একজন ‘বীরবিক্রম’ কেন এভাবে চলে গেলেন ..?
সময় ১৮:১০:২১

গত বছর ১৬ ই মাচ একটা পোষ্ট দিয়েছিলাম "একজন ‘বীরবিক্রম’ কেন এভাবে বেঁচে থাকবেন? "
আজ আবার পোষ্ট দিচ্ছি "একজন ‘বীরবিক্রম’ কেন এভাবে চলে গেলেন ..? "
কারন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ... বোধ হয এক বুক অভিমান নিয়েই চলে গেলেন ... কারন আমরা যে তার জন্য কিছুই করলাম না ...... অথচ অনেক কিছুই তো করার ছিল........
কয়েকদিন আগে হঠাৎকরে চোখে পড়লো খবরটা ... খবরের পাতার একেবারে শেষের দিকে ছোট্র একটি খবর .. বীর মুক্তিযোদ্ধা ‘বীরবিক্রম’আমীরম্নজ্জামান এর ইন্তেকাল ...
শুধ্রমাত্র রাষ্ট্রীয় মযাদায় দাফন দিয়েই কি একজন মুক্তিযোদ্ধার প্রতি আমাদের দায় আমরা এড়াতে পারবো .....?
বীরবিক্রম আমীরম্নজ্জামান আমাদের গর্ব৷ কিন্তু তিনি জীবন সায়াহ্নে সুচিকিত্সা পাবেন না, রাষ্ট্রের কোনো মনোযোগ পাবেন না এটি অবশ্যই বেদনার৷ মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের গর্ব, গৌরব তাদের অধিকারের প্রতি রাষ্ট্রকে স্বউদ্যোগেই মনোযোগী হওয়াটা বাঞ্ছনীয়৷ প্রধান উপদেষ্টার অফিসকে অনুরোধ করবো ২৫ মে বীরবিক্রম আমীরম্নজ্জামানের পৰে প্রেরিত চিঠির যথাযথ সম্মান জানাতে৷ ...























































Phonetic