শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

সালাতের আহকাম ও পদ্ধতি (৫)

সালাতের ওয়াজিবসমূহ
সালাতের ওয়ািজব নয়টি
১. তাকবীরে এহরাম ছাড়া অন্যান্য তাকবীর বলা।
২. রুকুতে سبحان ربي العظيم বলা।
৩. ইমাম ও মুনফারেদ (একা সালাত আদায়কারী) এর জন্য রুকু হতে উঠার সময় سمع الله لمن حمده বলা।
৪. ইমাম মুক্তাদি ও একা সালাত আদায়কারীর জন্য ربنا ولك الحمد বলা।
৫. সেজদায়سبحان ربي الأعلى বলা।
৬. দুই সেজদার মাঝে رب اغفرلي বলা।
৭. প্রথম বৈঠক।
৮. প্রথম বৈঠকে তাশাহুদ পড়া।
৯. শেষ বৈঠকে দুরুদ শরীফ পড়া।

রুকন ও ওয়াজিবের মধ্যে প্রার্থক্য
রুকন আদায় না করলে সালাত হয় না। যদি কোন মুসাল্লি ইচ্ছা করে কোন রুকন ছাড়ে তবে তার সালাত বাতিল হয়ে যায়, আর অনিচ্ছায় ছাড়লে তা স্মরণ করার পর আদায় করতে হবে এবং সালাতের বাকী কার্যাদি সম্পন্ন করে সেজদা সাহু করবে। আর যদি মুসল্লি ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয়, তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলে ছেড়ে দেয় সেজদা সাহুর মাধ্যমে তি পুরণ দিবে।

সালাতের সুন্নাতসমূহ
সালাতের ওয়াজিব ও আরকান ছাড়া বাকী অন্যান্য র্কাযাবলী সুন্নাতের অর্ন্তভুক্ত।
সুন্নাত দুই প্রকার :
এক : কথ্য সুন্নাত
যেমন, সালাত শুরুর দু‘আ বা সানা পড়া
আমীন বলা। সকল সালাতে প্রথম দুই রাকা‘আতে সুরা ফাতেহার পর কুরআনের যে কোন স্থান হতে তিলাওয়াত করা, সালাতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা, বিশেষ করে সেজদায় বেশী বেশী করে দু‘আ করা এবং শেষ বৈঠকে বেশী বেশী করে প্রার্থনা করা।
মাগরিব, এশার প্রথম দুই রাকা‘আত ফরযে আর জুম‘আ ও ঈদের সালাতে ইমামের জন্য ক্বিরাত উচ্চস্বরে পড়া আর মুক্তাদির জন্য সব সময় ক্বিরাত নিম্নস্বরে পড়া।


দ্বিতীয় প্রকার সুন্নাত
অঙ্গ প্রত্যঙ্গের কার্যাদি
১-তাকবীরে তাহরীমার সময় দুই হাত কাঁধ বরাবর উঠানো। এছাড়া রুকুতে যাওয়া, রুকু হতে উঠা এবং প্রথম তাশাহুদের পর তৃতীয় রাকা‘আতের জন্য উঠার সময় দু‘হাত উঠানো।
২-দাঁড়ানো অবস্থায় ডান হাতকে বাম হাতের পিঠের উপর মিলিয়ে রাখা।
৩-সেজদার জায়গায় দৃষ্টি রাখা।
৪-রুকুতে দুই কব্জিকে দুই হাঁটুর উপর রাখা।
৫-সেজদার সময় প্রথমে দুই হাঁটু, তারপর দুই হাত, তারপর চেহারা মাটিতে রাখা।
৬-দুই সেজদার মাঝে প্রথম তাশাহুদ ও শেষ তাশাহুদে বসা অবস্থায় দুই হাতকে দুই উরুর উপর রাখা।
৭-বৃদ্ধা আঙ্গুল ও মধ্যমা দ্বারা বৃত্ত বানানো এবং তাশাহুদে দু‘আর সময় আঙ্গুল দ্বারা ইশারা করা।
৮-প্রথম সালামে ডান দিক আর দ্বিতীয় সালামে বাম দিক মাথা ঘুরানো।
৯- প্রথম রাকা‘আত ও তৃতীয় রাকা‘আত শেষ করার পর বিশ্রাম নেয়ার জন্য বসা।


মূল : গবেষণা পরিষদ, আল-মুনতাদা আল-ইসলামী
অনুবাদ : জাকেরুল্লাহ আবুল খায়ের
সম্পাদনা : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়া, রিয়াদ
৬ টি মন্তব্য
chinta ‍িচন্তা০৭ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০৯
ভাই আরবী জের জবর পেশ ছাড়া বুঝি নাতো ......... এগুলোর ব্যাবহার চাই
lovelu1977 সাইক্লোন০৭ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৩৫
জের জবর পেশ ছাড়া তো আমাদের বোঝার কথাও না
boipagol বই পাগল০৭ ফেব্রুয়ারি ২০১০, ১০:২৯
প্রয়োজনীয় পোস্ট।
নামাজ পড়ার সময় অভ্যাস বশত এগুলো মেনে চলি। কিন্তু বলতে বললে একাধারে বলতে গেলে থতমত খেয়ে যাই।
সাইক্লোন ভাই ধন্যবাদ।
lovelu1977 সাইক্লোন০৭ ফেব্রুয়ারি ২০১০, ১০:৩৪
ধন্যবাদ ভাইয়া
কেমন আছেন ....?
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৭ ফেব্রুয়ারি ২০১০, ১২:৫৮
ধন্যবাদ সাইক্লোন ভাই।
চলুক ক্রমশ।
lovelu1977 সাইক্লোন০৭ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০৯
ধন্যবাদ সাইদ ভাই

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment