বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


কার্টুনিস্ট আরিফের জেল এবং কিছু তথ্য


যশোর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার দায়ে প্রথম আলোর সাবেক কার্টুনিস্ট আরিফুর রহমানকে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ শ' টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

প্রথম আলোর রম্য সাপ্তাহিক আলপিনে আপত্তিকর কার্টুন প্রকাশের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম এ রায় দেন। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
-----------------------------------------------------------------------
এবার সামহোয়্যারিন এর মেহেরুল হাসান সুজন এর ব্লগ থেকে নেওয়া দুটি ছবি ও লিখা পড়ুন নীচে ।

-----------------------------------------------------------------------

প্রথম আলোর আলপিনে যে কার্টুন-কাহিনীটি ছাপা হয়েছে, সেটি ধর্মীয় অনুভূতিকে আঘাত করার কারণে গত দু'দিনে অনেক কিছু হয়েছে। ব্লগাররা সবাই সেটি জানেন আশা করি। এর আগেও একই বিষয়বস্তু নিয়ে একটি কৌতুক ছাপা হয়েছিলো ইসলামী ছাত্রশিবিরের পত্রিকা কিশোর কণ্ঠের নভেম্বর ১৯৯৮ সংখ্যার ৮৭ নম্বর পৃষ্ঠায় হাসির বাকসো বিভাগে। ব্লগারদের জন্য সেই পত্রিকার প্রচ্ছদ ও সেই কৌতুকটি মূল পাতা থেকে স্ক্যান করে এখানে তুলে দিলাম। ব্লগারদের জ্ঞাতার্থে আরো জানাচ্ছি, কৌতুকটি পাঠিয়েছিলেন ফেনীর আমিরাবাদ এমএসইসসি মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মাসুদ। ওই সময় কিশোর কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন শিবির নেতা মতিউর রহমান আকন্দ, সম্পাদক ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী সম্পাদক ছিলেন সিরাজুল ইসলাম শাহীন।


শিবিরের সেই পত্রিকার প্রচ্ছদ


সেই কৌতুকটির স্ক্যান কপি
১২৩ টি মন্তব্য
al_berunie আদনান আল বিরুনী১২ নভেম্বর ২০০৯, ১০:২২
কোন মন্তব্য নাই
kamaluddin কামাল উদ্দিন১২ নভেম্বর ২০০৯, ১০:২৮
মন্তব্য করা উচিৎ ছিল , এটাকেই বোধ হয় বলে কৃষ্ণায় করলে লীলা খেলা আর অন্যরা করলে দোষ ।
sharmabangla সজল শর্মা১২ নভেম্বর ২০০৯, ১০:৩৯
আপনি ঠিকই বলেছেন। @কামাল
sujanpranto12 সুজন১২ নভেম্বর ২০০৯, ১০:৪০
একমত কামাল ভাই।
al_berunie আদনান আল বিরুনী১২ নভেম্বর ২০০৯, ১১:১৪
আমিও একমত
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৫:৪৭
যে কার্টুনের জন্য আরিফের জেল................
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৮:২৮
রিমঝিমবৃষ্টি @ একটা নিছক কৌতুকের জন্য একটা লোকের জেল জরিমানা হয়ে গেল, তার অপরাধের গভীরতা কতটুকু এটা সবাইকে জানানোর জন্যই আমার এই প্রয়াস । সুতরাং আমি আপনার সাথে একমত নই যে এটা দেওয়া ঠিক হয়নি, ধন্যবাদ ।
rimjhimbristi ‍িরমঝ‍িমবৃ‍ষ্ট‍ি১৩ নভেম্বর ২০০৯, ১২:০৮
কামাল ভাই এই কার্টুনটি ব্লগে দেয়া আপনার উচিৎ হয়নি।
prithibi পৃ‍‍‍‍থিবী১২ নভেম্বর ২০০৯, ১০:৩৩
হুমমমমমমমম.....পড়লাম.......
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৫:৪১
আকাশ থেকে না খাট থেকে
greenbangla মোজাম্মেল কবির১২ নভেম্বর ২০০৯, ১১:০৮
একই দেশে দ্বৈত আচরন রহস্যজনক।
আজকাল আপনি কম আসছেন।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৫:৪৮
মোজাম্মেল ভাই আমি আপনার সাথে একমত, কেমন আছেন ?
murubbe মুরুব্বী১২ নভেম্বর ২০০৯, ১১:১১
কামাল ভাই
বেশ শ্রম দিয়েছেন লিখাটায়।
আপনার শ্রম
আমার মতো অবাধ্য মগজের মানুষের
কাছে তা সম্পদ।

ধন্যবাদ।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৫:৫০
মুরব্বী ভালানি ?
simi সিমি১২ নভেম্বর ২০০৯, ১১:১৫
আমার একটা ছোট্ট কথা আমার কাছে মনে হয় যে কার্টুনিষ্ট আরিফ কে ক্ষমা করে দেয়া উচিত। যেহেতু এটা ভুল বশত হয়েছে। এটা আমার নিজস্ব মত। কেউ অন্যভাবে নেবেন না।
nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা১২ নভেম্বর ২০০৯, ১১:৩০
শারমিন একটু অন্যভাবে নিলাম কিছু মনে করবেন না। আরিফ কোনো অন্যায় বা ভুল করেনি। যার জন্য ওকে ক্ষমা করতে হবে।
বরং তাদের প্রতি ধিক্কার জানাই যারা এটাকে ইস্যু করেছে। প্রথম আলো'র মত পত্রিকা প্রটেষ্ট করতে পারলো না। তারা ক্ষমা চাইলো। আরিফকে বরখাস্ত করলো।
আপনি আরিফের সেই রিমান্ডকালীন সময়গুলোর কথা জানেন? কি অন্যায় না করা হয়েছে এই ছেলেটির উপর।

আমি ধিক্কার জানাই এই বিচারের।
simi সিমি১৩ নভেম্বর ২০০৯, ০৩:২৮
নাজলা আপা আপনার কথাটাও ঠিক আছ্ েআসলে আমি তেমন গুছিয়ে লিখতে পারিনা।
আপনার কথাগুলোর সাথে সহমত।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:০৪
ধন্যবাদ @ শারমিন ও নাজলাপু ।

শিবিরের কিশোর কন্ঠের কৌতুক আর প্রথম আলোর আরিফের কৌতুক দুটোই কিন্তু একই ধরণের, দুটোই উপরে দেওয়া হয়েছে আশা করি পড়ে মিলিয়ে নিবেন । একই অপরাধে আরিফকে নিয়ে সারাদেশে হৈ চৈ আন্দোলন অতঃপর ক্ষমা চাওয়ার পরেও জেল জরিমানা আর শিবিরের কিশোর কন্ঠের ব্যাপারে মুখে কুলুপ আটে রাখা, ব্যাপারটাকে আপনারা কি মনে করেন ?

আমি মনে করি এখন শিবিরের কিশোর কন্ঠ সহ শিবিরের লোকজনকে চেপে না ধরলে আরিফের হয়রানি বন্ধ হবে না । আরিফকে বাচানোর একমাত্র পথ হলো শিবির পত্রিকা কিশোরকন্ঠ ও ঐ মাদ্রাসা ছাত্র এর বিরুদ্ধে মামলা করা। কারণ আরিফের ব্যাপারটায় প্রধান উস্কানিদাতা এই শিবির ।
nibaron ‍িনবারন১৪ নভেম্বর ২০০৯, ০৮:৪৯
আমার সহমত ফাতেমা আবেদীন নাজলার সাথে।
thaba_baba থাবা_বাবা১২ নভেম্বর ২০০৯, ১১:৩০
মৌলবাদীদের কথায় নাচা অর্বাচীনদের কাছ থেকে আর কি আশা করা যায়!!!
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:০৮
হুমমমমমমমম
godhulirsurjo গোধুলীর সুর্য১২ নভেম্বর ২০০৯, ১১:৩৬
আসলেই তাই কৃষ্ন করলে লীলাখেলা আর আমি করলেই ঢং, খমতায় সব কিছু রাইট হয় ক্ষমতা গেলে রং
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:০৯
আপনাকে প্লাস
jakir জাকির বেপারী১২ নভেম্বর ২০০৯, ১১:৪২
ঐ ক্যাচাল কি এখনো শেষ হয়নি হায়রে বেচারা আরিফ

আরিফ তোমার ভয় নাই
আমরা আছি তোমার সাথে।
jakir জাকির বেপারী১৩ নভেম্বর ২০০৯, ০২:৫১
২ দিন আগেও আরিফের সাথে অনলাইনে চ্যাট করলাম, আর এখন শুনছি জেলের কথা !!!!!!!!! এগুলো কি সহ্য করা যায়
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:১১
সব সম্ভবের দেশ, আমাদের এই বাংলাদেশ, সুতরাং....................
lubna09 লুবনা১৩ নভেম্বর ২০০৯, ১২:০১
সাথে থাইকা লাভ নাই বেচারা জেল হয়ে গেছে।
cheirosweden7 অপ্রিয় সত্য৭১৩ নভেম্বর ২০০৯, ০১:০২
মৌলবাদীর অপঘাত
লিবারেল কুপকাৎ!

খুত যদি ধরতে যাই
বেহেশতের রক্ষা নাই!

হুমায়ুন আহমেদ লিখেছিলো
নারী সম্পত্তি ভাগের উপমায়
আল্লাহ অংকে কাঁচা!!!
কিন্তু তারে তো কেউ দেয় নাই খেচা:!

তাই এসো ভেদাভেদ ভুলে গিয়ে
আরিফের প্রতি সমবেদনা জ্ঞাপনে,
সকল ধর্মের প্রতি সন্মান জানিয়ে
মানবতার ঝান্ডা নিয়ে-সাম্যের গান গাই।

যাক্‌
অনেক মন্তব্য এসেছে
যা প্রথমে আসে নাই
এসেছে শুধু পোষ্ট ষ্টিকি করায়

হুজুগে বাঙ্গালী আমরা সবাই
মাননীয় সঞ্চালক ভাই
চোখে আঙ্গুল সরাসরি সঞ্চালন করায়
অনেক ধন্যবাদ জানাই
সাথে লেখক
আপনাকে কি বাদ দেয়া যায়
সাবার সর্বাঙ্গীন শুভ কামনায়.................................................
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:২৬
কবি আপনাকে ও ধন্যবাদ, সমকালিন দারুণ একটা ছড়া লিখার জন্য
sadi সাদি১৩ নভেম্বর ২০০৯, ০১:১০
ধন্যবাদ কামাল ভাই, ভুলে যাোয়া একটি জিনিস মনে করিয়ে দেয়ার জন্য। কার্টুনিষ্ট আরিফের জন্য সমবেদনা রইল কারণ সে খেটে খাোয়া বেতনভুক কর্মচারী মাত্র। যারা তাকে দিয়ে কার্টুন আঁকিয়েছে তাদের শাস্তি না হয়ে আরিফের শাস্তি হল আর্শ্চয বটে।
তবে শিবিরের কিশোর কন্ঠ বলুন আর আলপিন বলুন নবীজির নাম নিয়ে মশকরা না করলেই ভাল হতো। আরিফের কার্টুনগুলি আমি দেখেছি। আর কৌতুকটি আমি আলপিনে ছাপানোর আগে আরো বিভিন্ন জায়গায় ছাপানো হিসেবে দেখেছি। যা আরিফ এঁকে দেখিয়েছে।
helaluddin হেলাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ১১:৪৭
একমত
skytouch121 পথে-প্রান্তরে১৩ নভেম্বর ২০০৯, ০১:১২
আহারে ছেলেটা...প্রতিভাবান একজন কার্টুনিষ্ট ছিলো । আমি অবাক হই প্রথম আলোর মতো একটা প্রথম সারির মিডিয়া কেন প্রতিবাদ করতে পারলোনা । জাতির বিবেক হচ্ছে মিডিয়া । তারাই যদি এভাবে ক্ষমা চায় তাহলে দিন দিন মৌলবাদীদের ঔদ্ধত্য আরো সীমা ছাড়িয়ে যাবে...
ধর্ম ব্যবসা আর কতদিন চলবে হে বঙ্গ জননী ?
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ১১:০৬
একেই বলে যতদোষ নন্দ ঘোষ, বলির পাঠা হইল ব্যাটা আরিফ ।
sknazrul শেখ নজরুল১৩ নভেম্বর ২০০৯, ০২:০০
অনেক চোর ধর্ষক, বাটপার, ঘুষঘোরের নামের আগেও তো মোহাম্মদ আছে আবার শুধু মোহাম্মাদ নামেও এ ধরণের অনেকে আছেন তাদের কি হবে?
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৮:৩০
কামারের দোকানে কোরআন পড়ে লাভ কি ? নজরুল ভাই !
majumderrasi মজুমদার রসি১৩ নভেম্বর ২০০৯, ০২:০৬
আরিফ কোন দোষ করেনি।এক দল মৌলবাদীর অযৌক্তিক দাবী মেনে নেয়ার কোন মানে হয় না।সকল প্রগতিশীল মানুষের উচিৎ এই মৌলবাদীদের বিরূদ্ধে জনমত গড়ে তোলা।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৮:৩২
তীব্রভাবে আপনার প্রতি সহমত প্রকাশ করছি ।
chayan2021 ডিজিটাল কলম১৩ নভেম্বর ২০০৯, ০২:১১
কামাল ভাই স্টিকি পোষ্টের জন্য অভিনন্দন ..............কিন্তু শিবির করুক বা প্রথম আলো করুক খারাপ জিনিস সবসময়ি খারাপ..........তবে আরিফের লঘু পাপে গুরুদন্ড হয়ে গেলো বলে মনে করি .........
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৮:৩৫
আমিও তাই বলি, কারো লঘু পাপে ? ঘুরু দন্ড আর কারো ঘুরু পাপে প্রমোশন, এযে মেনে নেওয়া কষ্টকর , ধন্যবাদ ।
mou মৌসুমী দত্ত১৩ নভেম্বর ২০০৯, ০৩:৫১
কার্টুনিষ্ট আরিফের জন্য খারাপ লাগছে।
ঈশ্বর তার মংগল করুন।
ostorag একলা তেপান্তর১৩ নভেম্বর ২০০৯, ০৩:৫৫
আরিফ সাহেবের জন্য খারাপ লাগছে....।কিন্তু আরেকটি বিষয় কি আমরা না করলেই নয়??
এই পৃথিবীতে যে অল্প কজন মহাপুরুষ আছেন,আমরা তাদের নিয়ে হাসি ঠাট্টা
alpin আলপিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:০২
শেষের কথাটির জন্য জটিল ভাবে সহমত!
আল্লাহ যেন এর জন্য আপনাকে মহামুল্যবান পুরস্কার দেন!! আমিন!
ostorag একলা তেপান্তর১৩ নভেম্বর ২০০৯, ০৩:৫৬
আরিফ সাহেবের জন্য খারাপ লাগছে....।কিন্তু আরেকটি বিষয় কি আমরা না করলেই নয়??
এই পৃথিবীতে যে অল্প কজন মহাপুরুষ আছেন,আমরা তাদের নিয়ে হাসি ঠাট্টা না করলেই কি এমন ক্ষতি!!!!
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:২৬
একমত, আমার মনে হয়না এইটা সে এতোসব চিন্তা ভাবনা করে করেছে, এটা নিছক হাস্যরস হিসাবেই হয়তো সে উপস্থাপন করতে চেয়েছিল ।
reza_ali রেযাআলি১৩ নভেম্বর ২০০৯, ০৪:০৫
ভাই সাহেব,
আপনি কেমন আছেন?
আমার শুভেচ্ছা নিবেন।
kohin কোহিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:১৫
আসসালামু আলাইকুম,
যাহা ভুল, তাহা ভুলই। আরিফ বা প্রথম আলো করিলেও ভুল। শিবির করিলেও ভুল।
আর ধর্মীয় অনুভূতি লইয়া এইসব রসিকতা সত্যসত্যই অনুচিত।
আমার মনে হয়,
শিবিরের পত্রিকা আর প্রথম আলো তথা আরিফের অন্যায় একইরকম।
এইসব বিষয় লইয়া কৌতুক করিবার কোনো প্রয়োজন ছিলো না।
শিবিরের শাস্তি হয় নাই তাহার কারণ তাহাদের পত্রিকার পত্রিকার পাঠকের চাহিতে প্রথম আলোর পাঠক অনেক অনেক গুণ বেশি। যাহার ফলে মানুষের চোখেও পড়িয়াছে সহজেই।
এখন যাহারা শিবিরের পত্রিকার কথা বলিতেছেন, তাহারা সেই ১৯৯৮ সালে এইসব প্রসঙ্গ ক্যানো তুলিতে পারেন নাই?
তাহার মানে এই নয় যে শিবির অপরাধ করে নাই। কিন্তু আপনি যদি অপরাধের কথা না-জানিতে পারেন তবে তাহার প্রতিবাদ করিবেন কি প্রকারে?
আরিফ সাহেবের উচিত হইবে তওবা করিয়া আল্লাহতায়ালার নিকট ক্ষমা চাওয়া।
শিবিরের নেতাদের বলিতেছি:
আপনারাও যদি নিজেদর সাচ্চা মুসলমান বলিয়া দাবী করিয়া থাকেন, তবে প্রকাশ্য ভুল স্বীকার করিয়া তওবা করুন। এবং খোদাতায়ালার নিকট ক্ষমা চাহিবেরন।
szaman71 শ জামান১৩ নভেম্বর ২০০৯, ১০:৫৮
হক কথা ।
namnei নাম নেই১৫ নভেম্বর ২০০৯, ০১:৩৩
আবার কয়? জটিল হইছে ভাই ....
asmarshad আ,শ,ম,এরশাদ১৩ নভেম্বর ২০০৯, ০৬:২০
অনলাইনে না এসে পারলাম না

ধর্মীয় দৃষ্টিকোনে কার্টুন আঁকা বা কার্টুনিষ্ট হওয়া অপরাধ হিসাবে ঘোষনা দিয়ে মামলা করবে
মনে হয় অদুর ভবিষ্যতে--আমাদের মোল্লা ভাইয়েরা---
সেকুলাস --সেমি সেকুলার দেশটাকে নিয়ে কি করি---,
আর বিচারক সাহেব মনে হয় অংকে কাচা,
অথবা বোমা হামলায় ভীত,

যারা এটাকে ইস্যু করেছে, তাহাদের চিনে রাখতে হবে,প্রথম আলো সম্পাদকের ক্ষমা চাওয়াটা হাস্যকর হয়েছে---আর তাকে বরখাস্ত করাটা আরো ---হায়রে ব্যবসা তোমার কাছে সব ই হালাল--
samsulalammehedi মেহেদী১৩ নভেম্বর ২০০৯, ০৬:৫০
সহমত।

এরশাদ ভাই কেমন আছেন ?
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:২৮
যারা এটাকে ইস্যু করেছে, তাহাদের চিনে রাখতে হবে,প্রথম আলো সম্পাদকের ক্ষমা চাওয়াটা হাস্যকর হয়েছে---আর তাকে বরখাস্ত করাটা আরো ---হায়রে ব্যবসা তোমার কাছে সব ই হালাল--

ঠিক বলেছেন এরশাদ ভাই, ধন্যবাদ মেহেদী ভাই ।
kutubi নিজাম কুতুবী১৩ নভেম্বর ২০০৯, ০৬:৫৭
কামাল ভাই,
শি...
ভাল থাকুন আপনার হাত পা'য়ের রগ কেটে দিতে পারে..
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:৩২
ভয়ে আছি
enamfromau এনামুল ইসলাম১৩ নভেম্বর ২০০৯, ০৬:৫৭
কার্টুনটি আমার কাছে খুবই সস্তা মানের লাগলো। যেকোন মুসলিমের ধর্মীয় অনুভুতিতে কিছুটা হলেও নাড়া দিবে এই কার্টুনটি, যা কিনা একেবারেই অহেতুক।

তাছাড়া, একজন কার্টুনিস্ট পত্রিকায় কি ধরনের লেখা দিচ্ছে তার অনেকটা দ্বায়ভার প্রকাশক (মাহফুজ আনাম) এবং সম্পাদকের (মতিউর রহমানের)। তারা নিজেদেরকে রেহাই দিলেন আর তাদের জন্য যিনি কাজ করলেন (কার্টুনিষ্ট) তাকে যেতে হলো জেলে।

আমাদের দেশটা আসলেই স্বপ্নপুরী; সাথি মোদের লালপরী, নীলপরী, ..... এরা সাধারন মানুষ নন।

ধন্যবাদ।
alpin আলপিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:০৪
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:৪০
অসাধারণ কমেন্ট, লা-জওয়াব । লাল পরী নীল পরী
shoummo71 সৌম্য১৩ নভেম্বর ২০০৯, ০৭:৫৭
সামহোয়ারে কে জানি দুর্দান্ত একটা পোস্ট দিছিলেন। অমি রহমান পিয়াল সম্ভবত। খুব দরিদ্র পরিবারের একজন কিশোর যার রংতুলী কেনার টাকা নেই হঠাত একদিন ডেইলি স্টারের কার্টুন প্রতিযোগীতায় সেকেন্ড হয়ে গেলেন। আলপিন শর্ত দিল তাকে আলপিনের রেগুলার কার্টুনিস্ট হতে হবে। বিনিময়ে টাকা পাবেন কিন্তু আলপিন ছাড়া আর কোথাও লেখার সুযোগ নাই। কিন্তু যখন কার্টুনিস্ট বিপদে পড়লেন তখন কেউ পাশে রইলো না। প্রথম আলোর সম্পাদক প্রকাশক বড় মানুষ। তাদের কিছুই হলেনা। বায়তুল মোকারমের খতিবের সাথে সৌজন্য সাক্ষাত করার পর তাদের নাম মামলা থেকে বাদ গেল। কার্টুনিস্ট গেল জেলখানায়।

আচ্ছা কার্টুনিস্ট আরিফতো অল্পদিন হলো জেল থেকে ছাড়া পাইছে। এক অপরাধে জামাতীদের কিশোর কন্ঠের কিছুই হয় না। আর আরিফ একবার সাজা ভোগ করার পর একই অপরাধে আবার জেলে কেন?
shoummo71 সৌম্য১৩ নভেম্বর ২০০৯, ০৮:০০
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:৪২
আচ্ছা কার্টুনিস্ট আরিফতো অল্পদিন হলো জেল থেকে ছাড়া পাইছে। এক অপরাধে জামাতীদের কিশোর কন্ঠের কিছুই হয় না। আর আরিফ একবার সাজা ভোগ করার পর একই অপরাধে আবার জেলে কেন?

----------কেন?কেন?কেন?কেন?কেন?কেন?কেন?কেন?কেন?কেন?কেন?কেন?
neemphul ‍নিমফুল১৩ নভেম্বর ২০০৯, ০৮:৪৪
আমাদের কি কিছুই করার নেই? আমরা শুধু দেখব আর হা হুতাশ করব?
প্রথম আলো বদলে যাোয়ার যে নীতির কথা বলে এটা কি তার প্রমান?

আমি প্রতিবাদ জানালাম এই বিচারের আর ঘৃনা জানালাম সমাজের কথাকথিত মাথাআলা মানুষদের ।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:৪৪
আমি প্রতিবাদ জানালাম এই বিচারের আর ঘৃনা জানালাম সমাজের কথাকথিত মাথাআলা মানুষদের .... আমি ও
opo_debota অপদেবতা১৩ নভেম্বর ২০০৯, ০৮:৫৮
হুম ,
আমি স্বীকার করি আমি মৌলবাদী ,
কারণ আমি মনে করি এটা আমার ভদ্রতা ,
আমি বিশ্বাস করি আমি ভদ্র ,

ইসলামের বিরুদ্ধে কিছু হলে ,
অবশ্যই মনের কোথায় যেন একটা টোকা পড়ে ,
হয়ত আমি মৌলবাদী বলে ।

কৌতুকটা আরিফ লেখার আগেও শুনেছিলাম ,
তখন খারাপ ‍মনে হয় নি

প্রথমআলোর অনেক খবর অনেক সময় ধর্মীয় অনূভুতিতে হানা দেয় বলে অনেকে মন্তব্য করেন ,তাই এখানে এই কার্টুন টা একই দৃষ্টিকোন থেকে দেখা হয় ।

আরিফ যখন জেলে ‍যায় তখন আমিও অবাক হয়েছিলাম ,
বুঝতে পারছিলাম না কোনটা ঠিক ।


শিবির তাদের উদ্দেশ্য হাসিলে বদ্ধ পরিকর ।
প্রথম আলোও এর ব্যতিক্রম নয় ।


আফ‍সোস আরিফের জন্য ।
আফ‍সোস আমার ‍মত ‍মৌলবাদীর জন্য ।
rimjhimbristi ‍িরমঝ‍িমবৃ‍ষ্ট‍ি১৪ নভেম্বর ২০০৯, ০৭:০৮
অনেক ভাল লাগল।
সহমত
alpin আলপিন১৩ নভেম্বর ২০০৯, ০৮:৫৯
২জনেই সমান অপরাধি!!
মোহাম্মাদ শব্দটি আমাদের নামের আগে দেয়া হয় হযরত মোহাম্মাদ(সাঃ) এর নামের সম্মান প্রদর্শন করার জন্য! এটা বিড়াল বা কদুর আগে ব্যবহার করা মোটেই সমর্থন যোগ্য নয়! ক্ষমার অযোগ্য অপরাধ! এই অপরাধ ক্ষমা করলে ভবিষ্যতে আরও হতে পারে!
সুতরাং আমি মনে করি ২জনেরই শাস্তি হওয়া উচিৎ!!
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:৪৮
আমি আপনার সাথে একমত না ।

এইটা অতি সামান্য হাস্যরস মাত্র । তবে এইজন্য আরিফের জেল জরিমানা হলো বলেই কিশোরকন্ঠ সংশ্লীষ্ট সবার বিচার কামনা করছি ।
helaluddin হেলাল উদ্দিন১৪ নভেম্বর ২০০৯, ১২:০৪
@আলপিন,
কথার মাঝে যোক্তিকতা আছে
amarkobita আমার কবিতা১৩ নভেম্বর ২০০৯, ০৯:১২
সব ফকিরেরনীতি । রাজনীতি হলো রাজার নীতি ;এখন তো আর রাজা নেই ,যতো সব ফকিন্নির পুতেরা ফকিরেরনীতি করছে । যারা কিনা রাজনীতির ডেফিনেশন কি তাও জানে না ।
alpin আলপিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:১৮
মাথা হটাৎ গরম করলেন কেন!!!
ঠান্ডা হন!! ওদের বইকা লাভ নাই! ওদের গায়ের চামড়া গন্ডারের চামড়ার চাইতে শক্ত
amarkobita আমার কবিতা১৩ নভেম্বর ২০০৯, ০৯:২৯
কেন জানি গরম হইয়া গেলো ; মনে হয় কদুর তৈল লাগবো ।
shakha555 শাখা৫৫৫১৩ নভেম্বর ২০০৯, ০৯:৩৩
আমার কষ্ট লাগলো। এই দেশে সব সম্ভব।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ১০:১৩
হ, ঠিক কতা
jiggasu জিজ্ঞাসু১৩ নভেম্বর ২০০৯, ০৯:৪৫
অফ টপিকঃ

কয়েকদিন আগে আমেরিকাতে কয়েকটি জঘন্য হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার নামে "মোহাম্মদ" ছিল। তার সহযোগীদের যাবজ্জীবন দেয়া হয়েছে, তাদের নামে "মোহাম্মদ" ছিল না। :!

বিদেশে আমার এক সহকর্মীর নাম ছিল মুহাম্মদ আলী জাফর, তাকে বিদেশীরা 'মুহাম্মদ' বলেই ডাকত। একদিন আমার কাছে এসে বলল ঃ আমার এই নাম শুনে কেমন লজ্জা লাগে। এটা তো নবীজীর নাম। এক পাকিস্তানী তখন বলল ঃ তোমাদের ওখানে এতো ক্লাসিকাল ইসলামী নামের ছড়াছড়ি কেন - মু, মুজিবুর রহমান, মু, শামসুল ইসলাম, মু, আব্দুর রহীম। পাকিস্তানে তো এই কম্পালসরী মুহাম্মদ, বা আল্লাহর ৯৯ নামের বান্দা জাতীয় নাম রাখি না আমরা।
enamfromau এনামুল ইসলাম১৩ নভেম্বর ২০০৯, ১০:৩১
আপনার সহকর্মীকে এই বিশিষ্ট পাকিস্তানী ব্যাক্তিদের নামগুলো জানাবেন:

"মুহাম্মাদ" আলী জিন্নাহ
"মুহাম্মাদ" নাওয়াজ শরীফ
"মুহাম্মাদ" শাহবাজ শরীফ
আব্দুল "কাদির"
গোলাম "মুহাম্মাদ"
"মুহাম্মাদ" ইয়াহিয়া খান
"আলী" মিরজা
"আলী" ভুট্টো
"আলী" লিয়াকত
জিয়া উল "হক"
jiggasu জিজ্ঞাসু১৩ নভেম্বর ২০০৯, ১১:২০
'আলী'ও কি নবীজীর নাম ?

বর্তমান কালের সংখ্যাগরিষ্ঠের কথা ধরা যাকঃ

খেলোয়াড়ঃ
ইমরান খান
শোয়েব আখতার
শহীদ আফ্রিদী
ইউনুস খান
ইমরান নাজির
সালমান বাট
শোয়েব মালিক
উমর গুল ইত্যাদি


রাজনীতিবিদ নেতাঃ
জুলফিকার আলী ভুট্টো [ "আলী" ?]
পারভেজ মুশাররফ
আস্ফান্দিয়ার ওয়ালি
সর্দার আখতার মঙ্গল
তালাল আকবার বুগতি
শাহ আনাস নূরানী
আলতাফ হুসেইন
গুলাম মুস্তাফা জাতোই
মেহমুদ খান আচকযাই
চউধুরী সুজাত হুসেইন
বিলাওয়াল ভুট্টো জারদারি
আসিফ আলী জারদারি

সংস্কৃতিঃ
আতেফ আসলাম
মেহদী হাসান
নুসরাত ফাতেহ আলী খান
ওয়াইস আলম


বিজ্ঞানঃ
পারভেজ হুদভয়
গুলাম মুর্তাজা

ইত্যাদি।

আমি মূলত নামের ফর্মের কথা বলছি। আমাদের দেশে বিশুদ্ধ আরবী নাম দেয়ার ওপরে অনেকে জোর দেন। যদিও এ প্রবণতা স্বাধীনতা উত্তরকালে কিছুটা কমেছে, আঞ্চলিক (বাংলা) শব্দও এখন নামের অংশ হতে পারে, যেটা পাকিস্তানে ও অন্য প্রায় সব মুসলিম দেশে সুদূর অতীত হতে চলে আসছে।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:৫০
সব ফকিরেরনীতি । রাজনীতি হলো রাজার নীতি ;এখন তো আর রাজা নেই ,যতো সব ফকিন্নির পুতেরা ফকিরেরনীতি করছে । যারা কিনা রাজনীতির ডেফিনেশন কি তাও জানে না ।

এটা আজকের সেরা কবিতা
n_h_sarja নেহাল হাসনাইন সার্জা১৩ নভেম্বর ২০০৯, ১০:২২
কামাল ভাই, এই ব্যপারটা সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ...

আরিফ ভাইকে নিয়ে কি বলবো, দেখা হয়েছিল একদিন, নরম ধরনের মানুষ বলে মনে হলো, কথাবার্তাও হয়েছিল কিছু......

যাই হোক, এক মানুষের মুখে যদি দুই কথা শোনা যায়, তবে বুঝতে হবে রহস্যের ব্যপারটা, আরিফ ভাই এর সাথে যা করা হয়েছে এবং হচ্ছে তার ধিক্কার জানাই!!!!!!
sofiq মোঃ সফিকুর রহমার১৩ নভেম্বর ২০০৯, ১০:২৪
বাংলার রাজনীতি মত বদমাস নীতি জগতে আর নাই
বাংলার মাঠিতেও নাস্তিকের অভাব নাই।
helaluddin হেলাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ১১:৩০
ঠিকই কইছেন
kabirony কবিরনি১৩ নভেম্বর ২০০৯, ১০:৩৩
কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি।
কই কদু আর কই বিড়াল
আপনাদের বোধ শক্তি দেখি একেবারেই গেছে।
কদু খাওয়া যায়, হালাল জিনিষ। বিড়াল কি খাওয়া যায়?
কদুর তেল মাথা ঠান্ডা রাখে, বিড়ালের তেল কি মাথায় দেওয়া যাবে?
কোথায় কিশোর কন্ঠ আর কোথায় আলপিন? দুইটা পত্রিকা কি এক হল। একটা কিশোরদের যারা নাদান কৌতুক বুঝার বয়স হয় নাই আরেকটা বুড়া খোকা সবাই পড়ে। সব বুঝমান ব্যক্তির আড্ডা খানা।
sayeedahamed হরবোলা১৩ নভেম্বর ২০০৯, ১০:৫১
ধর্মানুরাগ আর ধর্মান্ধতা এক জিনিষ নয়। যারা একটি কার্টুনের রস আস্বাদন করতে পারেনা অথচ ধর্ম গেল ধর্ম গেল বলে শোরগোল তোলে তাদের ধর্মটা আসলে কি!!!!!!!

যদি ঐ কার্টুনের দায়ে আরিফের শাস্তি হতে পারে তবে একই কারনে কিশোরকণ্ঠের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শাস্তি হতে হবে। আমাদের উচিত এদের আইনের হাতে তুলে দেয়া। এই বিষয়ে কেউ যতি আমাকে উপদেশ দেন কৃতার্থ হবো আর কেউ যদি এগিয়ে আসেন আমাকে সবসময় সাথে পাবেন।

সতত শুভ কামনা আপনার জন্য, আরিফের জন্য এবং সকলের জন্য।
szaman71 শ জামান১৩ নভেম্বর ২০০৯, ১০:৫৫
আমার ধর্মীয় আনুভূমিতে আঘাত করার আধিকার কারো নাই । অন্য সবার সতর্কতার জন্য এই বিচার এবং শাস্তির প্রয়োজন ছিল । আদালত সঠিক কাজটাই করেছেন ।
ranykolkata রনিকলকাতা১৩ নভেম্বর ২০০৯, ১১:২৩
বাংলাদেশ আদাল তে মনে হয় দুর্নিতির পরিমানটা খুব কম।ফলে মামলার সংখ্যাও খুব কম, তাই হাতে অঢেল সময় এই সব বাজে মামলার রায় দেওয়ার।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৯:১৭
সৌরভ ভাই, আমরা সকলে মিলেমিশে চলতে চাই, সুতরাং..........
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ১৩ নভেম্বর ২০০৯, ১১:৩৭
বাংলাদেশকে ভালৈ জনেনে দেখছি..... কবে থেকে শুরু করেছিলেন?
alpin আলপিন১৩ নভেম্বর ২০০৯, ১২:২৫
সৌরভ ভাই ঝগড়া না করলে হয় না!!
ekhtekharul ইখতেখারুল১৩ নভেম্বর ২০০৯, ১১:২৯
এই ঘটনায় প্রথম আলো নিস্ক্রিয় ভুমিকা পালন করেছে। প্রথম আলো আরিফ এর পাশে দাড়াতে পারত। সম্পাদক প্রকাশক সবাই বেচে গেলেন। সুমন্ত আসলাম ঠিকই ইত্তেফাক এ জব করতেছে। আলপিন এর সম্পাদক হয়ে তিনি কি করেছেন? এরকম একটা কার্টুন উনি কিভাবে ছাপালেন? উনার কি শাস্তি প্রাপ্য নয়?
mahalo মাহালো১৩ নভেম্বর ২০০৯, ১১:৩৪
আলপিন এর আরিফের ব্যাপারে সবচেয়ে বেশি চিল্লাইছে ছাত্র শিবির। তাই ছাত্র শিবিরকে নিষিদ্দ করা হোক।

অভিজ্ঞতায় মনে হয় ছাত্র শিবির এর টারগেট আরিফ নয়, ছিল প্রথম আলো। কিশোর কন্ঠ লিখলে কিছু হয় না, আর কেউ লিখলে ধর্ম বিরোধী হয়ে যায়। এটাই তো ধর্মান্ধতা আর ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করা লোকদের আসল চেহারা ।

আসুন আমরা হাসিমুখে ছাত্র শিবিরকে ঘুনা করি আর আরিফের জন্য প্রাথনা করি
saadmahdee সাদ মাহদী১৩ নভেম্বর ২০০৯, ১১:৩৬
ইসলামের কথা আসলে এটা সাথে কেন জামাত/ শিবির যুক্ত করা হয়, এটা আমি আজও বুঝলাম না। কোন জায়গা থেকে সাইকোগুলি পয়দা হয়েছে, আল্লাহ জানে।

যে কোনো মানুষের ধর্মানুভুতিতে আঘাত দেয়া/ কোনো মানুষের নামকে প্রানীর সাথে তুলনা/ যুক্ত করা অপরাধ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এমনকি এই ব্লগের নীতিমালাতে ও এটা আছে। আমি যদি কারো নামের সাথে, কুত্তা ....... বলি, কারো ভাল লাগবে না।

আমাদের আন্দোলন হওয়া উচিৎ যারা এই কাজগুলি করে তাদের বিরুদ্ধে। এই কাজটা যে করে তাকেই শাস্তি দেয়া, সে যেই হোক না কেন। কিন্তু আমরা কি করছি, আমরা একজন অপরাধীকে সমর্থন করে যাচ্ছি, কারণ কি, কিছু লোক এই অপরাধটা আগে করে পার পেয়ে গেছে। আমাদের করা উচিৎ, ঐ লোকগুলিকেও একই বিচারের আওতায় আনা।

কিন্তু না, আমরা কি করি, আমার দল, আমার মতের, কিংবা আমার বিপক্ষের জন্য আরেকজনের অপরাধটাকে স্বীকৃতি দেই/ সেটাকে অপরাধই মনে করি না - এই বলে যে, এই অপরাধ আগেও হয়েছিলো, শাস্তি হয় নাই। ছি, বাংলাদেশী।

আল্লাহ জানে, আমারেই মনে হয় এখন শিবির বলে আক্রমন করা হবে। যাই হোক, ভাল থাকুন।
alpin আলপিন১৩ নভেম্বর ২০০৯, ১২:২৭
আমি যদি কারো নামের সাথে, কুত্তা ....... বলি, কারো ভাল লাগবে না।
----জটিল ভাবে সহমত!! মিয়া আপনে পারেনও!! আপনারে দিয়া হবে!! নিয়মিত আসেন!!
rimjhimbristi ‍িরমঝ‍িমবৃ‍ষ্ট‍ি১৩ নভেম্বর ২০০৯, ১১:৪১
আমার নিতান্তই ব্যক্তিগত মতামত এখানে পোষণ করছি।
অন্যায় যেই করুক না কেন তার শাস্তি পাওয়া উচিৎ।
কার্টুনিস্ট আরিফের বিচারকে অবশ্যই সাধুবাদ জানাই ।
এবং একই সাথে দাবি জানাই শিবিরের সেই সম্পাদক এবং কৌতুকের লেখকের বিচারের।
helaluddin হেলাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ১১:৫২
আপনার মন্তব্যটি খুবই ভালো ........
hasinmahjabeen পুনপুনি১৩ নভেম্বর ২০০৯, ১১:৪৫
যাই বলেন.....আমার প্রিয় আলপিন আর নাই ভাবলেই কষ্ট লাগে
sadi সাদি১৩ নভেম্বর ২০০৯, ০১:৫২
কেন রস-আলো পড়না?
khelurebalok স্বপ্নবালক১৩ নভেম্বর ২০০৯, ১২:০২
সোজা বাংলায় একটা কথা বলি, শিবির থেকে সাবধান।
helaluddin হেলাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৩:১০
@খ. বালক,
রাজনীতি করতে আসছেন না ব্লগিং?
banglarbibek বীর বাহাদুর বলবল সিং১৩ নভেম্বর ২০০৯, ০৫:৩০
সহমত
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:১২
এক কথায় প্রকাশটা দারুণ হয়েছে
keu_na জোনায়েদ কায়সার১৩ নভেম্বর ২০০৯, ১২:০২
শুধুমাত্র এই পোস্ট দেখে মন্তব্য করতে আসা।প্রথম আলোতে প্রকাশিত কোন লেখার দায় কি সম্পাদক ও প্রকাশকের ও না?তাহলে শুধু কার্টুনিস্ট আরিফের কেন জেল হবে?আর ৫০০ টাকা জরিমানাই বা কেন?বিচারক কি মহানবী(সঃ) এর সম্মানকে টাকা দিয়ে মাপতে চান?
rafiulraziriton রা‍‍‍ফিউল রাজী রিটন১৩ নভেম্বর ২০০৯, ১২:১৩
ধন্যবাদ, কামাল ভাই। ব্লগ কত্রপক্ষকে ধন্যবাদ পোস্টটা স্টিকি করার জন্য।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:২৪
ধন্যবাদ,
polashmiah পলাশমিঞা১৩ নভেম্বর ২০০৯, ১২:৫৭
ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমি পছন্দ করিনা।
kamaluddin কামাল উদ্দিন১৩ নভেম্বর ২০০৯, ০৬:২৫
কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এই সুযোগটা ঠিক মতোই কাজে লাগায় ।
rezaru2000 ঝাউপাতা১৪ নভেম্বর ২০০৯, ০১:৪২
@পলাশমিঞা।
বাড়াবাড়ি টা করলো কে বলেন তো ? আরিফ না ষিবির ?
ভেবে বলেন। মুরখোতা করবেন না।
rezaru2000 ঝাউপাতা১৪ নভেম্বর ২০০৯, ০১:৪৫
@পলাশমিঞা
বাড়াবাড়ি টা করলো কে বলেন তো ? আরিফ না ষিবির ?
ভেবে বলেন। মুরখোতা করবেন না।
bosudha মো: মতিউর রহমান১৪ নভেম্বর ২০০৯, ০২:১৪
ফরয বাদ দিয়ে আমরা নফল নিয়ে টানাটানি করি বেশি, তাই এ অবস্থা। যারা এটা নিয়ে মাতামাতি করছে তারা বুকে হাত দিয়ে বলুক, তারা ফরয কতটুকু পালন করছে! ধন্যবাদ আপনাকে, কামাল ভাই।
rudrakhhor রূদ্রাক্ষর১৪ নভেম্বর ২০০৯, ০৩:২১
মতিউর রহমান এবং মাহফুজ আহমেদ বাংলাদেশের সাংবাদিকতা জগতের দুই দিকপাল। আমার খুব খারাপ লেগেছে যে তারা কার্টুনিস্ট আরিফের সাথে যা করেছে। নিজেদের নিরাপদ করে আরিফকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে। ধিক..
rouf রউফ১৪ নভেম্বর ২০০৯, ০৬:০৫
আমরা কবে যে এ গুলো ত্যাগ করতে পারবো ?
zohraferdousy জোহরা ফেরদৌসী১৪ নভেম্বর ২০০৯, ০৭:০৪
প্রায়শই, মনে হয় এ আধার কখনো যাবে না মুছে...

মানুষের কল্যানে আসা সকল ধর্ম নিয়ে এই বানিজ্য কবে বন্ধ হবে ? মানুষের শুভ বুদ্ধির কবে উদয় হবে ? যে পয়গম্বরের নামে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিটি প্রার্থনায় সালাম পাঠাচ্ছে, তিনি নিজে কি এইসব বিচার আচারের তোয়াক্কা করে গিয়েছেন ? তাঁর অনুসারী হয়ে কেমন করে আমরা ভূলে যাই তিনি এসেছিলেন সারা জাহানের “রহমত” হয়ে ?

তাঁর নামের ওপর হাজারবার সালাম পাঠাই । কিন্তু একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানাই । কার্টুনিস্ট আরিফের প্রতি অবিচারের নিন্দা জানাচ্ছি । কোথাও কোন ভাবে এই প্রতিবাদটি উচ্চকিত করে তুলুন সকলে ।
mr নীরব পথিক১৪ নভেম্বর ২০০৯, ০৮:১৩
দুঃখ প্রকাশ করছি।।
nibaron ‍িনবারন১৪ নভেম্বর ২০০৯, ০৯:০০
দুধের লেবেল লাগানো গ্লাসে করে মদ পান করলে নেশা হবে বা জল পান করলে পিপাসা মিটবে। কিন্তু ভাল স্বাস্থের অধিকারী হওয়া যাবে না। ভাল স্বাস্থের অধিকারী হতে হলে বিশুদ্ধ দুধ পান করতে হবে।

আর আমাদের দেশের শিবির কর্মরী কি লেভেলে কি কাজ করে দেশের সকলে জানে।
আরিফ ভাইয়ের প্রতি একটা বিরাট অবিচার করা হলো।
ahannan আব্দুল হান্নান১৪ নভেম্বর ২০০৯, ০৯:২২
ব্যাপারটি পুরা রাজনৈতিক হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। দুঃখ প্রকাশ করছি।
nahid সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত১৪ নভেম্বর ২০০৯, ০৯:৪০
আরিফ ভুল করেছে কিন্তু কাজটা যে ঠিক করেন নি একথা কেউ বল্লেন না । ভুল করেছে কিন্তু একটি মহল হয়তো তাদের স্বার্থ হাসিলের ইস্যু বানিয়েছে । কিন্তু মুসলমান হিসাবে এটা কেউ মানতে পারে সৃষ্টির সেরা মানব, যাকে সৃষ্টি করা না হলে সৃষ্টিকর্তা কিছুই সৃষ্টি করতেন না তাকে নিয়ে উপহাস কি ধৃষ্টতা নয় ?
mahamanab মহামানব১৪ নভেম্বর ২০০৯, ০৯:৪৭
আরিফের কাহিনীর মূল উপাদান প্রধান দুই চরিত্র মাননীয় সম্পাদক ও প্রকাশক সাহেবের খল ভূমিকা। আশা করি এই কেইসটি এদেশের বিশ্ববিদ্যালয়সমূহের সাংবাদিকতা বিভাগে এখন থেকে গুরুত্বের সাথে পড়ানো হবে, যাতে সাংবাদিকতার জীবনে প্রবেশের আগেই তরুণ স্বপ্নদর্শীরা রুঢ় বাস্তব সম্বন্ধে সচেতন হয়ে যেতে পারে।
computer নির্বাসিত নিশাচর১৪ নভেম্বর ২০০৯, ১০:৩৫
কামালভাই, এই নিউজটা ব্লগে প্রকাশ করে আপনি যেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন তেমনি ব্লগ কর্তৃপক্ষ এটাকে স্টিকি করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে..
এখন প্রথম আলো পত্রিকার উচিত এটাকে প্রথম পাতায় একদিন নিউজ আকারে প্রকাশ করা......
mhsohag এম এইচ সোহাগ১৪ নভেম্বর ২০০৯, ১০:৪৭
ইসলাম একটি শান্তির ধর্ম।
আর হযরত মুহাম্মদ (সঃ) হল, সারা জাহানের জন্য রহমত স্বরূপ।
আল্লাহ্ তায়ালা বলছেন, হে হাবিব আমি আপনাকে সৃষ্টি না কনলে আর কিছুই সৃষ্টি করতাম না।
হযরত মুহাম্মদ (সঃ) হল ছিল সারা জাহানের জন্য শিক্ষক, আর তার শিক্ষক ছিল সয়ং আল্লাহ তায়লা।
এমন নবী সম্পর্কে শ্রদ্ধার সাথে স্বরণ করা অবুশ্যই উচিৎ।
nishita নিশীতা১৪ নভেম্বর ২০০৯, ১১:০৮
সবাই সব কিছু বলল তাই এব্যপারের আমি তেমন কিছু ‍নতুন করে লিখলাম না।
bangla বাংলা১৪ নভেম্বর ২০০৯, ১২:০৩
"আইন সবার জন্য সমান নয়" এটিই আবার প্রমাণিত হল। আর যে আরিফের উপর মামলা করেছে তিনি ভুল করেছেন।
কারন মামলা করার কথা মেগাজিনের উপর, আর জবাব দেবেন তার সম্পাদক, অথবা মালিক।
কিন্তু তিনি করলেন উল্টু।

যাক, এখন কথা হচ্ছে- আরিফের উপর মামলা করেছে একজন ব্যাক্তি, সে হয়ত কোন মসজিদের ইমাম, থাকতে পারে তার সাথে আরো কয়েক জন এবং যারা ছিল তারা মুষ্টিমেয়। আর আরিফ কে সাজা দিয়েছে আদালত, ভুল যদি করে থাকে তবে তারা করেছে। এখানে এর সাথে পুরা ইসলামকে গুলিয়ে ফেলা ঠিক হচ্ছেনা।

আর কেও ভুল করলে ইসলামের বিধি অনুসারে সে ইচ্ছাপুষণ করলে তাকে সংশোধনের সুযোগ দিতে হয়।

আর যে ভুল একজন করে পার পেয়েগেল সে ভুল আরএকজন করলে তার টাও ভুলই থাকে । আর শিবির পার পেয়েছে বলে তারা দুষ থেকে দায়মুক্ত একথা আমরা বা আমি কিছুই মানতে পারিনা বলতে পারিনা।

আরিফ কে উদাহণ হিসেবে দাঁড় করিয়ে নয় ,

এমনি সুজাসুজি দাবি করছি ---

সেই শিবির কর্মি এবং সেই পত্রিকাটির (যেটি বেশ কয়েক বছর আগে এটি ছেপে ছিল ) সাজা হওয়া উচিত।


আর মতি মিয়ার হলনা - আরিফের হল সেটা নিয়ে দুঃখ করে লাভনেই, কারণ বাংলাদেশে আইন সবার জন্য সমান নয়।
সেটা আমরা হরহামেশাই প্রত্যক্ষ করছি।

মুল্যবান পুষ্টের জন্য ধন্যবাদ।।
azman আজমান আন্দালিব১৫ নভেম্বর ২০০৯, ০৫:০৩
নির্বাসিত নিশাচর বলেছেন-
কামালভাই, এই নিউজটা ব্লগে প্রকাশ করে আপনি যেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন তেমনি ব্লগ কর্তৃপক্ষ এটাকে স্টিকি করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে..
এখন প্রথম আলো পত্রিকার উচিত এটাকে প্রথম পাতায় একদিন নিউজ আকারে প্রকাশ করা......

সহমত
lukes ধ্রুবো১৫ নভেম্বর ২০০৯, ০৯:০৪
shahnurrahman শাহনূর রহমান১৫ নভেম্বর ২০০৯, ০৯:৩৬
কামাল ভাই আপনা‍ক েঅনকে অনকে ধন্যবাদ-----
shahnurrahman শাহনূর রহমান১৫ নভেম্বর ২০০৯, ০৯:৪৮
আমি একজন ‍শিবির কর্মী ছিলাম কিশোর কণ্ঠের সেই কার্টুন সমন্ধে আমার ধারনা ছিল। আমি তখন অনেক বন্ধুকে বলেছিলাম এরকম একটা কার্টুন কিশোর কণ্ঠে ছাপা হয়েছিল। কেহ আমার সাথে একমত হয় নি আরিফের কার্টুনটিকে তারা অপরাধ হিসেবে মেনে নিয়েছে। এখন কি কেহ আছে সেই কিশোর কণ্ঠের কার্টুনি েস্টর বিরোদ্ধে ব্যবস্থা নেউয়ার????
shahnurrahman শাহনূর রহমান১৫ নভেম্বর ২০০৯, ০৯:৪৯
আমি একজন ‍শিবির কর্মী ছিলাম কিশোর কণ্ঠের সেই কার্টুন সমন্ধে আমার ধারনা ছিল। আমি তখন অনেক বন্ধুকে বলেছিলাম এরকম একটা কার্টুন কিশোর কণ্ঠে ছাপা হয়েছিল। কেহ আমার সাথে একমত হয় নি আরিফের কার্টুনটিকে তারা অপরাধ হিসেবে মেনে নিয়েছে। এখন কি কেহ আছে সেই কিশোর কণ্ঠের কার্টুনিস্টের বিরোদ্ধে ব্যবস্থা নেউয়ার????