেন................

নির্বাচনের আগে এমন পোষ্ট দরকারী...............
mamunmustafabonnie মামুন মোসটাফা২৬ ডিসেম্বর ২০০৮, ০১:৪৪
ধন্যবাদ আজব ভাই
bluemoon স‍‍নি২৬ ডিসেম্বর ২০০৮, ০১:২০
আপনার বিষয়বস্তুর সঙ্গে একমত।
mamunmustafabonnie মামুন মোসটাফা২৬ ডিসেম্বর ২০০৮, ০১:৪৩
ধন্যবাদ
godhulirsurjo গোধুলীর সুর্য২৬ ডিসেম্বর ২০০৮, ০১:২২
প্রার্থী পাব কই? আমি তো না ভোট দিব
mamunmustafabonnie মামুন মোসটাফা২৬ ডিসেম্বর ২০০৮, ০১:৩৯
আপনার দৃষ্টিতে একেবারেই অযোগ্য মনে হলে অবশ্যই না ভোট দেবেন
atiqur_rahman আতিকুর রহমান২৬ ডিসেম্বর ২০০৮, ০৮:৩৯
বাজার থেকে সামর্থ্য অনুযায়ী একজন ভালো প্রার্থী বাছাই করুন। খুব বেশি খুঁতখুতেঁ হলে প্রার্থী তৈরীও করে নিতে পারেন- অবশ্য উৎসবের এত নিকটে এখন আর সেই সুযোগ নেই।
earthfire লোকমান২৬ ডিসেম্বর ২০০৮, ০১:২৬
এখন সতর্ক করাই হচ্ছে আপনার আমার কর্তব্য ,কেননা কোন অসাধু নির্বাচিত হলে সাধু জীবনেও হবেনা।দেশকে আল্লাহ রক্ষা করুন।
mamunmustafabonnie মামুন মোসটাফা২৬ ডিসেম্বর ২০০৮, ০১:৪১
আমীন
mamunmustafabonnie মামুন মোসটাফা২৬ ডিসেম্বর ২০০৮, ০১:৪২
ধন্যবাদ
sadid_hasan না বলা কথা২৬ ডিসেম্বর ২০০৮, ০২:০৮
মামুন ভাই, আমিও একমত আপনার সাথে। ধন্যবাদ।
mamunmustafabonnie মামুন মোসটাফা২৬ ডিসেম্বর ২০০৮, ০২:১৫
ভালো থাকবেন
yahyafazal ইয়াহইয়া ফজল২৬ ডিসেম্বর ২০০৮, ০২:২৮
এই হেডিংটার মানে যদি সবাই ঠিকঠাক বুঝতো তাইলে দেশের আজ এই অবস্থা হতো না।
mamunmustafabonnie মামুন মোসটাফা২৬ ডিসেম্বর ২০০৮, ০২:৪১
ঠিক বলেছেন ফজল ভাই,এই বোঝানোর কাজটা আমাদেরকেই করতে হবে।কি বলেন?
kamaluddin কামাল উদ্দিন২৬ ডিসেম্বর ২০০৮, ০৭:৫৯
আমার ভোট আমি দিব, মার্কা নয় ব্যাক্তি দেখে ছিব
atiqur_rahman আতিকুর রহমান২৬ ডিসেম্বর ২০০৮, ০৮:৩৬
ব্যাক্তি খুবই গুরুত্বপূর্ন। ধন্যবাদ।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment