শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

সালাতের আহকাম ও পদ্ধতি (২)

সালাতের শর্তাবলি
সালাতের শর্ত নয়টি :


ছয় : সতর ঢাকা :

পুরুষের সতর নাভি হতে হাটুর নীচ পর্যন্ত।
আর মেয়েদের েেত্র শুধু চেহারা ও দু-হাতের কবজি ছাড়া সবই সতর। তবে অপরিচিত লোকের সামনে পড়লে চেহারা ও হাতের কবজিও ঢেকে রাখতে হবে।
আল্লহ বলেন :
يَا بَنِي آَدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ. (الأعراف:৩১)
‘হে আদম সন্তান ! তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের পোশাক-পরিচ্ছেদ গ্রহণ কর কর।’ (আ’রাফ:৩১)

সাত : সময় হওয়া:

দিবারাত্রের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাতের সময় নির্ধারিত আছে। এবং সময়ের শুরু আছে এবং শেষও আছে।
সময়ের বিস্তারিত আলোচনা নিম্নরূপ :
ফযরের সালাতের সময় : সুবহে সাদেক হতে সূর্যোদয় পর্যন্ত।
যোহরের ওয়াক্ত : সূর্য পশ্চিম আকাশে ঢলা থেকে আরম্ভ করে প্রতিটি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত।
আছরের সালাতের সময় : প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া থেকে আরম্ভ করে দ্বিগুণ হওয়া পর্যন্ত।
মাগরিবের সময় : সূর্যাস্ত থেকে আরম্ভ করে পশ্চিম আকাশের লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত।
এশার সালাতের সময় : লালিমা অদৃশ্য হওয়ার পর অর্ধরাত্রি পর্যন্ত।
ওয়াক্ত শর্ত হওয়ার প্রমাণ, আল্লাহ বলেন :
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا. (النساء:১০৩)
‘নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত’।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নির্ধারিত সময়ে সালাত আদায় করার প্রমাণ : হাদিসে এসেছে -
حديث جبريل أنه أم النبي صلي الله عليه وسلم يوماً في أول وقت كل صلاة ويوماً في آخروقت كل صلاة ثم قال (يا محمد الصلاة بين هذين الوقتين ). )رواه مسلم:৯৭১)
জিব্রাঈল আঃ-এর হাদীস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে প্রথম দিন সালাত পড়ান প্রত্যেক সালাতের শুরু ওয়াক্তে আর পরের দিন সালাত পড়ান প্রত্যেক সালাতের শেষ ওয়াক্তে।
তারপর তিনি বলেন : হে মুহাম্মদ ! এ সময়ের মধ্যবর্তী সময়ই হল সালাতের সময়। (মুসলিম:৯৭১)


আট : কিবলামুখী হওয়া :

ক্বিবলা বা কাবা শরীফকে সামনে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা একজন নামাযির উপর ওয়াজিব। কাবা শরীফ যদি সরাসরি সামনে হয় তবে তাকে অবশ্যই পুরো শরীর দ্বারা কিবলা-মুখ হতে হবে। আর যদি দূরে হয় তবে ক্বিবলার দিককে সামনে রাখা তার উপর ওয়াজিব। বিভিন্নভাবেই ক্বিবলা চেনা যেতে পারে।
ক্স সূর্য উদয় হওয়ার দিক।
ক্স রাত্রের বেলা সূর্য অস্ত যাওয়ার দিক। রাত্রে ধ্রুবতারা দ্বারা, মসজিদের মেহরাব, কম্পাস দ্বারা অথবা কাউকে জিজ্ঞাসা করার দ্বারা। ক্বিবলা নির্ধারণের চেষ্টা করা নামাযির উপর ওয়াজিব।
আল্লাহ তা‘আলা বলেন :
قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ. (البقرة:১৪৪)
‘নিশ্চয় আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন করছি। তাই আমি তোমাকে ঐ ক্বিবলামুখীই করব যা তুমি কামনা করছ। অতএব তুমি মাসজিদুল হারামের দিকে তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও। এবং তোমরা যেখানেই আছ তোমাদের মুখ সে দিকেই প্রত্যাবর্তিত কর।’

নয় : নিয়্যত:

নিয়ত হল, কোন কাজ করার উদ্দেশ্যে দৃঢ় প্রত্যয়ী হওয়া, মুখে কোন কথা না বলা। ফরজ সালাত আদায়ের ইচ্ছা করলে তার মন ও অন্তর উপস্থিত থাকবে।
প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :
إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى ...( رواه البخاري:০১)
‘বান্দার সমস্ত আমল নিয়্যতের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষ তার নিয়্যত অনুসারেই তার বিনিময় পাবে।’ (বুখারী:০১)



মূল : গবেষণা পরিষদ, আল-মুনতাদা আল-ইসলামী
অনুবাদ : জাকেরুল্লাহ আবুল খায়ের
সম্পাদনা : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়া, রিয়াদ
১৬ টি মন্তব্য
rajeen রাজিন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৩৬
আপনার এরকম পোস্ট আমাকে বারবার মুগ্ধ করে ।
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৫
ধন্যবাদ ভাইয়া
rashel79 মোহাম্মদ রাসেল০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৩
ফেভারিটে নিলাম।
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৫
অশেষ ধন্যবাদ
tush তুস০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৫৯
ধন্যবাদ
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৫৮
ধন্যবাদ তুস
chinta ‍িচন্তা০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪৪
ধন্যবাদ, জানানোর জন্য যদিও কিছুটা জানতাম।
একটা প্রশ্ন ... মিথ্যা বললে কি অযু ভেঙে য‍ায় ? জনলে উপকৃত হতাম।
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:০৬
ধন্যবাদ ভাই
মিথ্যা বলাটাই গুনার কাজ
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫০
অনেক বড় কাজ, সওয়াবের কাজ হোল এটা।
শেষের ছবিটা না দিলেই মনে হয় ভালো হোত।

ধন্যবাদ ভাই সাইক্লোন।
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:০৫
ধন্যবাদ ভাই
হ্যা ছবিটা বড় হয়ে গেছে
jaidis জাইদিস০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:১৫
আসসালাম সাইক্লোন ভাই।
কেমন আছেন
এ দাওয়াত গ্রহন করলাম।
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:২১
ওয়ালাইকুম আসসালাম
আলহামদুলিল্লাহ ভালো আছি
ধন্যবাদ
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:২৬
ফেভারিটে নিয়ে রাখছি-- ধন্যবাদ
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩৩
ধন্যবাদ এরশাদ ভাই
cheif চিফ কমান্ড০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩৭
আল্লাহ আমাদের সবাইকে সালাত কায়েম করার তওফীক দিন।
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:৪৮
আমীন

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment