এই উৎসব েযন েশষ হয়না কখনও
দেখতে দেখতে কেটে গেছে অনেক সময়,তবুও এখনও চোখের সামনে ভাসছে, প্রথম আলো বন্ধু উৎসব খুলনার স্মৃতি গুলো,যা আমাদের অনেকের জীবনে প্রথম বারের মত পাওয়া সবচেয়ে আনন্দের উপলক্ষ,জীবনে প্রথম বারের মত পাওয়া একসাথে পাঁচশত বন্ধু,জীবনে প্রথম বারের মত দেখতে পাওয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের অনুষ্ঠান।এখানে যেন মিলেছে পাঁচশত অচেনা মুখ, পাঁচশত চেনা আত্মা। সকাল ছয়টা যখন ছুই ছুই আমাকে ছুটতে হলো জিয়া হলের উদ্দেশ্য,অনেক দায়িত্ব তখন আমার কাঁধে,না খেয়েই রওনা হলাম পৌছালাম ও সময় মত। ছবি তোলা আমার একটা নেশা,আমার ইচ্ছা ছিল উৎসবের একটা ছবিও যেন বাদ না যায়। তার পরও হয়ত কিছু বাদ গেছে,তাও তুলেছি প্রায় দু’শ ছবি,আর নয়টা ভিডিও ক্লিপ।এগুলো আমার বন্ধু উৎসবের স্মৃতি। আমাদের অনেক অদেখা ¯^cœ পূরণ করেছে এই উৎসব। স্মরণিকাটাবের করতে আমাদের জাগতে হয়েছে দু’রাত। উৎসবের আগের রাতের কষ্ট আমাদের ভুলিয়ে দিয়েছে উৎসবের সাফলতা। আমাদের ¯^cœ পূরণে ও বন্ধুদের মেলানোর জন্য,মাদককে না বলার জন্য,এইডস সচেতনতার জন্য,এসিড সন্তাস নির্মূলে একাত্তোতার ঘোষনার জন্য প্রথম আলো ও মাত্রাকে আমার ভালবাসা। আর একটা অনুরোধ এই বন্ধু উৎসব যেন এখানেই শেষ না হয়,বছর ঘুরে যেন এর আবার দেখা পাই।
লেখক আশিকুর
- আশিকুর -এর ব্লগ
- ১ টি মন্তব্য
- ২৬ অক্টোবর ২০০৮, ০৯:০৪
- বিবিধ
প্রিন্ট করুন
- ১ টি মন্তব্য
-
জেরিন১৩ নভেম্বর ২০০৮, ০১:২৯
Amio chai Anty drug Camping continue hobe. amra hasbo ,Gaibo ,Madok ke na bolbo .Atay amader ajker prottasa.
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক