জীবন প্রেমী
সময় ১৪:৩৯:২৬
আমি না হয় নিজ'নতায় খুন হয়েছি
একাকী রাত, দুপুরগুলো, বিষন্নতার বৃষ্টিধোয়া বিকেল আলোয়
সুখের নাকি দুঃখের খেলা বুকের ভেতর, অথবা এক সঞ্চিত বোধ
বুঝতে গেলে নিজের কিছু সময় লাগে
আমি না হয় বোঝার আগেই খুন হয়েছি;
জন্মাবধি বাঁচতে চেয়ে ভীষণভাবে হলাম হত
রক্তনদী বইয়ে দিলাম বুকের চরে
শুষ্ক মাটি আজও নিঠুর ঠাট্টা করে
একটু সবুজ ফলায়নি সে আটকুঁড়েটা
সফল আবাদ অন্য কোথাও হচ্ছে শুনি
আমার শুধু শূন্য বাগান যাচ্ছে পুড়ে
কি কৌশলে হাকি লড়াই, দুঃসময়ে আপন বাঁচাই
অগোচরে আমি কোথাও খুন হয়ে যাই;
কিছু কলির ভাগ্য বিরূপ অলক্ষুণে
ফোটার আগেই মাটির বুকে লুটিয়ে পড়ে
তেমনি পথে চলতে আমি হঠাৎ থামি
হামলে পড়ি পথের ধুলায় এক অবেলায়
জীবন ভালোবেসে আমার আসা বৃথাই
পথের মোড়ে হঠাৎ করে খুন হয়ে যাই। ...



Phonetic