এসি ডিসি কারেন্ট যুদ্ধ
সময় ১২:২০:২৯
বিদ্যুৎ কথা: এসি না ডিসি?
বিদ্যুতের সাথে আমাদের জীবন পুরোপুরি জড়িয়ে গিয়েছে। আজকের দিনে বিদ্যুৎ না হলে আমাদের এক মুহুর্তও যেন চলেনা। দৈনন্দিন জীবনেই শুধু নয়, সাথে সাথে রাজনীতিতে বিদ্যুৎ নিয়েছে অন্যতম নীতি নির্ধারন ভূমিকা। বাংলাদেশে ২০০১ সালে আওয়ামী লীগের কিংবা ২০০৯ এর নির্বাচনে জোট সরকারের ভরাডুবির পেছনেও ছিল এই বিদ্যুৎ। দিন দিন এমনই গুরুত্ববহ হয়ে উঠেছে এই শক্তিটি।
দুই ধরনের বিদ্যুতের সাথে আমরা পরিচিত - এসি, বা অল্টারনেটিং কারেন্ট । এবং ডিসি, বা ডিরেক্ট কারেন্ট। ডিসি কারেন্ট সোজা সাপ্টা। নিরবিচ্ছিন্ন তার প্রবাহ, সময়ের সাথে এর মানের পরিবর্তন হয় না। টর্চ লাইটে পাচ ভোল্টের ব্যাটারী যে বিদ্যুৎ দিয়ে থাকে তা হল ডিসি কারেন্ট। অন্যদিকে এসি কারেন্ট এর উল্টো। সময়ের সাথে বাড়ে কমে। বাসা বাড়ীতে ট্রান্সমিশন লাইন দিয়ে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় তা হচ্ছে এসি কারেন্ট।
ধরা যাক আপনার কাছে প্রশ্ন রাখা হল:
আপনি কোন ধরনের বিদ্যুতের সমর্থক? এসি না ডিসি?
বিদ্যুতের পেছনের ইতিহাস জানা না থাকলে আপনি অবাক হবেন। ভাববেন, এ কি কোন প্রশ্ন হল? প্রশ্নকারী কি পাগল নাকি? বিদ্যুত ...



Phonetic