শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

চাই যৌবনের শেষ সিঁড়ি

শিশুর মত দোলনায় করে
বৃদ্ধ লোকটিকে নিয়ে যায় দু'জন
দু'কাঁধে বয়ে।
বয়েসের পীড়ায় অবিশ্রান্ত কম্পমান সে।
সত্তুর নাকি বয়ে গেছে তার,
বর্ষ চাপে কুঁজো হয়ে গেছে হৃদয়-শরীর।
অকর্মা পদার্থ বলে পরিচিত
সময়ের কাছে,
তাই নিভুনিভু আলোতেও দু'কর্মাকে
আটকে রাখে।
এভাবেও সে বাঁচতে চায়,
ব্যস্ততম পৃথিবীর কাছে-সংখ্যাহীন
জনস্রোতের গর্ভে।
কখনও ইচ্ছে জাগেনা তার চলে যেতে।
অথচ! পৃথিবী চায়না এমন বেঁচে থাকা,
আমিও চাইনা বর্ষ চাপে কুঁজো হওয়া।.....ও,
অকর্মা জীবন।
আমি চাই যৌবনের শেষ সিঁড়িতে,
নিঃশব্দে চলে যেতে, খোদার কিনারে।
=================
২০ টি মন্তব্য
amarkobita আমার কবিতা১২ নভেম্বর ২০০৯, ০১:১৬
এমনি করে সবাই যাবে যেতে হবে ;
দেহের মাপের মাটির ঘরে শুতে হবে ।
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০১:৩১
ধন্যবাদ সুর চন্দে মাতিয় শেয়ার করার জন্য
neelsadhoo নীলসাধু১২ নভেম্বর ২০০৯, ০১:১৮
কে কিভাবে যাবে সেটা আমাদের হাতে থাকলে এভাবে বলা যেত ।
তবে ইচ্ছে থাকা ভাল ।
সব ইচ্ছে না হয় পুর্ন নাইবা হল ।

শুভেচ্চছা কবি ।
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০১:৩৩
আপনাকে দেখলে আমার খুব ভাল লাগে..
ধন্যবাদ
rajeen রাজিন১২ নভেম্বর ২০০৯, ০১:২৩
আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ করুক, আমীন ।
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০১:৩৪
সুম্মা আমিন..
দোয়া করবেন যেন..
lukes ধ্রুবো১২ নভেম্বর ২০০৯, ০১:২৩
আজকের যৌবন কাল সে জীর্ন
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০১:৩৬
তবু মানুষ করে আমার হৃদয় বিধির্ণ
zhsoykot জেড এইচ সৈকত১২ নভেম্বর ২০০৯, ০১:২৮
আমারও কামনা। ভাল লাগল।
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০১:৩৮
আসুন ভাই কাপনে কাপড় কিনে রাখি..
zhsoykot জেড এইচ সৈকত১২ নভেম্বর ২০০৯, ০১:৩৯
আগেকার দিনে মুরব্বীরা কাফনের কাপড় নিজেই কিনে রাখতেন।
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০২:৫২
ওই রকমটাই শুনেছি
alpin আলপিন১২ নভেম্বর ২০০৯, ০১:৪৫
আমি চাই যৌবনের শেষ সিঁড়িতে,
নিঃশব্দে চলে যেতে, খোদার কিনারে।

তাই যেন হয়,কারও বোঝা হয়ে থাকার ইচ্ছে নেই
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০২:৪৮
এমনি এমনি যাব না। কয়েক জন সাথে করে নিয়ে যেতে চাই..
kohin কাহেনি১২ নভেম্বর ২০০৯, ০২:৫২
আইরিশ কবি মহমান্য ইয়েটস কহিয়া গিয়াছেন, বৃদ্ধগণের জন্য কোনো দেশ নাই।
'no country for oldmen'. কথাটার ভিতর সারবত্তা রহিয়াছে।
বৃদ্ধাবস্থার কথা ভাবিলে ভয় পাই।
হে খোদা,
কাহারও উপর যেন নির্ভরশীল হইতে না-হয়।
সবাই ছহি _ছালামেত থাকিবেন।
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০৩:০৮
এক কাতারে আসিলেন বলিয়া ধন্যবাদ না দিয়া পারিতেছিনা
sumonsarker সুমন সরকার১২ নভেম্বর ২০০৯, ০২:৫৪
দীর্ঘ জীবন চাইনা-তীব্র জীবন চাই।
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০৩:০৯
প্রচন্ড কষ্ট পাবেন
kohin কাহেনি১২ নভেম্বর ২০০৯, ০৩:০৫
এই দেশে জন্ম লইয়া তীব্র জীবন পাইবার উপায় নাই।

গরীব দেশ গরীব জীবন........................................................................
kutubi নিজাম কুতুবী১২ নভেম্বর ২০০৯, ০৩:১০
সংসার করাও কষ্টের

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment