শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

পুরোপুরি কষ্টের নিয়ন্ত্রনে...

আমার মনে হয় মস্তিষ্ক বিভ্রম ঘটেছে...
পা দুটোর ভেতর দিয়ে যে সিগনাল চ্যানেল নেমে গেছে
সেখানে বার্তা সম্পাদনা হচ্ছেনা ঠিকমত...
না হলে অজান্তেই হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে গোড়ালিতে
চিনচিনে ব্যাথা অনুভূত হলো
সেখানে আজ আসার কোন কথাই ছিলনা...
তবুও সেখানেই হাজির অজান্তে...
দৃষ্টি আবছা আঁধার ফুঁড়ে খুড়ে ফেলে তবুও নিরেট অয়োময়
আড়াল করে রাখে তাকে যার জন্য এই সিগন্যালে অনিয়ম
যার জন্য পাদুটোকে মস্তিষ্কের জটলাতান্ত্রিক সিদ্ধান্তহীনতায়
হাবুডুবু খেয়ে থেমে যেতে হয়নি
বৃষ্টি ভেজা কাকের মত নীরবে কম্পনে ভীষণ;
সেই তার অন্তরীক্ষ প্রকট হলোগ্রাফিক টানে পাদুটো
ঠিক টেনে টেনে নিযে হাজির এই বিভ্রমমাঝে পড়ন্ত মস্তিষ্কসহ
আমার দেহাটুকু যেখানে লোমের চেয়ে কষ্টের বৃদ্ধিহার বেশী।
আমার মনে হয় মস্তিষ্ক বিভ্রম ঘটেনি ঠিক
হয়তো আমার সবগুলো নার্ভের সিগন্যাল বাইপাস
করে নিজের শক্তি বাড়িয়ে চলেছে কষ্টগুলো আমার,
আসলে আমার মস্কিষ্কেরই আর প্রয়োজন নেই
আমি এখন পুরোপুরি কষ্টের নিয়ন্ত্রনে নিয়তিহীন।

১৩/১/২০০৯
১০ টি মন্তব্য
tahmid1971 এস এম তাহমিদুর রহমান১৩ জানুয়ারি ২০০৯, ১০:৫৬
ভাল লাগল। আরো ভাল হতে পারত।
mamunmaziz মামুন ম. আজিজ১৩ জানুয়ারি ২০০৯, ১১:২৬
ভালর শেষ নেই েয
tahmid1971 এস এম তাহমিদুর রহমান১৩ জানুয়ারি ২০০৯, ১১:৫৩
হুম। আমি এই উত্তরটাই আশা করছিলাম
resaat রিসাত১৩ জানুয়ারি ২০০৯, ১১:২১
আসলে আমার মস্কিষ্কেরই আর প্রয়োজন নেই
আমি এখন পুরোপুরি কষ্টের নিয়ন্ত্রনে নিয়তিহীন।

কী যে ভালো লাগলো বুঝাতে পারবো না
mamunmaziz মামুন ম. আজিজ১৪ জানুয়ারি ২০০৯, ১১:০৭
এত ভাল
shelyrahman শেলী রহমান১৪ জানুয়ারি ২০০৯, ১২:১৭
অনেক ভাল লাগল
আপনার অনুভুতি গুলি!!!
mamunmaziz মামুন ম. আজিজ১৪ জানুয়ারি ২০০৯, ১১:১০
ধন্যবাদ
biponnobismoy বিপন্ন-বিস্ময়১৫ জানুয়ারি ২০০৯, ১০:৩৫
আর কবিতা খানি!!!
laboni আইরিন সুলতানা১৫ জানুয়ারি ২০০৯, ১০:৩৩
মনে হচ্ছে অনেক অপ্রয়োজনীয় জিনিস বহন করে চলেছে মানুষ....মস্তিস্ক, হৃদয় ....এগুলোর দরকার নেই ...

লেখায় কষ্টের কথা বলা হলেও বিগলিত অশ্রু সজল কষ্ট নেই...এক ধরনের নির্লিপ্ততায় সামান্য ক্ষোভ আছে ...
laboni আইরিন সুলতানা১৫ জানুয়ারি ২০০৯, ১০:৩৪
তথাপি'র প্রচ্ছদ তো ভালই লাগছে দেখি ... অটোগ্রাফ প্র্যাকটিস করছো তো ?

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment