প্রথম আলোয় প্রথম ব্লগ
খুব ভাল দিনে প্রথম আলো ব্লগের ইনভাইটেশন কোড পেলাম হাসিন ভাইয়ের থেকে, আজকে আমার কোন প্লেন ছিলনা কি করব সারাদিন, তাই প্রথম আলোর ইনভাইটেশন কোড পেয়ে মনে হল একটা দুইটা বাংলা ব্লগ লিখে নিতে পারলে খারাপ হয়না। এতে আমার খুব লাভ হবে, কারন বাংলা মিডিয়াম এর ছাএ হয়ে আমি বাংলাতে খুব একটা ভাল না। প্রায় বানান ভুল করি, আর এখন তো বাংলা একেবারেই প্রেকটিস হয়না, এমনকি পএিকা পড়া হয়না প্রতিদিন, সময় পেলে ফিড নিউজ পড়ে দিন চলে যায়। তো যাইহোক, প্রথম আলো ব্লগের কথা আমি অনেক আগে থেকেই জানতান হাসিন ভাইয়ের জন্য। ইমরান আর হাসিন ভাই যে কিছু ভাল কাজ করবে সেটা নিয়ে কোন সন্দেহ ছিলনা, আমার কিছু expectation ছিল এই ব্লগ নিয়ে, যেহেতো উনারা আগে এই ধরনের কাজ করে এসেছেন somewherein ব্লগ এ! তো যাইহোক, আমি এই দুইটা ব্লগ এর মাঝে তুলনা করতে যাবনা এখন, হয়ত এখন সেই সময় আসেনি তুলনা করার, কিন্ত এতটুকু বলব যে প্রথম আলো ব্লগের ইউজার ইন্টারফেস টা আমার কাছে খুব ভাল লেগেছে, অনেক নিট মনে হয়েছে, যটা নাকি ব্লগ এর জন্য চমতকার! যখন প্রফাইল সেট করতে গেলাম, দেখলাম যে সবকিছুই খুব ফ্রেন্ডলি এবং ইজি, একজন ডেভেলপার হিসাবে না, আমার মনে হয় সাধারন ইউজাররা এইটা খুব পছন্দ করবে। কিছু ফিচার উল্লেখ না করলেই নয়...
এইখানে আপনার ব্লগ এর ব্যানার আপলোড করতে পারবেন, যত খুশি লিঙ্ক এড করে নিতে পারবেন, আর এস এস ফিড এবং আপনার ফ্লিকার এড করে নিতে পারবেন। look & feel একটা বড় জিনিস, যেখানে প্রথম আলো ব্লগ একশ তে একশ পাবে, আরেকটা বড় জিনিস হচ্ছে রিডেবিলিটি, আমার মনে হয় প্রথম আলো ব্লগ এইখানে ও একশতে একশ পাবে। ওভারল খুব জটিল কাজ হইছে...আভিনন্দন রইল হাসিন ভাই এবং ইমরান এর প্রতি, ধন্যবাদ বাংলা কমিউনিটিকে আর একটা ভাল কাজ উপহার দেয়ার জন্য। ধন্যবাদ প্রথম আলো কে এইরখম একটা উদযোগ নেয়ার জন্য।

Phonetic
স্বাগতম। (কে কাকে স্বাগতম জানায় !! আসেন আমরা সবাই সবাইকে স্বাগত জানাই।)