এনাফ ইজ এনাফ

মার্চ
২০

সাঁ-তা-র

সময় ১৮:৩২:১৯

বাড়ির সামনে দিয়ে নতুন রাস্তাটা গিয়েছিলো ... সূর্যদীঘল বাড়ি ... এই রাস্তা বহু পুরোনো ..বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা হতো .. সেজন্য বেশ পরিচিত ছিলো ... সংস্কার করার জন্য মাটি কাটা হচ্ছিলো পাশের জমিন থেকেই ...

সেখানে ছোট ছোট পুকুরের মত হয়েছিলো ... সেদিন বর্ষাকাল .. ওরকম একটা ডোবাটাইপ পুকুরে কয়েকজন গোসল করছে.. আমি এক পাশে বসে পানিতে ব্যাঙাচির ছোটাছুটি দেখছি.. এরপর সেদিন আমিও নেমে পড়লাম ..!!

শ্বাস বন্ধ করে অসীম সাহসে কেমনে যেন পানির নিচে চলে গেলাম .. তারপর আবার ভেসে উঠলাম .. আহহহহ... সেদিন আমার ডুবসাঁতারের হাতেখড়ি .. জীবনের প্রথম ডুব দেবার ঘটনা .. এরপর সাঁতার শিখতে বেশি সময় লাগেনাই পুকুরের ঘাটলার আশেপাশে কয়েকটা খুটিঁ দিয়ে পর্দা করা ছিলো .. এক খুঁটি থেকে আরেক খুঁটিতে ডুব দিয়ে , সাঁতার দিয়ে প্রাক্টিস করে ফেল্লাম ..



সাঁতারের সবচেয়ে মজার ইভেন্ট হচ্ছে বড় বড় বৃষ্টি ফোঁটার মধ্যে পানিতে কান ডুবিয়ে ঝিমঝিম শব্দ শোনা.. অথবা উল্টো হয়ে ভেসে থেকে মুখে বিষ্টির ফোঁটা পড়তে দেয়া ... আর একাধিকজন একসাথে ...

  • ১৫টি মন্তব্য

মার্চ
০৫

পৃথিবী গড়ার দুরন্ত দুঃসাহস

সময় ১৯:৫৩:৩৯

সব ভেঙে একাকার করে দাও...
ধ্বসে পড়া সভ্যতা কার্ণিশে ঝুলিয়ে রেখে কি হয় ?
চড়ুইয়ের খড়কুটো ঘরখানি
দেশলাই ঘষে দিয়ে পুড়িয়ে ছাই করে দাও.. !!

আকাশের গম্ভুজে ফাঁটলের রেখাটুকু
মেনে নেয়া হবেনা-
সবুজের মাঝে কোন বিবর্ণ হলদেটে
আভা যদি দেখা যায় ;
ফসলের সোনাঝরা সুরভীতে
একটাও ছয়পেয়ে কীট যদি দেখা যায় ,
মাঠজুড়ে পড়ে থাকা সেই সুখ_
মাটিতে দারুনভাবে মিশিয়ে দাও... !!

তারপর...

বাকিটুকু আমরা করবো !
বৈচিত্র্যহীন-এতটুকু খুঁত নেই
এমন এক বিশ্বের আবাসিক
করে দেবো ; কথা দিলাম...

কিন্তু..

বাকিটুকু তোমরা করবে ...
অভিযোগ জানানোর মত করে
স্রষ্টার পক্ষের কাউকেই দেয়া হবে না...

সেই চক্রের পরিসীমা
এক জীবনে শেষ হবেনা হে
অতএব , আমাদের কাজ থেমে রবেনা
ভাঙতে ভাঙতে দেখো গড়ে যাবে কেউ...

জানুয়ারি
০৬

জ্বলছে জাহাজ . . .

সময় ২০:২৪:০৯


এখন সময় ....
জঙ্গী বিমানের ককপিটে দাঁড়িয়ে আযান দেয়ার !
ঈমানের কেন্দ্রবিন্দু হতে সু-দীপ্ত উচ্চারণ
আল্লাহু-আকবার তাকবীর...
যুগের বিপ্লবী মুয়াজ্জিন ?
অত্যাচারীর জন্য বিভীষিকা-পয়গাম
ঘোষিত হোক !!

আমাদের দরকার
অন্ত:ত কয়েক শ' পারমানবিক বিস্ফোরক
যার দাপটে থরথর কাঁপে
সময়ের নমরুদ আর ফেরাউন;
সদা প্রস্তুত অশ্বারোহী সেনাদল-
সে-তো যুদ্ধাস্ত্রে প্রস্তুতির-ই আহবান ছিলো ...

পিছু হটবার জাহাজ
জ্বালিয়েছিলেন সেনাপতি তারিক ,
এখন আমাদের পালাবার পথ
এমনিতেই রুদ্ধ; দেয়ালে পিঠ ঘষে
তবে কেন ? কেন শয়তানের
টুঁটি চেপে ধরবোনা হিংস্র হুংকাড়ে ?

আমাদের সবগুলো
পরমানু গবেষণাগারে আজ হতে
পাঁচ ওয়াক্ত নামাজের জামাত হবে ,
তারপর - তারপর যে নরাধমের মুখ হতে
মুসলিম টেররিষ্ট শব্দ উচ্চারিত হবে_
তার কণ্ঠনালীতে এক সাহারা পিপাসা
ঢেলে দেবো আঙুলের তীব্র প্রতিরোধে ...

  • ১৬টি মন্তব্য

নভেম্বর
১৯

বাঁশের কেল্লার মহানায়ক : শহীদ তীতুমীরের মৃত্যুবার্ষিকী আজ

সময় ১৭:৫৪:২৯

-ছেলেটা হুমহাম তাড়াহুড়া করে ভাত মুখে পুরছিলো । এত তাড়া তার !! মা ধমক দিয়ে ধীরে সুস্থ্যে খেতে বলে , কিন্তু তার মাথায় তখন অন্য চিন্তা । সংগীরা অপেক্ষা করছে ও পাড়ার সুপাড়ী বাগানে । এমন সময় কে একজন দৌড়ে এসে তার কানে কানে খবরটা দিয়ে যায় , মন্ডলদের বাড়ির পেছনে একটা বাঘের বাচ্চা দেখা গেছে । ভাতের থালা থেকে হাত গুটিয়ে উঠে পড়ে সে । কতদিনের শখ- একটা বাঘের বাচ্চা পুষবে ...

-তীতুমীরের জীবনগাঁথা নিয়ে লেখা কোন এক উপন্যাসের শুরুটা এমন ছিলো । অস্পষ্ট মনে আছে । নাম সম্ভবত "তীতুর লেঠেল " আতা সরকার লেখক ...

-সাইয়্যেদ মীর নীসার আলীর তীতুমীর হবার একটা গল্প-ও আজই শুনলাম । একেবারে ছেলেবেলায় নাকি তিনি রোগা ছিলেন , তাই দাদী গাছের বাকল, লতা, পাতা, শিকড় বেটে তিতা রস বানিয়ে খাওয়াতেন তাকে । অনায়াসে গিলে ফেলতেন তিনি সেই রস । দাদী এখান থেকেই তাকে ডাকতে শুরু করেন তিতা-মীর

-২৭ জানুয়ারী ১৭৮২ সালে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের এই মহান যোদ্ধার জন্ম হয় । বাংলা ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী তারিখটা ১৪ ই মাঘ- ১১৮২ । জন্মস্থান চব্বিশ পরগনার হায়দ্রাবাদ । তীতুমীরের ...

  • ২৪টি মন্তব্য

নভেম্বর
১২

ALLAH = ONE !!!!

সময় ১২:৫৪:৫৮



ব্যাপারটা ঠিক সায়েন্টিফিক না হলেও বেশ মজা পেয়েছিলাম

'আল্লাহ্' ইংরেজী স্পেলিং ALLAH

এবার দেখুন ,
ইংরেজী বর্ণমালার অবস্থান অনুযায়ী যদি A=1, B=2.....ধরা হয়, তাহলে

A+L+L+A+H=1+12+12+1+8=34

আবার

O+N+E=15+14+5=34

তাহলে দাঁড়ালো....

ALLAH=ONE

জাষ্ট, ইন্টারেষ্টিং আর কিছুনা ...

  • ৩৫টি মন্তব্য

নভেম্বর
১২

আমার শানকি-ভরা ফুলের মত ভাত

সময় ০১:৫৫:৪৫


আম্মার সাথে ঈদের দিনেও অভিমান ! রাতেই বলে দিয়েছিলাম, আম্মা কালকে তো পোলাও করবে , আমার জন্য ভাত রাঁধতে হবে । আমি পোলাও খাবো না । সকালে দেখি ভাতের হাড়ি শূন্য-পোলাওয়ের সুবাস ঘরে । আমার মন খারাপ-আমি বললাম ঠিকাছে খাবোই না /

রমজানে বাড়িতে থাকলে ইফতারীতে ভাত খেতে আকুপাকু করে মন B-) আব্বা হয়তো জিলাপী টিলাপী -আরো কি কি কিনে আনেন , ছুয়েও দেখতে ইচ্ছা করে না । প্লেট উঁচু করে ভাত নিয়ে গোমরা মুখে বসে থাকি : D

সত্যিকারের এক ভেতো বাঙ্গালী আমি ! কোন এক পাঠ্য বইয়ের কবিতার একটা লাইন মাথায় ঘুরপাক খায়:-/ তুই যে আমার শানকি ভরা ফুলের মত ভাত - ভাষার সাথে তুলনা করেছিলেন কবি, আমি ভাত খাওয়ার সময় কেন যেন এটা ভাবতে খুব ভালো লাগে, ভাত নয়-ধবধবে সাদা কোন সুরভিত ফুল খাচ্ছি । বিশ্বাস করুন, একেবারে সত্যি কথা বলছি ...


ভাতের অবশ্য কয়েকটা রকমফের আছে, আমার ! সবচেয়ে ভালো লাগে পান্তা ভাত ! সাথে যদি থাকে মুচমুচে একটা ডিমভাজা তাহলে বেষ্ট :| না থাকলে দু-তিনটা পোড়া-শুকনো মরিচ এবঙ অবশ্যই অনেকখানি লবন । পৃথিবীর সেরা খাদ্য

ইউনি বন্ধকালীন হলে থাকলে মাঝে মধ্যে রুমে রান্না ...

  • ২৮টি মন্তব্য

নভেম্বর
১০

যাদুর বর্গ (ম্যাজিক স্কয়ার)

সময় ১০:৩৫:১৩

ব্যাপারটা মাথায় ঢুকেছিলো একেবারে ছেলেবেলায়-কার কাছ থেকে যেন একটা শিখেছিলাম !

একটা ছকে সাজানো কিছু অঙ্ক; যোগ করলে সবদিকে ১৫ হয় ।

মুখস্ত করে ফেলেছিলাম, নিয়মটা জানার সুযোগ না থাকায়..


ম্যাজিক স্কয়ার বানানোর নিয়মঃ


১. বিজোড় ম্যাজিক স্কয়ার বানাবার মূল সূত্রটা হলো , যেকোন সংখ্যার পরবর্তী সংখ্যাটা তার ঠিক (ডানদিকে+কোনাকুনি উপরে)-র ছকে বসাতে হবে ।


মজার এই ম্যাজিক শিখতে চাইলে আসুন...

ক. বিজোড় সংখ্যক (৩*৩ বা ৫*৫...) ছকওয়ালা একটা বর্গ আকতে হবে..


খ. প্রথম সংখ্যাটা (১) সবচেয়ে উপরের সারির(row) ঠিক মাঝখানের ছকে বসবে..

গ. সূত্র অনুযায়ী এর পরের সংখ্যাটা (২) হবার কথা যেখানে, সেখানে কোন ছক নাই ।(ডান+উপরের ছকে) এক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা ঐ সূত্রের ছক যে কলামের উপরে অবস্থিত সেই কলামের সবচাইতে নিচের ছকে বসবে । **সূত্রের ছক=প্রাথমিক নিয়মানুযায়ী যেখানে পরবর্তীঅঙ্কটি বসার কথা..

ঘ. এবার সাধারন নিয়ম, কোনাকুনি ডান+উপরে উঠে যাওয়া, এবং একের পর এক সংখ্যা (অঙ্ক) ...

  • ১২টি মন্তব্য

নভেম্বর
০৮

আমার বন্ধু : পূর্নিমার জোছোনা

সময় ০০:১৪:২০


Hb : ইজ ইট নীল অর গ্রীন ?

Bibek : : )) আই ওয়াজ নীল , নাউ আই এম গ্রীণ

Hb : wallahi? গুড

BIBEK : আই ফরগেট ইওর নেইম : (( HB means what ?

Hb : hala badr.........

dnt laugh at it ok?

i know exactly wht it means in ur language


BIBEK : হু টীচ ইউ দ্যাট মিনিং ? ^_^

ওকে, leave it . .. say me the meaning in your language

Hb : in my language ..hala means the light around da moon..badr means the full moon -shining moon

BIBEK : "tola aal badru alaina " .. that badr ... দ্যা ফ্যামাস song ...


Hb : ya..right

BIBEK : children in মদীনা presented for Rasul Sallallahu Alaihi oa sallam

Hb : yes এক্সাক্টলি

BIBEK : Light around the moon = Josona
in Bengali

Hb : i see.....nice

BIBEK : " Purnima Josona " ইজ দ্যা টোট্যাল মীনিং and ইটস আ রিয়্যালী nice and favourite নেইম here

Hb : really?..nice....4 i started to hate it......
the bengali meaning oh it is awful

da one 4 hala...then badr ..



BIBEK : forget that : ))

ইউ শ্যুড বি প্রাউড ফর ইউর নেম

Hb : heh..: ) : )...im..

Jak


Hb :

thnx 4 the translation ..really nice...god bless u

BIBEK : নাউ ইউ ক্যান টেক ইওর full নেম । i think you shortened your name for that


Hb : ya...right actually

BIBEK : or, you can also take "Purnima Josona"

  • ১২টি মন্তব্য

নভেম্বর
০৭

ব্লগস্পট টিউটোরিয়াল : কমেন্টবক্স নিয়ে টানাহেঁচড়া

সময় ১১:২২:১০


ব্লগস্পটে কমেন্ট করার বক্সটা ছিলো এক পাশে । দেখতে বিশ্রী লাগতো আর ওইখানে যাবার জন্য দুইবার পেইজ লোড করা লাগতো । আজ ওইটারে পোষ্টের নীচে নিয়ে এলাম । এক্কেবারে সোজা । অথচ ভাবতাম কত না জানি কঠিন জিনিস এইটা ...

১। প্রথমে ব্লগস্পট ওপেন করলাম একটা ট্যাবে । সাইন ইন করলাম এবং পেইজটা ড্যাশবোর্ডে রিডিরেক্ট করে গেলো ।

২. http://bloggerindraft.blogspot.com/ এই লিংকটা নতুন ট্যাবে ওপেন করলাম ।

৩. উপরে ডান কর্ণারে ড্যাশবোর্ড লেখা আছে । ওটাতে ক্লিক করে ড্যাশবোর্ডে গেলাম ।

৪. ড্যাশবোর্ড ---> সেটিংস ---> কমেন্টস ----> এই পেইজে ..

মন্তব্য ফর্ম অবস্থান

১। পূর্ণ পৃষ্ঠা
২। পপ-আপ উইন্ডো
৩। এম্বেডেড হওয়া নিচের পোস্ট

অথবা ইংরেজীতে

Comment Form Placement

১। Full page
২। Pop-up window
৩। Embedded below post

এখানে ডিফল্ট হিসেবে প্রথমটা সিলেক্ট করা থাকে । আমি তৃতীয়টাতে ক্লিক করে পেইজের নীচে গিয়ে সেইভ করে নিলাম । এই অপশনটা মুলব্লগে থাকেনা । একারনেই আলাদা করে http://bloggerindraft.blogspot.com এখানে যেতে হয়েছিলো ।

আমার টেম্পলেটটা ...

  • ১০টি মন্তব্য

নভেম্বর
০৪

এসো, বাঘ শিকার করি

সময় ২২:৩৮:২০


হুঙ্কাড়ে কাঁপাকাঁপি
মাথা আছে , নাই ঘাড়
খুজে বের করো দেখি
"The Hidden Tiger "

ছবিতে লুকিয়ে আছে
বাঘ মামা যতনে
রতনের মত তুমি
চিনে নাও রতনে

পারবেনা, বুঝে গেছি
থাক -থাক-আচ্ছা...
তুমি তো মানুষ ;
নও বাঘেদের বাচ্চা

ডোরাকাটা দাগ দেখে
বের করো লেখাটা...
বাঘটার গায়ে আকা
আঁকাবাকা রেখাটা ...

  • ৩৪টি মন্তব্য
  • বাঘ

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫