শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মথুরা সিংহের কবিতা

মথুরা সিংহ সমকালীন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম কবি। তার জন্ম অসমের করিমগঞ্জ জেলার শিংলায়। সহজ হিউমার ও ড্রামাটিক আইরনি তার কবিতার স্বতন্ত্র বৈশিষ্ঠ্য। মুলতঃ কবি হলেও প্রব্ন্ধ লিখেছেন সাহিত্য ও অন্যান্য বিষয়ে। ফলাল নামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার একটি শিশু সাহিত্যের কাগজ পত্রিকা সম্পাদনার কাজ করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ আমার মণি, ইমা, শহীদর নিঙে এবং প্রবন্ধের বই আজিকার কথা


তোমার কথায়

তোমার কথায় ভরসা রেখে
জল মেশালাম দুধে
বেচতে গিয়ে ধরা পড়লাম।

তোমায় খুঁজতে গিয়ে আমি
শূন্য আকাশ দেখে
চতূর্দিকের ব্যঙ্গভরা
হাসিতে যাই ঢেকে

সংকুচিত গুটি গুটি
ফিরি অন্ধ করে
তোমার কথায় ভরসা রেখে
পড়ল চাঁদও ঝরে।


সময়

সূর্যের আলোয়
একটি শাদা পদ্ম তুলে আনব
বলে
আমি ভোরের অপেক্ষা করেছি
সকালে
বাগানে যেতেই দেখলাম
গাছে আর এক ফোঁটা হাসিও
অবশিষ্ট নেই।

অনুবাদঃ শুভাশীষ সমীর
৭ টি মন্তব্য
nasrinjubaer নাসরীন জুবায়ের১০ জানুয়ারি ২০০৯, ১০:৩৬
ধন্যবাদ। মনেহচেছ আপনি মনিপুরি বা কোন উপজাতি। আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগছে। আনেক আনেক জানতে চাই আপনার এবং আপনাদের সম্পকে`
kungothang কুঙ্গ থাঙ১০ জানুয়ারি ২০০৯, ১০:৪৩
ধন্যবাদ, আগ্রহ এবং পড়‍ার জন্য।
suminsawon সুমিন শাওন১০ জানুয়ারি ২০০৯, ১০:৩৯
খুবই প্রয়োজনীয় পোস্ট আমার জন্য,,বলে বুঝাতে পারবনা,,কতটুকু আনন্দিত হয়েছি পাঠ করে,,আচ্ছা এই ব্লগে কি আপনি মণিপুরী ভাষার উপর ধরাবাহিকভাবে পোস্ট দিতে পারেন?? অথবা কাব্যিক অর্থপূর্ণ কিছু শব্দের তালিকা বাংলা অর্থসহ..আমার খুব কাজে আসবে,,এবং অন্যরাও আমাদের একটি অন্যতম প্রধান ভাষার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন.
অনেক ধন্যবাদ, আপনাকে
kungothang কুঙ্গ থাঙ১০ জানুয়ারি ২০০৯, ১০:৫০
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এ‍ই ‍‍‍ল‍িংকট‍ি ‍িভজ‍িট করত‍ে পার‍েন -
...blog/kungothangblog/28771374
মন‍ে হয় আপনার কাজ‍ে আসব‍ে।
suminsawon সুমিন শাওন১০ জানুয়ারি ২০০৯, ১০:৫৫
অনেক ধন্যবাদ জনাব থাঙ!!
suminsawon সুমিন শাওন১০ জানুয়ারি ২০০৯, ১১:১০
থাকাত!!
kungothang কুঙ্গ থাঙ১০ জানুয়ারি ২০০৯, ১১:২৯
থাকাত আপনাগাছিরেউউ সুমিন শাওন, ইমার ঠারলো খৌরাঙরকা
(... ইমার ঠার নয়ি‍ো আগ্রহরে জন্য আপনা‍কেও ধন্যবাদ, সুমিন শাওন)

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment