লেনিন

ডিসেম্বর
১৬

সবার মতামত আশা করছি

সময় ২০:৩৪:৪৬

সবাই দয়া করে আমার কথাগুলোর প্রতি সমর্থন বা দ্বিমত জানাবেন:
১. কোনোভাবেই সম্মানিত ব্লগারদের সতর্ক না করে ব্যান করা চলবে না। প্রয়োজনে, মেইল বা ফোনে যোগাযোগ করে সতর্ক করা যেতে পারে।
২. যারা পরীক্ষিত ব্লগার তাদের ব্যাপারে উক্ত ১নং এর কোনোক্রমেই ব্যত্যয় করা চলবে না।
৩. কেবলমাত্র যারা scrtip kiddy, cracker, pervert, প্রতারণামূলক বা অকথ্য গালাগাল করতেই ব্লগে আসে তাদের তৎক্ষণাৎ ব্যান করতে হবে। কিন্তু, সম্মানিত ব্লগার আবেগে কখনো গালি ব্যবহার করে ফেললে, তাকে যথাবিহিত সম্মানপূর্বক সতর্ক করতে হবে। এমনকি তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে তা পোস্ট করে সবার মতামত চাইতে হবে। এব্যাপারে আমি আগেও পোস্ট করেছিলাম
৪. ব্লগ সঞ্চালক বা মডারেটরগণ প্রায়ই ব্লগারদের দৃষ্টিকটূভাবে সতর্ক করে থাকেন। অনেক সময় দেখা যায় প্রযুক্তি জ্ঞান নেই এমন ব্লগার এবং ব্লগ-সঞ্চালকের তা অনুধাবন করার ক্ষমতা না থাকাতেই ভুল সংঘটিত হয়েছে।
৫. হিজিবিজি লেখা, আজে-বাজে ছবি বা অনর্থক পোস্ট যা অনেক সময় নতুন ব্লগার করে থাকে, সেসব প্রথম পাতায় দেয়া যাবেনা।
৬. মেসেজ বক্সে অনেক মেসেজ 'পঠিত' করা যায়না বা ...

ডিসেম্বর
১৬

ব্লগ সঞ্চালক ও সবার দৃষ্টি আকর্ষণ

সময় ১৬:২০:০১

কান্তা বলেছেন ২০০৮/১২/১৬ ১৫:৪০:৩১


আমি ও পাশে আছি

ছবিটি http://dhaka69.blogspot.com/ এই সাইটের প্রচারের জন্য। ছবিটি যাদের ব্লগে আছে মুছে ফেলুন, ছবিটি যার তিনি ব্লগে দেননি! ব্লগ সঞ্চালককে অনুরোধ করবো ব্যান করে দিতে।

এবার আরেকটি

রাহুল বলেছেন ২০০৮/১২/১৬ ০০:৫২:২৮
রাজাকারের তালিকা দিলাম আসলোনা।পড়ে নেবেন।
http://prothom-aloblog.com/users/base/rrahul178/56
উত্তর দিন
প্রতিবাদী কন্ঠ বলেছেন ২০০৮/১২/১৬ ০২:০০:০৪
এখানে তো আপনার বা.........র নাম দেখতাছিনা
এটা কেমন হলো বলুন তো???
http://prothom-aloblog.com/users/base/linafardows/31 এই পোস্টটিতে আছে এই নব্য রাজাকারের কমেন্ট। অবিলম্বে ব্যান করা হোক একে

××× প্রথম পাতায় কান্তা এবং লুবানা৮৭ এর বিজ্ঞাপন আছে! ব্যান করা হোক! অবিলম্বে!

ব্যান করা এ জাতীয় PERVERT সকল প্রোফাইলের সব বিজ্ঞাপন ও কমেন্ট মুছে ফেলা ...

ডিসেম্বর
১৬

আমি, আমরা ও আমারদেশ

সময় ০০:৫৭:৪৬

আমি বাংলাদেশ বিজয় বাংলা

কবিতা জানিনা তাই সুন্দর প্রকাশও জানা নেই। কিন্তু কিছু কথা বলতে মন চায় অ-কবিরও
কথা বলবো এ দেশ নিয়ে...
সাইত্রিশটি বছর পরও আমাদের দেশে মুক্তযোদ্ধারা সমাদৃত হলেন না।
রাজাকাররা এখনো বহাল তবিয়তে কেবল নয় প্রচণ্ড প্রতাপশালী।
দেশ আজ রাজনীতিবিদ নামের রাক্ষস-খোক্কসের থাবাবন্দী।
ফেনসিডিল গায়ে-পায়ে বেধে অ্যাম্বুল্যান্সে রোগী সেজে পাচার হয়।
নারী আইনজীবী'র ছিন্নমুণ্ডু প্রকাশ্য রাস্তায় নিয়ে ঘুরে বেড়ায় খুনী।
রাস্তায় ফুটপাথ নেই, নেই হকারদের বসার জায়গাও।
বাস/সিএনজি'র মাইলেজ হিসাব নেই।
নেই কোনো কারণ কেন বাড়ে জিনিষপত্রের দাম।
নেই কোনো কারণ কেন ধরা হলো আবার ছেড়েই দেয়া হলো কুখ্যাত সন্ত্রাসীদের।
কোনো প্রতিক্রিয়া নেই বাউল মূর্তি ভেঙ্গে ফেলার।
মৌলবাদের আছে দাম্ভিক পদচারণা।
নেই কোন সুস্থ সরকার, নেই সুস্থ জনমত।
দুর্নীতিতে শ্রেষ্ঠ জাতির কালিমা দূর করতে আমরা উঠে পড়ে লেগেছি সুন্দরবন আর কক্সবাজারকে প্রাকৃতিক সেরা আশ্চর্য করতে।
দু'একটি অঘটন ছাড়া আমরা ক্রিকেটে আন্তর্জাতিকভাবে এত আড়ম্বর করে খেলার কোনো যোগ্যতা রাখি?
ক্রিকেট খেলে তো ভালোই টাকা পাওয়া যায়, বড়লোকের ...

ডিসেম্বর
১৫

অনলাইন বাংলা অভিধান :: অনেক পিছিয়ে এখনো

সময় ০৪:০৮:০১

বাংলাদেশ বাংলা

English to Bengali Dictionary Logo
bengalinux.org/english-to-bengali-dictionary
অঙ্কুর প্রকল্পের একটি অংশ হিসেবে বাংলা অভিধান করা হয়েছে। অসম্পূর্ণ বা অঙ্কুরেই রয়ে গেছে বলা যায়। তবে শব্দযোগ করার সুবিধা রয়েছে আপনারাও শব্দযোগ করে সমৃদ্ধ করতে পারেন।

ovidhan.org

অনেক বেশি বিজ্ঞাপন পুরো পাতা ভর্তি। রুচিকর কোনো ডিজাইনও করা হয়নি। বিভিন্ন ব্রাউজারে অনেক কিছুই কাজ করেনা। অভিধান ততোটা সমৃদ্ধ নয়, তবে মন্দের ভালো। বাংলা এন্ট্রিগুলো ইউনিকোডে নয়। ছবি রেখে দেয়া আছে। বাংলা থেকে বাংলা অভিধান এর অভাব পূরণ করে না। মূলত সংসদ বাংলা অভিধানের বাংলা থেকে ইংরেজী সংস্করণ। এটি দিয়ে মোটামুটি কাজ চলে।


bangladict.org
সিসটেক ডিজিটালের একটি উদ্যোগ। তেমন কার্যকর নয়, বলা আছে কেবল উইন্ডোজ এবং ইন্টারনেট এক্সপ্লোরারেই ওটি কাজ করে। তবে, এটি একেবারেই বাস্তব কাজের উপযোগী নয়।

Bangla Dictionary

ডিসেম্বর
১৩

তুলে ধরি পৃথিবীর কাছে...

সময় ০৬:৩৬:০৬

বাংলাদেশ ছড়া কবিতা বাংলা

চেয়ে দেখো এদেশেও সেই ছেলে আছে
সর্বদা কীর্তিমান যারা দেশে ও বিদেশে।
ভাষার শহীদ যারা এদেশের সন্তান
বাংলা কথা বলা তাদেরই অবদান।
এদেশেরই ছেলেরা যে করেছে মুক্তিযুদ্ধ
পাক সেনাদের থেকে করেছে অনিরুদ্ধ।
youtube কী জিনিষ তা জানি সব্বাই
jawed তার স্রষ্টা সবারে জানাই
paypal আর ebayতেও আছে অবদান
বাবা তার বাংলাদেশি, মা জার্মান।
আরেক ছেলে ছিলো ক্ষুদে বিস্ময়
মিশো তাহার নাম জানো নিশ্চয়?
নামকরা সোস্যাল সাইট pageflakes আছে,
আল জাবির মিশো এর প্রতিষ্ঠা দিয়াছে।
আরেক পাইওনিয়ার ছিলেন এফ আর খান
শিকাগো, সিয়ার্স টাওয়ার তারই নির্মাণ।
আরো আরো শত শত আছে যে এমন
কথা কম বলে কেবল করেছে সৃজন।
ফাঁকা ফাঁকা বুলি মারে যেসব নেতারা
এসো সব একসাথে করি দেশছাড়া।

[এ ছড়াটি আমার রচিত ২য় ছড়া। প্রথম পোস্ট করেছিলাম আপনাদের সবার জন্য আবার ...

ডিসেম্বর
১৩

লেখার মাঝে লিংক দেবো কী করে

সময় ০৪:৪৪:৪১

টিউটোরিয়াল

এর জন্য যে HTML কোড লিখতে হয় আপনারা এতোদিনে জেনেই গেছেন, খামোকা নানান বুলি আউরে মাথা খারাপ করে দিতে চাইনা। দেখুন নিচের কোডটি।
<a href="লিঙ্ক URL">যা লিঙ্ক করতে চান সেই টেক্সট</a>

এখন ডাবল কোটের মাঝে আপনার ঠিকানা দেবেন। যেমন : www.NiNeL.com
কিন্তু এটাকে অবশ্যই এভাবে লিখতে হবে, http://www.NiNeL.com তা না হলে গন্তব্যে যাবেনা।
আর যেসব লিঙ্ক প্রথম আলো ব্লগের বাইরের সেগুলো লিখতে নিচের মতো করে লিখবেন। তা না হলে এই পেজ'এই ঐ লিঙ্কটি ওপেন হবে(তা নিশ্চয়ই চান না)।

<a href="লিঙ্ক URL" target="_blank">যা লিঙ্ক করতে চান সেই টেক্সট</a>
খেয়াল করুন টার্গেট ব্ল্যাঙ্ক করা, অর্থাৎ নতুন পেজে ওপেন হবে।

আর হ্যাঁ যখন নতুন পোস্টে 'লিংক' নামের বাটনটি প্রেস করেন, তখন <?=$lang->url;?> লেখা একটি বক্স দেখায়। ঐ লেখাটি মুছে আপনার কাঙ্ক্ষিত লিংকটি পেস্ট করুন ওখানে। <a href='আপনার পেস্ট করা লিঙ্ক' target='_blank'></a> এভাবে দেখাবে।

  খুবই জরুরী কথা!

যদি <a href='আপনার পেস্ট করা লিঙ্ক' target='_blank'></a> এভাবেই রেখে দেন তাহলে কিন্তু লিঙ্ক দেয়া হলেও পোস্টে কিছুই দেখাবে না!

ডিসেম্বর
১২

ছ-শব্দী : পাল্টা চ্যালেঞ্জের প্রত্যুত্তর

সময় ১৫:৩১:৩২

ফান ছড়া কবিতা

আমিও আর 'আমি ও' এক যে নয়
ব্যাকরণ দেখতে তব শিঘ্র আজ্ঞা হয়।
যা লিখছো তা কখনো কবিতা নয়।
ছন্দ মিলানো একে ছড়াই যে কয়।
হেমিংওয়ের যে ছ-শব্দী? গল্প নয় কবিতা।
মুজিবদা লিখেছিলন আবার পড়ে আসুন তা।

[ছড়াটি পড়ার আগে আগের ছড়াটিও পড়ুন দয়া ...

ডিসেম্বর
১২

ছ-শব্দী ছড়া : একটি চ্যালেঞ্জের উত্তর

সময় ১৫:০৫:০৭

ফান ছড়া কবিতা

বড় চ্যালেঞ্জ দিলেন আপনি স্বঘোষিত পাগল,
ছয় শব্দে আয়াসসাধ্য ছন্দের এই আদল
ভালো আপনার নিরীক্ষা ছ-শব্দী ছড়া নিয়ে
আমিও তবে চেষ্টা করি ছ-শব্দী দিয়ে।
তেমন কঠিন নয় এই ছ-শব্দী ছড়া
ছন্দ শব্দ গেঁথে দিলেই অনায়াসে গড়া।

[ছড়াটি লিখলাম জাকারিয়া ভাইয়ের ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে। ছড়া নিয়ে আমার গবেষণা অবশ্য ৩/৪দিনের, বলা যায় প্রথম আলো ব্লগের উপন্যাসের মহড়া শেষ হবার পর। তাই, ভুল-চুক হলে ক্ষমার চোখে দেখবেন সবাই। ...

  • ২৩টি মন্তব্য

ডিসেম্বর
১০

ছড়া : ঈদের ধারাবাহিক

সময় ২০:০৩:২৯

ছড়া কবিতা বাংলা

এইখানে যা লেখা হবে
সবকিছুতেই ছন্দ রবে
তবে চলো ছড়া লিখি
জানি তুমিও পারবে ঠিকই
আজ কী কী করলে বলো
কী কী আজ খাওয়া হলো?
সব কিছুই বলবে হেথায়
মিলতে হবে রেখো মাথায়।
ছড়া ভারী মজার জিনিস
এক দু'লাইনে করো Finish
অল্পতেই বলো বেশি
বেশি বললে হবে Messy
জাপানীজ হাইকু ছড়া
only three lines করা
চলো তবে ছন্দ ধরি
বাংলাকে আয়ত্ত্ব করি!

[ধারাবাহিক ঈদ উপন্যাসটি মাত্র তিনদিনে দ্রুত শেষ হয়ে গেলো। ইচ্ছা থাকা সত্ত্বেও তাতে অংশগ্রহণ করতে পারিনি। উপন্যাস আসলে বেশ বড় ব্যাপার। উপন্যাস এর একটি মানদণ্ড আছে একটি পূর্ণ জীবনকে ফুটিয়ে তোলার চেষ্টা আছে। আমাদের শ্রদ্ধেয়া সাবেরা মুস্তাফা (হারম্যান মেইনারের বাংলা শিক্ষিকা) বলতেন, হূমায়ূন আহমেদ এর উপন্যাসগুলো আসলে বড় গল্প বৈ নয়। আমাদের ব্লগার বন্ধুগণ যা লিখে ফেললেন বারোয়ারীভাবে তা বড়গল্প নাকি উপন্যাস সেই বিতর্কে যাবো না। তারা অহোরাত্র ঈদের ব্যস্ততা কাজের ব্যস্ততার মাঝেও একটি সম্মিলিত প্রয়াস চালিয়েছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।]

আমি এখানে প্রস্তাব করছি, আমরা সবাই মিলে একটি ...

  • ১৫৫টি মন্তব্য

ডিসেম্বর
১০

ছবির যতো সমস্যা! কী করি কীভাবে করি

সময় ১৩:২৫:৫৮

টিউটোরিয়াল

ব্লগার যারা সবাই সব বিষয়ে দক্ষ নন। আর এতো বিষয়ে দক্ষতা তো সবার পক্ষে অর্জন সম্ভবও নয় তাইনা?

সবারই একটি সমস্যায় পড়তে হয় বা হচ্ছে, সেটি হলো ছবি নিয়ে। সমস্যাগুলো একটু বিশ্লষণ করে দেখি:
১/ ছবি আপলোড দিচ্ছেন কিন্তু কী কারণে যেন আপলোড হচ্ছেনা।
২/ ছবির আকার অনেক বড়, ছবি ছোট করবেন কি করে জানেন না।
৩/ পোস্টের মাঝে ছবি দেবেন কী করে?
৪/ পুরানো পোস্টেও তো ছবি দিয়েছিলাম সেটি কী মুছে রিপোস্ট করবো?

   ১ এর উত্তর:

ছবি আপলোড সমস্যার প্রতিকার করতে এ বিষয়গুলো নজর দিতে হবে।
ক. ছবিগুলো যাতে jpg, gif, png এরকম ফরম্যাটের হয়। আপনার পেইন্ট প্রোগ্রাম থেকেও Save As.. মেনু থেকে সেটি করতে পারেন।
খ. ছবির নামের মাঝে যেন কোনো স্পেস না থাকে বা কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন(+ - % @ এরকম)। নামটি যাতে অনেক বড় না হয়। প্রয়োজনে আপলোড করার আগে ছবির নাম বদলে দিন, যেমন (image1, image2, mypic1, mypic2 ইত্যাদি)। নাম বদল করার সময় এর এক্সটেনশন আগের মতো রাখবেন (.gif, .jpg, .png)
গ. ছবির আকার অনেক বড় হলে, পেইন্ট প্রোগ্রামে ওপেন করে আকার কমিয়ে দিতে পারেন। সাধারণত, জেপেগ(JPEG) ফরম্যাটের ছবি সবচেয়ে বেশি উপযোগী। তবে পিএনজি(png)ও ...

  • ১৫টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫