শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

হৃদয় ব্যথার কাব্য। a poem of heart-burn. (তিন পর্ব)- এসোনা কাছে..

আমি যদি মরে যায়, এসো না কাছে
কফিনের পরে তুমি, দিওনা হে ফুল।
সমাধির পারে গিয়ে কখনও প্রিয়া
বিরহে মাতম তুলে হয়োনা ব্যাকুল।

ছল করে জল নিয়ে করোনা খেলা
আজীবন করে গেলে শুধুই হেলা।

বিনিদ্র উচ্ছাসে কাঠিয়েছ বেলা
নিবিড় ভালবাসা কি বা প্রয়োজন?
কাছে এসে সুখ চাও বিদায় বেলা
এতখানি অশ্রুর কেন আয়োজন।

যদি মনে পড়ে স্মৃতিগুলো
ক্ষমা করে দিও।
ফুল বলে ভুল করে
কাছে না নিও।।
দু'চোখের কতজল ঝরিয়েছ সখী
তাই আজ মরুভূমে বয়ে যায় নদী।
ভাসিয়ে দাও তাতে তুমি স্মৃতির তরী
ভাসবে তা আজীবন নিরবধি।।
=======================
১১ টি মন্তব্য
ranykolkata রনিকলকাতা০২ নভেম্বর ২০০৯, ১০:১৬
আমার মৃত্যুতেও
ফেলনা দুফোটা
চোখের জলও।
আমি আছি একা
থাকতে চাই একা।


ভাল লাগল নেজাম ভাই।
kutubi নিজাম কুতুবী০২ নভেম্বর ২০০৯, ১১:২৯
আপনি আমৃত্যু থাকবেন
greenbangla মোজাম্মেল কবির০২ নভেম্বর ২০০৯, ১০:২২
ভালো থাকুন।
যত্নশীল হোন।
kutubi নিজাম কুতুবী০২ নভেম্বর ২০০৯, ১১:৩১
ধন্যবাদ
sajalchakraborty হাজারি০২ নভেম্বর ২০০৯, ১০:৪৯
kutubi নিজাম কুতুবী০২ নভেম্বর ২০০৯, ১১:৩১
OK
computer নির্বাসিত নিশাচর০২ নভেম্বর ২০০৯, ১০:৫২
মারহাবা..... মারহাবা........
সুন্দর হৈছে...
kutubi নিজাম কুতুবী০২ নভেম্বর ২০০৯, ১১:৩২
ভালা কবিত
sujanpranto12 সুজন০২ নভেম্বর ২০০৯, ১১:০৯
দারুণণণণণণণণণণণণণসসসসসসসস।
kutubi নিজাম কুতুবী০২ নভেম্বর ২০০৯, ১১:৩৩
ধন্যবাদ।
দেরিতে উত্তর দিলাম
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ০৩ নভেম্বর ২০০৯, ১২:১৪
"দু'চোখের কতজল ঝরিয়েছ সখী
তাই আজ মরুভূমে বয়ে যায় নদী।
ভাসিয়ে দাও তাতে তুমি স্মৃতির তরী
ভাসবে তা আজীবন নিরবধি।।"

শেষের লাইনগুলো দারুণ লাগলো।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment