শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

হৃদয় ব্যথার কাব্য। a poem of heart-burn. (ছয় পর্ব)- স্বপ্নদহন..

তুমি সীমাহীন শূন্যতায় তড়পাবে
আমার অভাবে ভোগবে
হয়তঃ একদিন দেখবো- ঠিকই আমার কাছে
চলে এসেছো।

তোমার বিমুগ্ধ ইচ্ছা বার বার চাইবে-
চন্দ্রণে আমার সাথে মিতালি করতে,
কিংবা গল্প করতে; টলমল ঝিলের ধারে বসে,
হাতে হা-ত রেখে.. ভেজা বালি সৈকতে হেঁটে যেতে..।
তোমার স্বাপ্নিক চোখ বড় বেশরম হয়ে ঘুমাতে চাইবে-
আমার বুকে!
তবে আমাকে পাবেনা।

আমি জেগে থাকবো আকাশের ওপারে নক্ষত্রের সাথে
তোমার সাথে হবেনা কোন বুঝা পড়া
তোমার স্বপ্নাচ্ছন্ন দু’চোখ দিয়ে জল গড়াবে-
ফুরাত নদীর মত
আমার পকেটের রুমাল প্রবল অনিচ্ছায় মুছবেনা
তোমার চোখ
হয়তঃ চেয়ে ও পাবে না।
শূন্য হাতে ফিরে যাবে।

প্রচণ্ড অভিমানী অক্টোপাস জড়িয়ে থাকবে আমায়
তোমার দিকে থাকাবো না
নীল চরের ব্যথাগুলি আবার চাষ হবে হৃদয়ে।
মনে পড়বে তোমার সেই সীমাহীন নিষ্ঠুরতা,
তুমি কেবলই ফিরে যাবে নিঃশব্দে;
আর-বুকের গভীরে শুরু হবে তোমার-
স্বপ্নদহন!
===============
১৬ টি মন্তব্য
watchdog ওয়াচডগ০৭ নভেম্বর ২০০৯, ০১:০২
কুতুবি ভাই,
কবিতার মাঠে আমি একেবারেই কাচা খেলোয়ার, তাই এ নিয়ে মন্তব্য করাস সাহষ করলামনা। আপনার ছবিটা এ ব্লগে নিয়ে আসল। আপনার নিজস্ব ছবিটার নীচে ইংরেজী শব্দ wright এ ক্ষেত্রে বোধহয় সঠিক শব্দ নয়। সময় করে যাচাই করে দেখবেন। আপনার শব্দের মর্মার্থ উপলদ্বি করতে আমি ব্যর্থ হয়ে থাকলে আগ বাড়িয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আশাকরি সহজ ভাবে নেবেন।
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ০১:০৮
শুভাকাঙ্খী হিসাবে অজস্র ধন্যবাদ..
প্রচ্ছদটা বদলাতে সময় হচ্ছনা তো..
কবিতার মাঠের চেয়ে গ্লারির দর্শকদের কাজই বেশি..
nayandhaka নয়ন ঢাকা০৭ নভেম্বর ২০০৯, ০১:১০
এ কি!

ছবিতে দেখলাম
তরুণের রক্ত ঝরে,
তরুণকে শুধাই
কার কথা মনে পড়ে?
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ০১:২২
আপনিকি লাইলী-মজনু, শিরি-ফরহাদ, দেবদাস প্রমুখদের কথা মনে করিয়ে দিতে চাচ্ছেন..?
sharmabangla সজল শর্মা০৭ নভেম্বর ২০০৯, ০৩:২৩
বুক দিয়ে রক্ত ঝরে- কুরবান হয়ে গেলাম। কবিতা ভাল লাগলো। ধন্যবাদ কবি।
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ১২:১৬
রক্ত ঝরতেই আছে তরুণের হৃদয় থেক...
al_berunie আদনান আল বিরুনি০৭ নভেম্বর ২০০৯, ০৯:০৮
ভাল লাগল কবিতা। বিশেষ করে শেষ অংশ
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ১২:১৭
ধন্যবাদ
sknazrul শেখ নজরুল০৭ নভেম্বর ২০০৯, ১২:২৯
সিরিজ হচ্ছে মনে হয়। ভালো হচ্ছে। এগিয়ে যান।
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ১২:৪১
এইত প্রায় শেষের দিকে। আর মাত্র দু'চারটি...
ভালআছেন?
ostorag একলা তেপান্তর০৭ নভেম্বর ২০০৯, ১২:৩২
শেষের প্যারাটি বেশ ভাল লাগল...
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ১২:৪৩
স্বর্ণের খনিতে দু'একটি মুক্তু...
shamanshattik শামান সাত্ত্বিক০৭ নভেম্বর ২০০৯, ১২:৪৩
লিখতে থাকুন না! শুভ কামনা।
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ১২:৪৫
মগজ থেকে বের করতে কষ্ট হয়...
তবুও..
durjoy দুর্জয়০৭ নভেম্বর ২০০৯, ১২:৫১
ভাল উদ্দোগ। শুভকামনা রইল।
সফলতা আপনার জন্যই।
কারণ যে কাজ করবে ,
সেইতো মজুরী পাবে।
ধন্যবাদ ভাই।
kutubi নিজাম কুতুবী০৭ নভেম্বর ২০০৯, ১২:৫৭
খুশি হলাম। সহযোগিতা কামনা রইল..

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment