এই ব্লগ নাস্তিক এবং অতি জ্ঞানি ব্যাক্তিদের জন্য প্রযোজ্য নয়

ফেব্রুয়ারি
০৩

খানাপিনা @ মিশর

সময় ১৪:৫২:১৮



মাসখানেক হয়ে গেল ৫ দিনের মিশর সফর শেষে দেশে ফিরলাম । এ নিয়ে দ্বিতীয়বার মিশর ঘুড়ে এলাম । যতবারই যাই না কেন প্রতিবারই চমৎকৃত হই মিশর দেখে । এবার আসওয়ান, লুক্সর, সুয়েজ সহ চারটা শহরের বেড়াতে গিয়েছিলাম । মিশরের যে জিনিসটা সবচাইতে ভালো লাগে তা হলো খাবারের দাম খু্বই কম । বিশেষ করে ফলমুলের দাম । ঢাকায় কখনো ষ্টবেরি খাই নি । চমৎকার স্বাদের রসালো এই ফলটা মাত্র ২ পাউন্ড (১ পাউন্ড=১২.৫ টাকা) প্রতি কেজিতে বিক্রি হয় । নানান স্বাদের কমলা পাওয়া যায় ১ থেকে ২ পাউন্ডের মধ্যে । ১ পাউন্ডে (১২/১৩ টাকায়) পাওয়া যায় ২০ জাম্বুস সাইজের রুটি । টাটকা ফলের জ্যুসও পাওয়া যায় খুবই কম দামে । তাই সারাদিনই খাওয়া দাওয়ার মধ্যে ছিলাম । আপনাদের সাথেও কিছু শেয়ার করছি ।


উপরে ক্যাপসিকাম দেয়া গরুর গোস্ত, আলু, বরবটি আর সবজীর চমৎকার এই খাবারটা রুটি কিংবা ভাত দিয়ে খাওয়া হয় ।


ফলের মার্কেটে ভ্যানে করে বিক্রি হচ্ছে ষ্ট্রবেরী । যারা আরবী ...

  • ১২৩টি মন্তব্য

নভেম্বর
০৭

রম্য কাব্য : ছি

সময় ১২:৪৮:২১

আমি বললাম কাছে আস
তুমি বললে ছি-
এমনি করে আমি তোমার
প্রেমে পড়েছি ।

আমি বললাম ভালোবাসি
তুমি বললে যাহ্-
এমনি করে হলে তুমি
আমার মেয়ের মা ...

  • ১১২টি মন্তব্য

আগস্ট
০৮

"কেমন স্বামী চাই?" একটি গবেষনা এবং আমার আহলাদিত হওয়া

সময় ১৪:৩২:০১


(২৫ বছরের কম বয়সীদের এবং মরহুমদের এই পোষ্টে প্রবেশ নিষেধ)

নাই কাজ তো খই ভাজ । শনিবার ছুটির দিন, কি আর করা তাই বাসায় বসে বসে পুরানো পেপার/ম্যাগাজিন পরছিলাম । হটাৎ চোখ পরল ৫ই আগষ্টে প্রথমআলোয় প্রকাশিত একটা গবেষনাধর্মী লেখায় যার বিষয় "কেমন স্বামী চাই?" । দেরি না করে এক নি:শ্বাসে শেষ করলাম লেখাটা তারপর তো আমি খুশীতে লাফাতে লাফাতে বেহুশ হয়ে যাচ্ছি । যারা দেখেননি তাদের বিষয়টা না জানালেই নয় ।

এবার আসি আসল বিষয়ে, বিয়ের ক্ষেত্রে কেমন পাত্র পছন্দ করেন আমাদের তরুণীরা? জীবনসঙ্গী হিসাবে কেমন পুরুষ পাশে পেতে চান আধুনিক তরুণী? এ বিষয়ে ১০০ জন তরুণীর সাথে আলোচনা করে বের করা হয়েছে রিপোর্টিতে । যেহেতু এটা সারা জীবনের ব্যাপার, তাই একটু ভেবে চিন্তে মতামত দিয়েছে তরুণীরা । এবার দেখি কি আছে এই রিপোর্টিতে:

তরুণীদের পছন্দের অগ্রাধিকার:
* পাত্রকে অবশ্যই ব্যাক্তিত্বসম্পন্ন হতে হবে ।
(এই বান্ধার ব্যাক্তিত্ব খারাপ না)
* উদার মন-মানসিকতার হতে হবে ।
(হে..হে.. আমি বড়ই উদার)
* সৎ, দায়িত্বশীল, চরিত্রবান পুরুষ হবে হবে ।
(এই বান্ধার চরিত্র ফুলের মতো পবিত্র)
* ...

জুলাই
১২

ঘুমকাব্য: তুমি এবং আমি

সময় ১৫:১৯:১৯


তুমি নাই
আমি পাগল
তুমি থাকলে
আমি ছাগল ।

তুমি নাই
আমি খাপছাড়া
তুমি থাকলে
আমি দিশেহারা ।

তুমি কালো
আমি সাদা
তুমি থাকলে
আমি গাধা ।

তুমি নারী
তুমি Kool
তুমি থাকলে
আমি Fool
.........................

এবার সবাই বলো
পাগল না ছাগল
কোনটা হবে ভালো

(ঘুম ঘুম পাইতাছে...তাই আজাইরা ...

জুলাই
০৯

বর্ষা অনুকাব্য

সময় ১৭:২২:৫২


এই বরষায়
সারা দূপুর
বৃষ্টি পড়ে
টাপুর টুপুর।

আকাশ ছেয়ে
মেঘের ছায়ায়
অনুভবে
সুরের নূপুর ।

(স্কাই ভাইয়ের বর্ষাকাব্যের আয়োজনে, উনার সন্মানে এবং উনার বাক্যে লিখা অনুকাব্য । এই পোষ্টে কোন কমেন্ট করা যাবে ...

জুলাই
০৪

আজ জন্মদিন তোমার

সময় ১২:২৬:১১


আজ জন্মদিন তোমার । সুপ্রিয় ব্লগার/কলিগ/বন্ধু ইমনের আজ জন্মদিন । শুভেচ্ছা ও শুভকামনা রইলো ইমনের প্রতি ...

  • ৩৫টি মন্তব্য

মে
২২

অভিনন্দন তুষার আহাসান

সময় ২১:১৯:৫৭


শুক্রবার সারাদিন শুয়ে বসে কাটানোই আমার কাজ । পারত পক্ষে বাসার বাহিরে যাই না । তাই শুয়ে শুয়ে মোবাইলে ব্লগ পড়ছিলাম আর পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম । প্রথমআলো পত্রিকার সাহিত্য সাময়িকীতে সাধারনত আমি ঢুকি না । তবুও পাতা উল্টাতে উল্টাতে সাহিত্য পাতায় চলে গেলাম । হটাৎ চোখ পড়ল একটা নাম "তুষার আহসান" । নামটা পড়ে আমি মনে মনে হাসছিলাম, আরে এযে ব্লগার তুষার আহাসান । সবকিছুতেই আমি মনে হয় ব্লগারদের নাম নিয়ে আসি ।

তাই একটু লক্ষ করে গল্পটার দিকে চোখ বুলাতেই দেখি লিখা আছে "ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলো ব্লগ আয়োজন করেছিল ভালোবাসার গল্প প্রতিযোগিতা । জমা পরেছিল মোট ৫২ টি গল্প । গল্পটি আজ ছাপা হলো । "গল্পটি প্রেমেরও হয়ে উঠতে পারত" গল্পটির জন্য বিশেষ পুরষ্কার পাচ্ছেন শেরিফ আল সায়ার" এ গল্পটিও সাহিত্য পাতায় ছাপা হবে"।

আমি নিজের অজান্তেই লাফিয়ে উঠলাম । কারন এটা আমাদের তুষার ভাইয়েরই গল্প যা ছাপা হয়েছে প্রথম আলো পত্রিকায় । অভিনন্দন তুষার আহাসান, অভিনন্দন সকল ব্লগারদের ...

  • ৩১টি মন্তব্য

এপ্রিল
১৯

মা দিবসের ছবি

সময় ১২:৩২:৫৪


জয়যাত্রা আপার ফ্লিকআর থেকে পাওয়া এই ছবিটি উনার অনুমতি নিয়ে পোষ্ট করলাম । এই একটি ছবিই যেন বিশাল এক ...

এপ্রিল
১৫

মোদের কারিম ভাই

সময় ১৬:৫৫:২৯


মোদের কারিম ভাই
করে খাই খাই

ব্লগীরা দিলে খানা
করতে পারেনা মানা

ওজন তার আশি
মোটা একটু বেশী

কথায় খুবই টসটস
কাজে খুবই অলস

মাথায় নাই চুল
করে শুধু ভুল

কাজে খুবই আনাড়ী
খায় শুধুবসের ঝাড়ি

দিয়েছে অনেক ছ্যাকা
তাই সে এখন একা

ছেলে খুবই স্মার্ট
মস্ত বড় তার হার্ট

কারিম নয় কালো
ছেলে খুবই ...

  • ১২৯টি মন্তব্য

মার্চ
৩১

মহা ঝামেলায় আছি!!! টেকিদের হেল্প চাই

সময় ২২:০০:০৩

অফিসে আজ সকালে ব্লগিংয়ের সময় দেখি একটা ম্যাসেজ ফিক্সড হয়ে আছে । সম্ভবত ম্যাসেজটা ছিল ..........হ্যাকড ইউর পিসি ফর টুডে । আমি বিষয়টাকে তেমন একটা গুরত্ব না দিয়ে আমার কাজ চালিয়ে গেছি । কিন্তু বিকালে বের হওয়ার সময় খেয়াল করলাম কোন ড্রাইভেই আমার কোন ডাটা নেই, সকল ডাটাই হাওয়া। শুধু কিছু মাত্র সাব ফোল্ডারে কিছু ডাটা আছে । অফিসে সবচাইতে গুরুত্বপূর্ণ ডাটাগুলি আমার পিসিতে সংরক্ষিত । নিরাপত্তার জন্য এগুলিকে আমি অন্য কোথাও কপি করে রাখিনি । তাছাড়া আমার ব্যাক্তিগত সহ গত তিন বছরে করা সমস্ত কাজের তথ্য এই কম্পিউটারে সংরক্ষিত । বুজতে পারছিনা এখন কি করবো । কেউ কি বলবেন কিভাবে আমি তথ্যসমূহ ফিরে পেতে ...

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫