আর পারলাম ন!!!
সময় ১৬:২২:৩৭
ভেবেছিলাম একেবারে পরীক্ষা শেষ হলে ব্লগে আসব কিন্তু তা আর হলনা!কাল থেকে যা শুরু হয়েছে তাতে আর চুপ থাকা সম্ভব হল না।গতকাল অল্পের জন্য আমার ভাই বেঁচে গিয়েছেন!ও আর্মি থেকে প্রেষনে বিডিআর এ ছিল।একটা ব্যাপার লক্ষ্য করার মত, এইভাবে পাইকেরী হারে হত্যাকান্ড সর্মথন না করলেও ও বললো জওয়ানদের দাবী একেবারে অন্যায্য নয়।আসলেই ভেতরে ভেতরে বহুদিন ধরেই চাপা অসন্তোষ বিরাজ করছিল জওয়ানদের মনে,গতকালের ঘটনা তারই বহিঃপ্রকাশ!যদিও তা ছিল নির্মম।একটি বিষয় খেয়াল করছি,এই ঘটনা নিয়ে অনেকেই বিডিআর-আর্মির পক্ষে-বিপক্ষে অনেক কিছু বলছেন সেটা ঠিক আছে কিনতু উত্তেজনার বশবর্তী হয়ে আমরা যেন বেফাঁস কোন কিছু না বলি।দয়া করে মনগড়া কিছু বলবেন না,কোন তথ্য দিলে সূত্রসহ উল্লেখ করুন।ধন্যবাদ, আল্লাহ আমাদের সহায় হোন!দেশ এই বিপদ থেকে রক্ষা ...



Phonetic