হৃদয় ব্যথার কাব্য। a poem of heart-burn. (চুড়ান্ত পর্ব)
![]()
********স্বপ্নদহন.....।
তুমি সীমাহীন শূন্যতায় তড়পাবে
আমার অভাবে ভোগবে
হয়তঃ একদিন দেখবো- ঠিকই আমার কাছে
চলে এসেছো।
তোমার বিমুগ্ধ ইচ্ছা বার বার চাইবে-
চন্দ্রণে আমার সাথে মিতালি করতে,
কিংবা গল্প করতে; টলমল ঝিলের ধারে বসে,
হাতে হা-ত রেখে.. ভেজা বালি সৈকতে হেঁটে যেতে..।
তোমার স্বাপ্নিক চোখ বড় বেশরম হয়ে ঘুমাতে চাইবে-
আমার বুকে!
তবে আমাকে পাবেনা।
আমি জেগে থাকবো আকাশের ওপারে নক্ষত্রের সাথে
তোমার সাথে হবেনা কোন বুঝা পড়া
তোমার স্বপ্নাচ্ছন্ন দু’চোখ দিয়ে জল গড়াবে-
ফুরাত নদীর মত
আমার পকেটের রুমাল প্রবল অনিচ্ছায় মুছবেনা
তোমার চোখ
হয়তঃ চেয়ে ও পাবে না।
শূন্য হাতে ফিরে যাবে।
প্রচণ্ড অভিমানী অক্টোপাস জড়িয়ে থাকবে আমায়
তোমার দিকে থাকাবো না
নীল চরের ব্যথাগুলি আবার চাষ হবে হৃদয়ে।
মনে পড়বে তোমার সেই সীমাহীন নিষ্ঠুরতা,
তুমি কেবলই ফিরে যাবে নিঃশব্দে;
আর-বুকের গভীরে শুরু হবে তোমার-
স্বপ্নদহন!
===============
*******তবুও সুখে আছি....
তোমার স্বপ্নে..
স্বপ্নীল হতে গিয়ে
কেবলি নীল হয়েছি অযুত কষ্টে।
ছিড়ে গ্যাছে স্বপ্নজাল স-ব কিছু।
তুমি নিজেই আপন করলে
আমার বিপরীত এক স্রোতকে
কেড়ে নিলে স্বপ্ন; সুখ আশা।
দুখগুলি তুলে দিলে আমার পুস্প ঢালায়
নববর্ষ-মিলেনিয়ামের উপহার হিসেবে।
আমার সুখগুলি ফেলে দিলে
বিষাদের আস্তাকুঁড়ে।
দুঃখ হলো দু'গুন
তবুও আমি সুখে আছি
তোমার স্বপ্নে..
==================
********মনে পড়ে আজও.....
তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ
নিভিয়ে দিয়েছ প্রদীপ..
তাই অন্ধ পথে আমি ফেরারী।
ভালবাসা কেড়ে নিয়েছ
আমার হৃদয় খুন করে,
কফিনে দাওনি গোলাপ
এক ঝাঁক বিষাদের বুলেট ছাড়া।
রক্তাক্ত স্মৃতি বয়ে চলেছি.. তোমার
যে স্মৃতির অনলে পুড়ে হৃদয়
সবুজ দুর্বাঘাস।
যে স্মৃতির তীব্রতা ফেনিল সমুদ্রে
হারিকেনের মত
সবদিকে ধ্বংসের মহড়া চালায়।
আমি আজ সীমাহীন দহনে দাহ হচ্ছি কেবল
তোমার স্মৃতির
তবুও ভুলি নাই তোমাকে
মনে পড়ে আজো - সেই নির্ঘুম রজনী
জ্যোৎস্নায় ভালবাসাবাসির কথা।।
====================
*****তুমি হীন জীবন.....
আমি এখন আর তোমার অপেক্ষায় থাকি না,
কাটেনা নিঝুম প্রহর, নিরব কষ্টে।
রাতজাগা ভোর হয়না আর কখনো
তুমি আসবে বলে।
সূর্যোদয়ের আগেই ঘুম ভাঙ্গানোর প্রয়োজন
নেই তোমার,
ভোরের পাখিরাই যথেষ্ট, এতে।
তুমি এসো না।
নীল নীল কষ্টের সাথে মিতালি
দিনগুলি ভালই কাটছে তুমিহীন।
তুমি এলে হয়তঃ আবার নতুন করে
জেগে উঠবে স্মৃতিগুলি,
যে স্মৃতির বোবা যন্ত্রণায় ভেঙ্গে গ্যাছে
কতশত পাঁজর।
যে স্মৃতির গুপ্তাঘাতে ছিড়ে গ্যাছে
কলিজার অনেকাংশ,
দু’চোখে পড়েছে বর্ণিল আবরণ।
আজ
হৃদয় হয়েছে কষ্টের জলাভূমি;
তাই তুমি এসো না।
তুমিহীন জীবন ভালই চলছে
আপন গন্তব্যে।।
===================
********আমি প্রশ্ন করি......
আমি সূর্যদয় থেকে জিজ্ঞেস করি
প্রেমে এত নিষ্ঠুরতা জঠর যন্ত্রণা কেন?
যে কষ্টের ধনুক হয়ে রাতজাগা পিয়াসীরে
কাঁদায় শুধু?
চাঁদকে ধরতে পারনি বলে..
ছ্যাৎ করে ফুঁসে উঠবে কেন তার বেশরম হাত।
আমি ফুলকে জিজ্ঞেস করি
সুখের অকাল শুধু প্রেমে কেন?
যে নিমেষে ফুলে উঠা জীবনকে বিদীর্ণ করে দ্যায়?
তোমাকে ছিঁড়ে নিয়ে যায় বলে
নদীর শেমিজ জলজ ঘ্রাণে জেগে উঠবে কেন?
আমি মৌমাছিকে জিজ্ঞেস করি
প্রেমে এত তীব্রতর দুঃখবোধ কেন?
যে প্রেমের দুঃসহ চিৎকার ছিঁড়ে যায় কণ্ঠনালি।
হাজার দেবদাস বাকরুদ্ধ হয়ে যায়।
তোমার মৌছাক ভেঙে নিয়ে যায় বলে
হৃদয়ের ঢাকনাটা উল্টিয়ে বিরহের ছ্যাঁক দিবে কেন?
আমি সমুদ্রকে জিজ্ঞেস করি
প্রেম শিকারীর মত কষ্ট দ্যায় কেন?
তোমার মুক্তা চুরি করে বলে
আকাংখার বিপরীতে গঞ্জনা সর্পিল উচ্ছাসে
হাসবে কেন?
===============
*******ভাল ছিলাম না বলে......
আমি বড় ভাল ছিলাম না বলে
দুরান্তের কোন পাখির মত চলে গেছ
আমাকে ছেড়ে।
ভাল থাকার জন্যে
বদলে নিলে সব কিছু
চলে গেছ বাদামী ভ্রমরের হাত ধরে
সুনীল শঙ্খচিল হয়ে
স্বপ্নময় আলোয় ভেসে ভেসে।
একটু ছুঁয়ে দেখ স্বপ্নঘেরা হৃদয় আজ
ম্রিয়মান হয়ে আছে
বড় কান্ত,
পরিশ্রান্ত
তোমার ভ্রান্ত প্রতিশ্রূতির টোপে
স্বপ্ন ভেঙ্গে চুরে চুরমার!
আদিমতায় কেড়ে নিলে সমস্ত সঞ্চিত বিশ্বাস।
হয়তঃ ভালই আছ তুমি
অথচ আমি?
তোমার বর্ণিল স্মৃতির অক্টোপাশে
আজ আমার সুস্বাদ হারিয়ে গেছে।
ক্ষুধার যন্ত্রণায় নীল হয়ে গেছে
আমার পৃথিবী।
==================
********এসোনা কাছে.....
আমি যদি মরে যায়, এসো না কাছে
কফিনের পরে তুমি, দিওনা হে ফুল।
সমাধির পারে গিয়ে কখনও প্রিয়া
বিরহে মাতম তুলে হয়োনা ব্যাকুল।
ছল করে জল নিয়ে করোনা খেলা
আজীবন করে গেলে শুধুই হেলা।
বিনিদ্র উচ্ছাসে কাঠিয়েছ বেলা
নিবিড় ভালবাসা কি বা প্রয়োজন?
কাছে এসে সুখ চাও বিদায় বেলা
এতখানি অশ্রুর কেন আয়োজন।
যদি মনে পড়ে স্মৃতিগুলো
ক্ষমা করে দিও।
ফুল বলে ভুল করে
কাছে না নিও।।
দু'চোখের কতজল ঝরিয়েছ সখী
তাই আজ মরুভূমে বয়ে যায় নদী।
ভাসিয়ে দাও তাতে তুমি স্মৃতির তরী
ভাসবে তা আজীবন নিরবধি।।
=====================
****ওখানে অন্ধকার...
ওখানে কিছু খুঁজনা
কিছুই পাবেনা
সুখ নেই, নই আসা
এতো বারণ করি
কবিরা শিল্প খুঁজে জ্যোৎস্নায়।
ফুলকে কেনো প্রেম ভাবো
এতো যে বলি
ওপথে যেয়ো না
তবু যাও অন্ধকারে।
================
******প্রেম কি ফুল, নারী?....
প্রেমকে ছুঁতে পারিনি বলে
ফুলকে ছুঁয়েছি
ভেবেছি ফুলের ভেতরেও আছে
বিশাল এক প্রেম।
একদিন ফুলের বাগানে গিয়ে দেখি
ফুল নেই
শুয়ে আছে অসংখ্য নারী
প্রেম কি ফুল, নারী?
============



Phonetic
মারহাবা।।।।
পড়তেছি।
ধন্যবাদ
@নিজাম
সব এক সঙ্গে না দিয়ে একটি একটি করে দিলে মনে হয় ভাল হবে।
সবাই পড়তে পারবে সহজে ।
আমি পড়লাম সব।
ভালো লিখেছেন।
সব এক সঙ্গে দেইনি ভাই, একটি একটি করে নয় পর্ব দিয়ে আজ শেষ করলাম..
নীল ভাইয়ের সাথে সহমত।
খুব ভালো লাগলো নেজাম ভাই।
মজা পাইলাম
শুভ সন্ধ্যা সুজন ভাই,
ভাল লাগায় খুশি হলাম। ছবিটা আসলনা। এক টানা ২৬ ঘণ্টা অনলাইন ও কম্পুটারের সামনে থেকে এখন উঠতেছি..
রাত ১১ টায় আবার বসবো।
বেশ বড়, আগে পইড়া নিয়, পরে মন্তব্য দেমুনে>>>

প্রেমকে ছুঁতে পারিনি বলে
ফুলকে ছুঁয়েছি
ভেবেছি ফুলের ভেতরেও আছে
বিশাল এক প্রেম।
একদিন ফুলের বাগানে গিয়ে দেখি
ফুল নেই
শুয়ে আছে অসংখ্য নারী
প্রেম কি ফুল, নারী?
ভালো লাগল।
নিজাম ভাই ভালো হইছে। কিন্তু গতবারের পোষ্টের সাথে যে ইলাষ্ট্রেশন দিয়েছিলেন সেরকম একটা কিছু দিলে আরো ভালো লাগতো। ভালো থাকবেন।
ভাল লাগল ভাইজান।