...অন্তরের অন্তঃস্থল থেকে একটু শুভকামনা, সেটাই আমার পরম আরাধনা...

মার্চ
১৬

.com ডোমেইন নেমের ২৫ বছর পূর্ন হলো।

সময় ০১:১৫:৩৯

গতকাল ১৫ই মার্চ ছিল .com ডোমেইন নেমের ২৫ বছর পূর্তি দিবস। ১৯৮৫ সালের ১৫ মার্চ ম্যাসাচুসেটস এর একটি কম্পিউটার ফার্ম প্রথম .com ডোমেইন টি রেজিস্ট্রেশন করেছিল। আপনি কী জানেন সেই ডোমেইন টি কি? Symbolics.com ।

পৃথিবীর প্রথম ১০টি .com ডোমেইন নিচে দেয়া হলো।
Symbolics.com - March 15, 1985

BBN.com - April 24, 1985

Think.com - May 24, 1985

MCC.com - July 11, 1985

DEC.com - Sept. 30, 1985

Northrop.com - Nov. 7, 1985

Xerox.com - Jan. 9, 1986

SRI.com - Jan. 17, 1986

HP.com - March 3, 1986

Bellcore.com - March 5, 1986

বেশি আগ্রহীরা নিচের লিংকে যেতে পারেন।

মার্চ
১২

লগিনই করিব না।

সময় ০১:৪৪:০৪

কয়েক দিন ধরিয়া ব্লগের অভিনব সব নাটিকার চিত্রায়ন দেখিতেছি। দেখিতে দেখিতে আমি সাধু হইয়া গিয়াছি। তাই অদ্য সাধু ভাষায় পোসটো লিখিতেছি। সাধুভাষায় আমার অভিজ্ঞতা অতিশয় সামান্য। তাই মন চাহিতেছে সর্বত্রই হ লাগাইয়া দেই।

যাহা হউক, মনের দুঃখে মনে চাহে না ব্লগে লগিন করি। তাহার পরেও করিয়া ফেলিলাম। একটা কথা বলিবার উদ্যেশ্যে। মাহামুদ ভাইয়ের আনব্যান না করিলে আর লগিনই করিব না। যে দিন মাহামুদ ভাই আনব্যান হইবেন, আবারো লগিন করিব।

বলোগের পরিবেশ দেখিয়া আজকাল আর আসিতে ইচ্ছা করে নাহ। তবে মাহমুদ ভাইয়ের ব্যান যতোক্ষন তুলিয়া নেয়া না হইবে, ততোক্ষন আর আসিব না। ছহি ছালামতে ...

  • ১৬টি মন্তব্য

মার্চ
০৫

অন্ধকারের কান্না।

সময় ০৬:০৬:১০

হঠাৎ কান্নার শব্দে ঘুম ভাঙে রকিবের। বুঝে উঠতে একটু সময় নেয়। অজানা একটা ভয় কাজ করে। মোবাইল হাতরে সময়টা দেখে নেয়। তিনটার কাছাকাছি। কান্নাটা আসছে পাশের বেড থেকে। হাসান ভাইয়ের আবার কি হলো ভাবতে ভাবতে বিছানা থেকে নামে। হাসান ভাইকে কখনো কাঁদতে দেখেনি।

লাইট জ্বালতেই দেখে হাসান ভাই উপুর হয়ে শুয়ে অঝোরে কাঁদছে। কান্নার গমকে তার শরীরটা দুলে দুলে উঠছে। রকিব গিয়ে হাসান ভাইয়ের বেডে বসে। পিঠে একটা হাত রাখে। হাসান ভাইয়ের কোন প্রতিক্রিয়া নেই। 'কী হয়েছে হাসান ভাই?' কোন সাঁড়া নেই।

মোহাম্মদপুরে এক মেসে থাকে হাসান। অনার্স শেষে একটা ফার্মে জব করছিল। সাথে মাস্টার্স। অনার্সে ভর্তি হয়ে ঢাকা এসে যখন থাকার কোন ঠিকানা পাচ্ছিল না রকিব, হাসান নিজের ঘরে তাকে জায়গা দিয়েছিল। এমনি সে একা এক রুমে থাকত। বাবা মা মারা গেছেন সেই ছোট বেলাতেই। চরম অবহেলায় বড় ভাই পর করেছেন তার কিছু দিন পরেই। বড় এক বোনের বাসায় মানুষ।

আপনহারা হাসান মানুষকে আপন করে নেন খুব সহজেই। এটাই তার বড়গুন। রকিবের কাছে সে শুধু বিশুদ্ধ ভালোলাগাই আদায় করেনি, সেই সাথে শ্রদ্ধাও।

বেশ কিছুক্ষন পরে উঠে বসে হাসান। একটু সময় নিয়ে ...

ফেব্রুয়ারি
২৫

বাদল দিনের প্রথম ছোঁয়া।

সময় ১৭:৪০:০৭

আমাকে বসিয়ে রেখে নমিতা গেছে তার বোনের বাড়ি। আমি সহ গেলে সমস্যা। উদ্ভ্রান্তের মতো এদিকে সেদিকে ঘুড়লাম ঘন্টা খানেক। কাজটা প্রায়ই করি। ভালো লাগে। রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ দেখার মাঝে চরম বিনোদন পাই। সেই সাথে নতুন পরিবেশ দেয় বাড়তি আনন্দ। এক সময় বেছে বুছে একটা জায়গায় বসে পড়লাম। মানুষ আসছে যাচ্ছে। দেখতে ভালো লাগছে।

এর মধ্যেই স্লোগান মুখরিত একটা মিছিল চলে এলো। "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু"। আমাকে অনেক পেছনে নিয়ে গেলো। প্রায় দশ বছর। দুই হাজার এক সালের উত্তপ্ত দিন গুলোর কথা মনে হলো। হরতাল-পিকেটিং-মিছিল-পুলিশের বাধা-টিয়ারগ্যাস-রাবারবুলেট-লাঠিচার্জ। কতো কি!

একটা কথা ভেবে মজা পেলাম। প্রত্যেকটা ছাত্রসংগঠনের আলাদা একটা টাইটেল স্লোগান আছে। ছাত্রলীগদের তো বিখ্যাত "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু"। স্লোগান যিনি লিড দেন, তিনি সুর করে জোরে বলেন, জ-য়-য় বাংলা, পেছনের সবাই সমস্বরে বলেন, জ-য়-য় বঙ্গবন্ধু। এরপরে আবার লিডার বলেন, জ-য়-য় বঙ্গবন্ধু, সবাই বলেন, জ-য়-য় বাংলা। এদিক দিকে ছাত্রদলের স্লোগানটা একটু ভিন্ন স্বাদের। স্লোগান যিনি লিড দেন তিনি সুর করে বলেন, জ্বা-লো--ও জ্বা-লো, পেছনের সবাই সমস্বরে বলেন, ...

ফেব্রুয়ারি
১৮

অবশেষে সিদ্ধান্ত নিল আত্মহত্যা করবে।

সময় ১২:৩০:১৫

অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিল
আত্মহত্যা করবে সে।
আর খানিকটা সময়।

মাকে কথা দিয়েছিল,
জীবনের প্রথম চিঠিটা তাকেই লিখবে।
মাকে চিঠিটা আজো লেখা হয়নি।

ডাহুক ডাকা রাতে
বুকের জমিনের লুকিয়ে
ফিসফিস করে লীলাবতি কে বলেছিল
শেষ চিঠিটা ওকেই দিবে।

এই শেষবেলায় এসে,
প্রথম ও শেষের মাঝে ফুটে ওঠে
এক সীমাহীন শুন্যতা।

অবশেষে সে সিদ্ধান্ত নিয়ে নিল,
আত্মহত্যা করবে।
শেষ বেলায় এসে,
বিষন্ন মনে প্রশ্ন জাগে।
কোন অভিমানে,
কার উপর অভিমানে।
এই অবেলায় চলে যাওয়া।

"পাওনাদার যখন দরজায় কড়া নাড়বে,
সন্তানহারা মায়ের চোখের অশ্রু কি থাকবে।
মা কি আমায় তখনো ভালোবাসবে।
উনুনে যখন চড়বে না কোন হাঁড়ি।
নতুন কোন বিজনেস পেপারে সাইন করতে গিয়ে
অনন্ত কি কখনো মিস করবে,
বন্ধু ছিল সে আমার।"

নতুন কোন ঠিকানায়,
লোমশ কোন বুকে ঘ্রান নিয়ে
লীলাবতি কি কখনো ভাববে,
একদা একটা মানুষ ছিল যে ...

ফেব্রুয়ারি
১৭

ফেসবুকিয় কথোপকথন।

সময় ০৯:৪৫:৩৮

মামুন কে কে যেনো বলেছিল, ফেসবুকের পাওয়ার ইউজার মানে অনেক কিছু। তুই চিন্তা করতে পারিস তুই যা লিখছিস তা সাথে চার পাচঁ হাজার মানুষের কাছে পৌছে যাচ্ছে। মামুন ভাবে সত্যিই তো। ব্যপারটাতো কম না। তাহলে এখন কি করতে হবে, 'কোন টাকা পয়সা দিতে হবে?' ' আরে না! জাস্ট ফ্রেন্ডদের সাথে কানেক্টেভিটি ভাড়ানো। এট লিস্ট চার হাজার ফ্রেন্ড তো থাকতে হবেই।'

সেদিন থেকে মামুনের কাজ ছিল ফেসবুকের পাওয়ার ইউজার হওয়া। দুই বার ফেসবুক থেকে সতর্কবার্তা আসে। সে নাকি অস্বাভাবিক ভাবে ফ্রেন্ড সংখ্যা বাড়িয়ে চলেছে। শেষ দিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হলে ক্যাপচা এন্ট্রির বাধা ডিঙাতে হয়। কিন্তু মামুন কে থামানো গেলো না। শেষে বাধ্য হয়েই কিনা স্পামার সন্দেহে মামুনের একাউন্ট ডিজেবল করে দিল ফেসবুক।

প্রায় দেড় হাজার ফ্রেন্ড লিমিট পেরিয়ে যাওয়া মামুনের একাউন্ট ডিসেবল করে ফেসবুক কতৃপক্ষ তার মনে বিশেষ আঘাত দিলেও তাকে থামাতে পারেনি। নতুন একাউন্ট খুলে পুরোনো উদ্যমে আবার সে শুরু করে। কিন্তু ফ্রেন্ডদের সাথে কানেক্টিভিটি বাড়ানোর খবর নেই। না সে কোন ফ্রেন্ডকে চিনে, না তাকে কেউ চিনে।

একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ...

ফেব্রুয়ারি
১৪

কাপলদের কথা বাদ, সিঙ্গেলরা কি করবেন?

সময় ০০:০৪:২৫

ভালোবাসা দিবস উদযাপনের ইতিহাস বাংলাদেশে খুব বেশি দিনের নয়। অথচ এই দিনটিকে ছাড়া বছর কল্পনা করা যায় না। বোধকরি প্রনয়মত্ত যেকোন বয়সের মানুষের কাছে নিজ জন্মদিনের চেয়ে তার প্রিয় বা প্রিয়ার জন্মদিনের গুরুত্ব যেমন অনেক বেশি, তেমনই বছরের অন্যান্য দিনের চেয়ে এ দিনের গুরুত্ব অনেক বেশি। এবং এর পেছনের কারনও একই। নানা ভঙ্গিমায়, নানা ভাবে এ দিনটি ভালোবাসা-বাসি করে তারা কাটায়। গিফ্ট দেয়। ঘোরাঘুরি করে। এটা সেটা আরো কতো কি।

সখির স্কুলে যাবার পথে দাঁড়িয়ে থাকতে কত বসন্ত পেড়িয়ে গেলো তবু মুখফুটে সখিকে বলা হলো না। সখি, তোমারে বড় মনে লয়। নির্ঘুম রাত, বিষাদমাখা দনের শেষে অনেক বেশি সাহস সঞ্চার করে সিদ্ধান্ত, ভালবাসা দিবসে তাকে এবার বলবই বলব। কিন্তু সাহসের ভান্ডারে জোগান বেশি ছিল না। ভাবার সাহস হয়েছিল, বলার সাহস হয়নি। এদলের মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।

এদিনে ভালোবাসার আবেদন নাকি ফেরাতে হয় না। ফলে কত শত একাকী পথের পথিক রনে ভঙ্গ দিয়ে মনের সুখে মনের মানুষকে নিয়ে কালাতিপাত শুরু করে ইয়ত্তা নেই। কিন্তু যারা এখনো পথে একাই আছেন, তারা কী করবেন? কীভাবে কাটাবেন আপনার ভাসবাসা দিবস। একটু জানিয়ে ...

ফেব্রুয়ারি
১২

গুগল আর ফেসবুক সমাচার

সময় ০২:০০:৪৩

ফেসবুজ চালু হয়েছিল ২০০৪ এর ৪ই ফেব্রুয়ারী। দেখতে দেখতে পেরিয়ে গেলো ৬টি বছর। গত ৪ই ফেব্রুয়ারী ফেসবুল তার ৬ষ্ঠ জন্মদিন পালন করল। " এলেন, দেখলেন এবং জয় করলেন" অনেক বিখ্যাত ব্যক্তির সফলতা কে এরকম উপমায় আমরা প্রায়ই বর্ননা করি। কিন্তু ফেসবুকের ব্যাপারটা আরো সংক্ষেপিত। ফেসবুক এলো আর জয় করল। দেখা দেখির টাইমই নাই।
ফেসবুক সম্প্রতি ঘোষনা করেছে আগামী দুই মাসের মধ্যে ৪০০ মিলিয়ন ইউজারের মাইল ফলক পেরিয়ে যাবে। এক সময়ের পরাক্রমশালী মাইস্পেস এর নাম গন্ধও খুব একটা শোনা যায় না আজকাল। কঠিন একটা মাইর দিয়েছে ফেসবুক মাইস্পেস কে। ফেসবুকের সামনে এখন গুগল ছাড়া আর কিছু নেই।

এ দিকে গুগল ফেসবুক আতঙ্কে চরমভাবে আতংকিত। সার্চিং শব্দটা গুগল পাল্টে দিয়েছে। আজকাল কারো মুখে আর শোনা যায় না শব্দ টা। এখন সবাই বলে গুগলিং। ঠিক তেমনি ভাবে নেট শব্দটাকে পাল্টে দিয়েছে ফেসবুক। আজ কাল নেটে থাকা মানে ফেসবুকে থাকা, যদিও আমার মতো অনেক প্রথম আলো ব্লগের ব্লগারদের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়। কিন্তু এলেক্সা রেংকিং এ বাংলাদেশী সাইটের মধ্যে ৫৬ নম্বরে থাকা সাইটের গুটি কয়েক ইউজারেরন এ ...

ফেব্রুয়ারি
০৯

অবশেষে নিকটা পাল্টে নিলাম।

সময় ২৩:২২:১১

আমার নিক নিয়ে ঝামেলা সেই শুরু থেকেই। নানা জনে নানা কথা বলে। অনেকে একটু বেশি আন্তরিক হয়ে নিক পাল্টে ফেলার পরামর্শ দেন। আমি মাথা ঝাকাই। দেখি কি করা যায়। অনেক দিন পর কাল যখন পোস্ট দিলেন লুবনা আপা তো বলেই ফেললেন নিকটা নাকি পড়তে ভালো লাগেনা।

চিন্তা ভাবনা করে অবশেষে পাল্টেই ফেললাম নিকটা। কাল রাতেই শুভ্র ভাইকে মেইল করেছিলাম। বার বার চেক করলাম। দেখি হয়নি। আজ সকালের দিকেও দেখলাম হয়নি। কিন্তু দুপুরে লগ ইন করে প্রথমেই চোখ পড়লো সাইদ ভাইয়ের করা কমেন্টসএ। তার পরেই তাকিয়ে দেখি কাজ হয়ে গেছে। শুভ্র ভাইকে থ্যাংস জানিয়ে একটা মেইল করে দেই। কেমন নিকটা? আর কোন ঝামেলা ...

ফেব্রুয়ারি
০৮

আবার এসেছি ফিরে

সময় ২২:০১:৩৫

আমি অপেক্ষায় থাকি,
সবাই আমাকে অপেক্ষায় রাখে,
আমার অপেক্ষা ফুরোয় না।

..................................।


একটু ডেমো দিলাম। একটা কবিতা লিখব ভাবছি।
দীর্ঘ বিরতির পর আজ পোস্ট দিলাম। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এক ঘন্টা না থাকলেই মনে হয় কত দিন যেনো ছিলাম না। না জানি কত কি ঘটে গেছে এর মধ্যে। আর আমি ছিলাম না প্রায় এক মাস। কত কিই তো ঘটল এর মধ্যে। মাঝ খানে অবশ্য এক দিন একটু ঢু মেরে গিয়েছিলাম।

এই সময়টায় ব্লগটাকে অনেক মিস করেছি। মিস করেছি ব্লগের লেখাগুলো। মিস করেছি ব্লগারদের। মাঝে মাঝে জানতে মন চেয়েছে, কেউ কি আমাকে মিস করেছে! যেভাবে আমি মিস করি চোখে না পড়া অনেক কে। কেমন আছেন আপনারা সবাই? ভালো ...

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫