দেখেন তো কিছু হইলো কি না : বইয়ের ব্লার্ব বা ফ্ল্যাপ
বলতে গেলে কিছুটা গোপনে এই উপন্যাস লিখেছি। উপন্যাস লিখছি, বললেও বন্ধুদের কিছুতেই বলিনি- উপন্যাসটা কী নিয়ে। জিজ্ঞেস করলেই বলেছি, বইটা সম্পর্ক নিয়ে। কীসের সম্পর্ক? মানুষে মানুষে সম্পর্ক। এ তো খুব পুরনো জিনিশ। এ নিয়ে লেখা সহজ, আবার এটি সবচেয়ে আকর্ষণীয় বিষয়ও বটে। কারণ সম্পর্কের সকল রহস্য এখনও মানুষ ভেদ করতে পারেনি। শহরবাসী মধ্যবিত্তের সম্পর্ক বিষয়ক যোগাযোগ জটিলতা আমার প্রিয় বিষয়। এই নিয়ে লিখতে গিয়ে উপন্যাসে ফেসবুক ঢুকে পড়েছে। লক্ষ করলাম, শেষ পর্যন্ত ফেসবুক একটা বড় চরিত্র হয়ে এক জটাজালে উপন্যাসটাকে বেঁধে ফেললো। আমার কিছু করার থাকলো না। আমরা যারা ফেসবুকের বাসিন্দা তারা খুব ভাল করেই জানি- কত উপন্যাসের মধ্য দিয়ে যেতে হয় এই সামাজিক নেটওয়ার্কে। এখানে যে কত সম্পর্ক আর কত তার মাত্রা ! সে সব থেকে অল্প কিছু ব্যাপার নিয়ে কল্পনাকে গতি দেবার চেষ্টা করতে গিয়ে ধীরে ধীরে এই সামান্য উপন্যাস লেখা হলো। ভেবেছিলাম উপন্যাসের নাম দেবো 'লিভিং ফেসবুক'। ভাবতে ভাবতেই বাতিল হয়ে গেল নামটা। পরে ভাবলাম নাম দেই 'জীবনযাপন ফেসবুক'। সেটাও বাদ গেল। শেষ পর্যন্ত 'ফেস বাই ফেস' নামটা দিলাম। আমরা যখন বই পড়ি তখন পেজ বাই পেজ পড়ি। আর যখন ফেসবুক পড়ি তখন ফেস বাই ফেস পড়ি। বাংলায় এর মানে হবে মুখের পর মুখ; পাতার পর পাতা যেমন।
লেখক মাহবুব মোর্শেদ
- মাহবুব মোর্শেদ -এর ব্লগ
- ২২ টি মন্তব্য
- ২১ জানুয়ারি ২০১০, ০১:২১
- বিবিধ
প্রিন্ট করুন
- ২২ টি মন্তব্য
-
আ,শ,ম,এরশাদ২১ জানুয়ারি ২০১০, ০১:৫১
প্রথম শব্দটাতে কিছু চমক বা আলো দেয়া যেতে পারে --
আমার আইডিয়াটা এরকম---
ফেসবুকে এখন অনায়াসে ঢুকে পড়ে শহরবাসী মধ্যবিত্তের সম্পর্ক বিষয়ক যত যোগাযোগ জটিলতা। আমার প্রিয় বিষয় সম্পর্ক এবং সম্পর্কের যত ভেদ। তাই মানুষে মানুষে সম্পর্কের জটাজাল নিয়ে লিখিত উপন্যাস ও ঢুকে যায় হালের ফেসবুকে, ফেসবুক ও হয়ে যায় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। সম্পর্ক পুরনো জিনিস- জানা কথা কিন্তু তার আমুল রহস্য ভেদী অভিযান কি এখনো সফল? আর তারই স্বরুপ সন্ধানে গোপনে গোপনে লিখে ফেলি একটা উপন্যাস-------- -
দেবদাস২১ জানুয়ারি ২০১০, ০১:৫৬
আসছে বইমেলায় বিভিন্ন লেখকের অনেকগুলো বই সৌজন্যকপি হিসেবে পাব, ভাবতেই মনটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে।
-
দেবদাস২১ জানুয়ারি ২০১০, ০২:১২
প্রত্যেক ব্লগারকে একাধিক কপি ফ্রী না দিলে বই বিক্রি হওয়ার সম্ভাবনা অতি নগন্য।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক